৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৫১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৫০২
ইসতিবরার [৫২] পর যুদ্ধ বন্দিনীর সাথে সঙ্গম করা জায়িয এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রহঃ)
অনুরূপ বর্ণিত।
৩৫০৩
ইসতিবরার [৫২] পর যুদ্ধ বন্দিনীর সাথে সঙ্গম করা জায়িয এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাযিঃ)
আওতাস-এর যুদ্ধে কিছু কয়েদি সাহাবীগণের হস্তগত হয়, যাদের স্বামী ছিল। তারা (তাদের সাথে সঙ্গম করতে) ভয় পেলেন। তখন এ আয়াতটি নাজিল হয়—‘এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ।’
৩৫০৪
ইসতিবরার [৫২] পর যুদ্ধ বন্দিনীর সাথে সঙ্গম করা জায়িয এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রহঃ)
অনুরূপ বর্ণিত।
৩৫০৫
সন্তান বিছানার অধিপতির এবং সন্দেহ পরিহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) এবং আবদ ইবনু জামআ (রাঃ) উভয়ে একটি সন্তানের ব্যাপারে ঝগড়া করেন। সাদ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! এ সন্তান উতবাহ ইবনু আবু ওয়াক্কাস, আমার ভাইয়ের ছেলে। তিনি আমাকে ওসিয়ত করেছেন যে, এ সন্তান তারই পুত্র। আপনি তার সাদৃশ্যের প্রতি লক্ষ্য করুন।আর আবদ ইবনু জামআ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! এ সন্তান আমার ভাই। আমার পিতার ঔরসে দাসীর গর্ভে জন্মলাভ করেছে। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) সন্তানটির গঠনাকৃতির দিকে লক্ষ্য করলেন। দেখতে পেলেন উতবার সাথে স্পষ্ট সাদৃশ্য রয়েছে। তখন তিনি বললেন, হে আবদ (ইবনু জামআ)! সন্তান তো বিছানার অধিপতির, আর ব্যভিচারীর জন্যে রয়েছে পাথর (এর শাস্তি)। হে সাওদা বিনত জামআ (রাঃ) তুমি এর থেকে পর্দা করবে। আয়িশা (রাঃ) বলেন, অতঃপর সে কখনো সাওদা (রাঃ)-কে দেখেনি। মুহাম্মাদ ইবনু রুমহ “ইয়া আবদু” শব্দটি উল্লেখ করেননি।
৩৫০৬
সন্তান বিছানার অধিপতির এবং সন্দেহ পরিহার পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
অনুরূপ বর্ণনা করেন। তবে উভয়ে তাদের হাদীসে শুধু ‘সন্তান তো বিছানার অধিপতির’ কথাটুকু বর্ণনা করেছেন এবং ‘ব্যভিচারীর জন্য পাথর’ অংশের উল্লেখ করেননি।
৩৫০৭
সন্তান বিছানার অধিপতির এবং সন্দেহ পরিহার পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিছানা যার সন্তান তার, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর (এর শাস্তি)।
৩৫০৮
সন্তান বিছানার অধিপতির এবং সন্দেহ পরিহার পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাযিঃ)
সাঈদ ও আবু সালামা অথবা তাদের একজন সূত্রে আবু হুরাইরা (রাঃ) থেকে, আমর থেকে মা’মার সূত্রে (ﷺ) হতে অনুরূপ বর্ণিত হয়েছে।
৩৫০৯
ক্বায়িফ কর্তৃক পিতার সাথে সন্তানের সম্পর্ক নিরূপণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) এমনি আনন্দে আমার নিকট প্রবেশ করলেন যে, তাঁর চেহারার রেখাগুলো চমকাচ্ছিল। তিনি বললেন, হে আয়িশা! তুমি কি জানো না যে, সবে মাত্র মুজায্‌যিজ যায়দ ইবন হারিসা এবং উসামা ইবন যায়দ-এর দিকে দৃষ্টিপাত করে বলে গেল যে, এদের উভয়ের পাগুলো পরস্পরের অঙ্গ।
৩৫১০
ক্বায়িফ কর্তৃক পিতার সাথে সন্তানের সম্পর্ক নিরূপণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে প্রবেশ করলেন, খুব প্রফুল্ল চিত্তে। তিনি বললেন: হে আয়িশা! তুমি কি জানো না যে, এ মুজায্জির মুদলিজি আমার কাছে প্রবেশ করে উসামা এবং যায়দকে দেখতে পেল। তারা ঢাকা ছিল এবং তাদের মাথাও আবৃত ছিল ও পা বেরিয়ে ছিল। তখন সে বলল, এ পাগুলো পরস্পর পরস্পর থেকে অভিন্ন।
৩৫১১
ক্বায়িফ কর্তৃক পিতার সাথে সন্তানের সম্পর্ক নিরূপণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
জনৈক ক্বাফ (শারীরিক গঠন দেখে বংশ নির্ণয়কারী) এলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) সেখানে উপস্থিত ছিলেন। উসামা ইবন যায়দ ও যায়দ ইবন হারিসা তখন ঘুমন্ত ছিলেন। ক্বাফ তাদের দেখে বললেন, এদের উভয়ের পাগুলো পরস্পর থেকে অভিন্ন। এ মন্তব্যে নবী (ﷺ) খুশী হলেন এবং আয়িশা (রাঃ)-কে অবহিত করেন।