৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৬৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৬৫১
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে দুইজন লি‘আনকারীর প্রসঙ্গে আলোচনা করা হলো। পরবর্তী অংশ লায়সের হাদীসের মতই। অবশ্য এতে মাংসল উল্লেখ করার পর তিনি অতিরিক্ত বলেছেন, “সে ছিল কোঁকড়া চুলধারী।”
৩৬৫২
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্‌ ইবনু শাদ্দাদ (রহঃ)
ইবন আব্বাস (রাঃ)-এর নিকটে দু’ লি’আনকারীর বিষয় আলোচনা করা হলো। তখন ইবন শাদ্দাদ (রহঃ) বললেনঃ এরা কি ঐ দুই ব্যক্তি যাদের সম্পর্কে নবী (ﷺ) বলেছিলেনঃ আমি যদি কাউকে বিনা দলীলে ‘রজম’ করতাম তবে ঐ মহিলাকে ‘রজম’ করতাম। তখন ইবন আব্বাস (রাঃ) বললেনঃ ‘না’, এ মহিলা সে নয়। সে ছিল অপর এক মহিলা যার ব্যাপার প্রকাশ্য ছিল। ইবন আবি উমর (রহঃ) তার বর্ণনায় কাসিম ইবন মুহাম্মদের সূত্রে বলেন, আমি ইবন আব্বাসের কাছে শুনেছি।
৩৬৫৩
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
সাদ ইবন উবাদা আনসারী (রাঃ) বলেনঃ হে আল্লাহর রাসূল! সে লোকটি সম্পর্কে আপনার মতামত কী যে তার স্ত্রীর সাথে অপর পুরুষকে পায়? সে কি তাকে হত্যা করে ফেলবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ না। সাদ (রাঃ) বললেনঃ নিশ্চয় (সে তাকে হত্যা করবে), সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দ্বারা সম্মানিত করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা শোন; তোমাদের নেতা (সাদ) কী বলেছেন।
৩৬৫৪
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
সাদ ইবন উবাদা (রাঃ) বলেছেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কাউকে দেখতে পাই, তাহলে চারজন সাক্ষী উপস্থিত করা পর্যন্ত আমি কি তাকে সুযোগ দেব? তিনি বললেনঃ হ্যাঁ।
৩৬৫৫
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
সাদ ইবন উবাদা (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমি আমার স্ত্রীর সঙ্গে কোন পুরুষকে দেখতে পাই তবে চারজন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরব না? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, পারবে না।তিনি (সাদ) বললেনঃ এমনটি কিছুতেই হতে পারে না, সে মহান সত্তার কসম! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, অবশ্যই আমি তার (চারজন সাক্ষী উপস্থিত করার) আগেই কাল বিলম্ব না করে তার প্রতি তলোয়ার হানব। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা শোন, তোমাদের নেতা কী বলছেন। নিশ্চয়ই তিনি অতিশয় আত্মমর্যাদার অধিকারী। আর আমি তার চাইতেও অধিকতর আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার চাইতেও অধিক মর্যাদাবান।
৩৬৫৬
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
মুগরীহ্‌ শু’বাহ্‌ (রাঃ)
সা’দ ইবন উবাদা (রাঃ) বললেনঃ আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখতে পাই তবে নিশ্চয়ই আমি তাকে আমার তরবারির ধারালো দিক দিয়ে তার উপর আঘাত হানব- পার্শ্ব দিয়ে নয়। এ কথা নবী (ﷺ)-এর কাছে পৌঁছল। তিনি বললেনঃ তোমরা কি সা’দের আত্মমর্যাদাবোধ সম্পর্কে আশ্চর্য হয়েছ? আল্লাহর কসম! আমি তার চাইতে অধিকতর আত্মমর্যাদাবান। আর আল্লাহ আমার তুলনায় অধিকতর মর্যাদাবান। আল্লাহ তাঁর আত্মমর্যাদার কারণে প্রকাশ্য ও গোপন যাবতীয় অশ্লীল কর্ম হারাম করে দিয়েছেন। আর আল্লাহর তুলনায় অধিক আত্মমর্যাদাসম্পন্ন কেউ নেই এবং আল্লাহর চাইতে অধিকতর ওজর (কারণ) পছন্দকারী কেউ নেই। এ কারণেই আল্লাহ তাঁর নাবী-রসূলদের সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠিয়েছেন। আল্লাহর চাইতে অধিকতর প্রশংসা পছন্দকারী কেউ নেই। এ কারণে তিনি জান্নাতের ওয়াদা করেছেন।
৩৬৫৭
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল মালিক ইবনু উমায়র (রহঃ)
এ সনদে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি তার বর্ণনায় অনুরূপ ‘তলোয়ারের পাশ দিয়ে নয়’ শব্দটির উল্লেখ করেছেন এবং তিনি ‘তা থেকে’ শব্দটি বলেননি।
৩৬৫৮
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
বানু ফাযারাহ গোত্রের এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এলো। এরপর সে বলল, আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে (আমি তো কালো নই)। তখন নবী (ﷺ) বললেন: তোমার নিকট কি কোনো উট আছে? সে বলল, হ্যাঁ, আমার উট আছে। তিনি বললেন: সেগুলোর রং কি রকম? সে বলল: লাল রং-এর। তিনি বললেন: তাতে মেটে রং-এরও কি আছে? সে বলল: হ্যাঁ, মেটে রং-এর আছে। তিনি বললেন: এই মেটে রং কোত্থেকে এলো? সে বলল: সম্ভবত তা পূর্ববর্তী বংশধারা থেকে নিয়ে এসেছে। তখন তিনি বললেন: তোমার এ কালো সন্তানটিও সম্ভবত পূর্ববর্তী বংশধারা থেকে এসেছে।
৩৬৫৯
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
ইবন উয়াইনাহ (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে মা’মার (রহঃ) বর্ণিত হাদীসে এতটুকু ব্যতিক্রম রয়েছে যে, “সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে। এ উক্তি দ্বারা ঐ সময় সে তার পিতৃত্ব প্রত্যাখ্যানের দিকে ইঙ্গিত করেছিল। আর হাদীসের শেষ ভাগে এতোটুকু বাড়িয়ে বলেছেন, তারপর তিনি তাকে ঐ সন্তানের পিতৃত্ব প্রত্যাখ্যানের সুযোগ দেননি।
৩৬৬০
লি'আন সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, “হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে এবং তাকে আমি মেনে নিতে পারছি না।” তখন নবী (ﷺ) তাকে বললেনঃ “তোমার উট আছে কি?” সে বলল, “আছে।” তিনি বললেনঃ “সেগুলো কোন রঙের?” সে বললঃ “লাল।” তিনি বললেনঃ “সেগুলোর মধ্যে কি মেটে (কালো) রঙেরও আছে?” সে বলল, “হ্যাঁ।” তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “এ রং কিভাবে এলো?” সে বললঃ “সম্ভবত তার বংশধারার কোন শিকড় নিয়ে এসেছে।” এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “তোমার এই কালো সন্তানের ক্ষেত্রেও হয়ত সে তার পূর্ব পুরুষের কোন শিকড় নিয়ে এসেছে।”