৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৬৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৬২১
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
হুমায়দ ইবনু নাফ়ি’ (রহঃ)
আমি যায়নাব বিনত উম্মু সালামা (রাঃ)-কে বলতে শুনেছি যে, উম্মু হাবিবা (রাঃ)-এর একজন নিকট আত্মীয় ইনতিকাল করেন। এরপর তিনি হলুদ বর্ণের সুগন্ধি চেয়ে পাঠান এবং তার দু বাহুতে মেখে নিলেন। এরপর তিনি বললেন, আমি তা এজন্য করলাম যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে মহিলা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে কারো মৃত্যুতে তিনদিনের বেশি শোক পালন করা হালাল নয়। তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করা যাবে।
৩৬২২
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
যায়নাব (রাযি:)
এই হাদীসখানা তার মা [উম্মু সালামা (রাঃ)] এবং নবী (ﷺ)-এর সহধর্মিণী যায়নাব (রাঃ) থেকে বর্ণনা করেছেন। অথবা নবী (ﷺ)-এর কোন এক স্ত্রী থেকে বর্ণিত।
৩৬২৩
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
হুমায়দ ইবনু নাফ়ি’ (রহঃ)
আমি যায়নাব বিনত উম্মু সালামাকে তাঁর মায়ের সূত্রে বলতে শুনেছি যে, এক মহিলার স্বামী মারা গেল। লোকেরা তার চোখের ব্যাপারে আশংকা করল। তখন তারা নবী (ﷺ)-এর কাছে এলেন। তারা তাঁর কাছে মহিলার চোখে সুরমা ব্যবহারের অনুমতি চাইল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ জাহিলিয়্যাত যুগে স্বামীর মৃত্যুতে তোমাদের কেউ কেউ সাদামাটা কাপড়-চোপড় কিংবা ছেঁড়া-ফাটা বস্ত্র পরিধান করে একটি সংকীর্ণ কক্ষে পুরো এক বছর ইদ্দত পালনের জন্য অতিবাহিত করত। এরপর কোন কুকুর তার নিকট দিয়ে অতিক্রম করলে সে উটের বিষ্ঠা নিক্ষেপ করে বাইরে বের হয়ে পড়ত। এ কুসংস্কারের পরিবর্তে চার মাস দশ দিন পর্যন্ত প্রতীক্ষা করতে তোমরা কি সক্ষম হবে না?
৩৬২৪
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
হুমায়দ ইবনু নাফি’ (রহঃ)
তিনি চোখে সুরমা ব্যবহার সংক্রান্ত উম্মু সালামা (রাঃ) বর্ণিত হাদিস এবং নবী (ﷺ)-এর সহধর্মিণীদের মধ্যে থেকে কোন একজনের বর্ণিত হাদিস উল্লেখ করেছেন। তবে তিনি তার বর্ণনায় এতটুকু বেশি উল্লেখ করেছেন- “মুহাম্মাদ ইবন জাফর (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ। যায়নাব তার নাম উল্লেখ করেননি।”
৩৬২৫
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
হুমায়দ ইবনু নাফি’ (রহঃ)
তিনি যায়নাব বিনতু আবু সালামা (রাঃ)-কে উম্মু সালামা (রাঃ) ও উম্মু হাবিবা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছেন। তাঁরা উল্লেখ করেন যে, জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলো। তিনি তাঁর (রাসূলুল্লাহ (ﷺ)-এর) কাছে উত্থাপন করলেন যে, আমার মেয়ের স্বামী মারা গিয়েছে। (তার শোক পালন করতে গিয়ে) তার চোখে অসুখ হয়েছে। সে এখন তার চোখে সুরমা ব্যবহার করতে চায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (জাহিলিয়াত যুগে স্বামীর মৃত্যুতে) তোমাদের কেউ এক বছর পূর্তি পর্যন্ত উটের বিষ্ঠা নিক্ষেপ করত। আর এখন তো মাত্র চার মাস দশ দিন।
৩৬২৬
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
যায়নাব বিনতু আবূ সালামাহ্‌ (রাঃ)
যখন নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু হাবীবা (রাঃ)-এর কাছে তাঁর পিতা আবু সুফিয়ানের ইনতিকালের খবর পৌঁছল, তখন তৃতীয় দিনে তিনি হলুদ বর্ণের সুগন্ধি চেয়ে পাঠালেন এবং তাঁর দুই হাতে ও গালে ভাল করে তা মেখে নিলেন। আর বললেন, আমার এর কোন প্রয়োজন ছিল না। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, যে মহিলা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে তার পক্ষে কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হালাল নয়। তবে স্বামীর মৃত্যুর ব্যাপারটি স্বতন্ত্র। কেননা সে তার স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে।
৩৬২৭
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
হাফসাহ্ (রাঃ) কিংবা ‘আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মহিলা আল্লাহ ও শেষ বিচার দিবসের প্রতি ঈমান রাখে কিংবা যে মহিলা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখে তার পক্ষে কোন মৃতের জন্য তিন দিনের অধিক শোক পালন করা হালাল নয়। তবে তার স্বামীর মৃত্যুতে শোক পালন করবে।
৩৬২৮
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
লায়স (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণিত আছে।
৩৬২৯
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
সফিয়্যাহ্‌ বর্ণিত আবূ ‘উবায়দ (রহঃ)
তিনি নবী (ﷺ)-এর সহধর্মিণী উমর এর কন্যা হাফসা (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। রাবী কর্তৃক বর্ণিত এ বর্ণনাটি লায়স ও ইবনু দীনার বর্ণিত হাদিসের অনুরূপ। তবে তার বর্ণনায় এতটুকু বেশি উল্লেখ আছে “কারণ সে তার (স্বামীর) জন্য চার মাস দশ দিন শোক পালন করবে।”
৩৬৩০
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম পরিচ্ছেদ নাই
সফিয়্যাহ্‌ বিনতু আবূ উবায়দ (রহঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জনৈক সহধার্মিণী সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তাদের বর্ণিত হাদীসের অনুরূপ।