৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৫৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৫৫২
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু দীনার (রহঃ)
ইবন উমর (রাঃ) সম্পর্কে বর্ণিত, তিনি নিজের স্ত্রীকে—যখন সে হায়েজ অবস্থায় ছিল—তালাক দিলেন। তখন উমর (রাঃ) এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, “তাকে হুকুম কর যেন সে তাকে (স্ত্রীকে) রুজ‘আত করে নেয়। অবশেষে সে আর একটি হায়েজে ঋতুমতী হবার পরে আবার পবিত্র হলে, তখন তাকে তালাক দিবে কিংবা (স্ত্রীরূপে) রেখে দিবে।”
৩৫৫৩
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু সীরীন (রহঃ)
বিশ বছর আমি এ অবস্থায় অবস্থান করলাম যে, আমি অবিশ্বস্ত মনে করি না এমন লোক আমাকে এ মর্মে হাদীস শোনাচ্ছিল যে, ইবন উমর (রাঃ) তাঁর স্ত্রী ঋতুমতী অবস্থায় তাঁকে তিন তালাক দেয়ার পরে তাঁকে রাজ’আত করে নেয়ার জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন। আমি এ বর্ণনাকারীদের প্রতি অনাস্থা ও সন্দেহ পোষণ করছিলাম না, অথচ আমি ছিলাম প্রকৃত হাদীসের পরিচয় লাভে বঞ্চিত।অবশেষে আমি আবু গাল্লাব ইউনুস ইবন জুবাইর আল বাহিলী (রহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি ছিলেন স্থিরমতি-আস্থাভাজন। তিনি আমাকে হাদীস বর্ণনা করলেন যে, তিনি (নিজে) ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি (ইবন উমর) তাঁকে হাদীস বর্ণনা করলেন যে, তিনি তাঁর স্ত্রীকে তাঁর হায়য চলাকালে এক তালাক দিয়েছিলেন। তখন তাঁকে রাজ’আত করে নেয়ার জন্য তিনি আদিষ্ট হলেন। তিনি (আবু গাল্লাব) বলেছেন, তবে আর কী! যদি নাকি তিনি (ইবন উমর) অপারগ হয়ে থাকেন ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে থাকেন। (তাতে কার কী আসে যায়)।
৩৫৫৪
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
(পূর্বোক্ত সানাদের রাবী) আইয়ুব (রহঃ)
অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন ..... উমর (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি তাকে হুকুম করলেন।
৩৫৫৫
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
আইয়ুব (রহঃ)
এ সনদের হাদীসে রাবী বলেছেন, পরে উমর (রাঃ) এ বিষয়ে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি তাকে পুনরায় গ্রহণ করে নেয়ার জন্য তাঁর (ইবন উমরের) প্রতি আদেশ প্রদান করলেন। যাতে অবশেষে তাকে (স্ত্রীকে) যৌন সঙ্গমবিহীন তুহর (পবিত্র) অবস্থায় তালাক দিতে পারে। তিনি (নবী (ﷺ)) আরো বললেন, তার (স্ত্রীর) ‘ইদ্দাত (এর সময়) এর পূর্বভাগে (আগমনকালে) তাকে তালাক দিবে।
৩৫৫৬
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
(মুহাম্মাদ ইবনু সীরীন সূত্রে) ইউনুস ইবনু জুবায়ের (রহঃ)
আমি ইবনু উমর (রাঃ)-কে বললামঃ এক ব্যক্তি তার স্ত্রীর হায়জ অবস্থায় তাকে তালাক দিল। (এর হুকুম কি?)। তিনি বললেন, তুমি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে জান কি, সে তার স্ত্রীকে হায়জ অবস্থায় তালাক দিয়েছিল? তখন উমর (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি তাকে হুকুম করলেন যে, সে (ইবনু উমর) তাকে (স্ত্রী) রুজ‘আত করে নিবে। এরপর তার ইদ্দতের (নিশ্চয়তাযুক্ত সময়ের) প্রতীক্ষায় থাকবে।ইউনুস (রহঃ) বলেন, তখন আমি তাকে (ইবনু উমরকে) বললাম, কোন পুরুষ যখন তার স্ত্রীকে হায়জ অবস্থায় তালাক দিবে তখন ঐ তালাকটি হিসাবে গণনা করা হবে কি? তিনি বললেন, তবে আর কি, যদি নাকি সে অক্ষম হয়ে গিয়ে থাকে কিংবা বোকামি করে থাকে (তাহলে কি তার এ কাজের পরিণতি দেখা দিবে না?)
৩৫৫৭
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আমি আমার স্ত্রীকে তালাক দিলাম- তখন সে হায়য অবস্থায় ছিল। তখন উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট গিয়ে তাঁর কাছে বিষয়টি আলোচনা করলেন। নবী (ﷺ) বললেন: সে যেন তাকে রাজ‘আত করে নেয়। পরে যখন সে (হায়য হতে) পবিত্র হবে তখন ইচ্ছা করলে তাকে তালাক দিবে। রাবী ইউনুস (রহঃ) বলেন, আমি ইবনু উমর (রাঃ)-কে বললাম, সেটি (তালাক) কি হিসাব করা হবে? তিনি বললেন, কোন বিষয়ে তাকে বাধা দিবে- বল, যদি সে অপরাগ হয়ে থাকে এবং আহম্মকি করে থাকে।
৩৫৫৮
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু সীরীন (রহঃ)
আমি ইবনু উমর (রাঃ)-কে তার সেই স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলাম যাকে তিনি তালাক দিয়েছিলেন। তিনি বললেন, তাকে আমি তালাক দিয়েছিলাম যখন সে হায়জ অবস্থায় ছিল। আমি বিষয়টি উমর (রাঃ)-এর কাছে উল্লেখ করলে তিনি তা নবী (ﷺ)-এর নিকট আলোচনা করলেন। তখন নবী (ﷺ) বললেন, “তাকে আদেশ কর সে যেন তার স্ত্রীকে পুনঃগ্রহণ করে নেয়। পরে যখন সে পাক হবে তখন যেন সে (ইচ্ছা করলে) তার পাক অবস্থায় তাকে তালাক দেয়।” ইবন উমর (রাঃ) বলেন, আমি তাকে বললাম, তবে কি হায়জ অবস্থায় প্রদত্ত তালাকটি কি আপনি হিসাবে ধরবেন? তিনি বললেন, আমি কেন সেটা গণনায় ধরবো না? যদি আমি অক্ষম হই অথবা নির্বুদ্ধিতা প্রকাশ করি (তাহলে কি আমার এ কাজ গণনায় আসবে না?)
৩৫৫৯
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আমি আমার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেই। উমর (রাঃ) বিষয়টি নবী (ﷺ)-এর কাছে উল্লেখ করলে তিনি বললেন, “তাকে আদেশ কর সে যেন তার স্ত্রীকে রুজআত করে। পরে যখন সে পবিত্র হবে তখন যেন সে (ইচ্ছা করলে) তাকে পবিত্র অবস্থায় তালাক দেয়।” আমি ইবন উমর (রাঃ)-কে বললাম, তবে কি হায়েয অবস্থায় প্রদত্ত তালাকটি কি আপনি হিসাবে ধরবেন? তিনি বললেন, তবে কী করব।
৩৫৬০
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
(পূর্বোক্ত সানাদের ন্যায়) শু’বাহ্ (রহঃ)
তবে এ দুজনের হাদিসে يراجعها-এর স্থলে لِيَرْجِعْهَا (তাকে ফিরিয়ে আনে) রয়েছে এবং এদের হাদিসে আরো রয়েছে যে, আনাস (রহঃ) বলেন, আমি বললাম, আপনি কী সেটি হিসাবে ধরবেন? তিনি বললেন, তবে আর কী হবে?
৩৫৬১
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বালাক্ব দেয় তবে ত্বালাক্ব হয়ে যাবে এবং ত্বালাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু ত্বাউস (রহঃ)-এর পিতা (ত্বাউস)
তিনি স্ত্রীকে হায়য অবস্থায় তালাক প্রদানকারী পুরুষ (এর মাসআলা) সম্পর্কে ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞাসিত হতে শুনলেন। তখন ইবন উমর (রাঃ) বললেন, তুমি কি আবদুল্লাহ ইবন উমর-কে জান? লোকটি বলল, হ্যাঁ। ইবন উমর (রাঃ) বললেন, তিনি তো তাঁর স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিয়েছিলেন। তখন উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট গিয়ে তাঁকে সংবাদ অবহিত করলে তিনি তাকে (স্ত্রীকে) পুনঃগ্রহণ করে নেয়ার জন্য তাঁকে আদেশ প্রদান করলেন। ইবনু তাউস (রহঃ) বলেন, আমি তাঁকে (পিতাকে) এর অধিক বলতে শুনিনি।