৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৮৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৮২১
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) খালি জমি দুই বা তিন বছরের জন্য বিক্রি করতে নিষেধ করেছেন।
৩৮২২
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) কয়েক বছরের জন্য জমি বিক্রি করতে নিষেধ করেছেন। ইবনু আবূ শাইবার বর্ণনায় আছে-কয়েক বছরের জন্যে ফল বিক্রি করতে নিষেধ করেছেন।
৩৮২৩
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার জমি আছে তার উচিত সে যেন তা চাষ করে অথবা তার অপর ভাইকে তা আবাদ করতে দেয়। এতে যদি সে রাজী না হয়, তাহলে তার জমি যেন সে আটকে রাখে।
৩৮২৪
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা.)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মুযাবানা ও হুকূল থেকে নিষেধ করতে শুনেছেন। তখন জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ) বলেন, মুযাবানা হলো কাঁচা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বদল করা। আর হুকূল হলো জমি বর্গা দেয়া।
৩৮২৫
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালাহ ও মুযাবানাহ থেকে নিষেধ করেছেন।
৩৮২৬
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আব সা’ঈদ খুদ্‌রী (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানাহ ও মুহাকালাহ থেকে নিষেধ করেছেন। মুযাবানাহ হলো খেজুর গাছের মাথায় ঝুলে থাকা ফল ক্রয় করা, আর মুহাকালাহ হলো জমি ইজারা দেয়া।
৩৮২৭
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
আমরা মুখাবারাতে কোন দোষ মনে করতাম না। এভাবে যখন প্রথম বছর অতিবাহিত হলো, তখন রাফি (রাঃ) বললেন, নবী (ﷺ) এ কাজ থেকে নিষেধ করেছেন।
৩৮২৮
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আমর ইবনু দীনার (রহঃ)
আমর ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। অবশ্য ইবনু উয়াইনাহ (রহঃ) বর্ণিত হাদীসে অতিরিক্ত আছে যে- এরপর এ কারণে আমরা তা ছেড়ে দেই।
৩৮২৯
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
রাফি (রাঃ) আমাদেরকে আমাদের জমি হতে ফায়দা হাসিল করা হতে বাধা দান করেছেন।
৩৮৩০
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
ইবনু উমর (রাঃ) তাঁর জমি ইজারা দিতেন নবী (ﷺ)-এর যুগে এবং আবু বকর, উমর, উসমান ও মু’আবিয়া (রাঃ)-এর খিলাফত কালের প্রথম যুগ পর্যন্ত। এরপর মু’আবিয়া (রাঃ)-এর খিলাফতের শেষ দিকে তাঁর কাছে এ সংবাদ গেল যে, রাফি ইবনু খাদিজ (রাঃ) এ বিষয়ে নবী (ﷺ)-এর নিষেধমূলক হাদিস বর্ণনা করেছেন। ইবনু উমর (রাঃ) তাঁর নিকট উপস্থিত হলেন। আমিও তাঁর সাথে ছিলাম। এরপর তিনি তাঁর কাছে এ ব্যাপারে জানতে চাইলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি ইজারা দিতে নিষেধ করতেন। এরপরই ইবনু উমর (রাঃ) তা বাদ দেন। এরপর হতে যখন তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করা হত, তিনি বলতেন- রাফি ইবনু খাদিজ (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন।