৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৪৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৪৮২
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সুওয়াইদ ও জুহাইরের বর্ণনায় ‘নবী (ﷺ) বলেছেন, দু’এক চুমুকে হারাম হয় না।’
৩৪৮৩
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উম্মুল ফায্‌ল (রাঃ)
এক বেদুঈন নবী (ﷺ)-এর কাছে এলো। সে বলল, “হে আল্লাহর নাবী, আমার এক স্ত্রী ছিল। তার উপর আর একটি বিবাহ করলাম। এমতাবস্থায় প্রথমা স্ত্রী বলছে যে, সে আমার নবাগতা স্ত্রীকে এক চুমুক বা দু’চুমুক দুধ পান করিয়েছে।” নবী (ﷺ) বললেন, “এক চুমুক বা দু’চুমুক হারাম করে না।” আমর (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু হারিস ইবনু নওফাল-এর বর্ণনায় অনুরূপ আছে।
৩৪৮৪
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উম্মুল ফায্‌ল (রাঃ)
বনি আমির ইবন সাসাসআহ-এর এক ব্যক্তি জিজ্ঞেস করল, “হে আল্লাহর নবী (ﷺ)! একবার মাত্র দুধপানে কি (বিবাহ) হারাম সাব্যস্ত করে?” তিনি বললেন, “না।”
৩৪৮৫
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উম্মুল ফায্‌ল (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ একবার দুইবার দুধ পান অথবা এক চুমুক, দুই চুমুক হারাম সাব্যস্ত করে না।
৩৪৮৬
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু আবূ আরূবাহ্ (রহঃ)
এ সনদে অনুরূপ বর্ণিত। ইসহাক ইবন ইব্রাহিম (রহঃ) ইবন বিশর-এর রিওয়ায়াতে বলেন, দুইটি দুধপান অথবা দুই চুমুক। ইবন আবী শায়বাহ বলেন, দুইটি দুধপান অথবা দুই চুমুক।
৩৪৮৭
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উম্মুল ফায্‌ল (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
একবার কিংবা দুবার প্রবেশ করালে হারাম হয় না।
৩৪৮৮
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উম্মুল ফায্‌ল (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, এক চুমুক দুধ পান কি হারাম করে? তিনি বললেন, না।
৩৪৮৯
(কোন মহিলার দুধ) পাঁচ চুমুক খাওয়াতে হারাম সাব্যস্ত হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
কুরআনে এ আয়াতটি নাযিল হয়েছিল عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ “দশবার দুধপানে হারাম সাব্যস্ত হয়”। অতঃপর তা রহিত হয়ে যায় خَمْسٍ مَعْلُومَاتٍ এর দ্বারা “পাঁচবার পান দ্বারা হারাম সাব্যস্ত হয়।” অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন অথচ ঐ আয়াতটি কুরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হত।”
৩৪৯০
(কোন মহিলার দুধ) পাঁচ চুমুক খাওয়াতে হারাম সাব্যস্ত হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আমরাহ্‌ (রহঃ)
তিনি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছেন, যখন তিনি দুধপানের ঐ পরিমাণ সম্পর্কে আলোচনা করলেন যার দ্বারা হারাম সাব্যস্ত হয়। আমরাহ বললেন যে, আয়িশা (রাঃ) বলেছিলেন, আল-কুরআনে নাযিল হয় “নির্ধারিত দশবার দুধপানে।” অতঃপর নাযিল হয় “নির্ধারিত পাঁচবার দুধপানে।”
৩৪৯১
(কোন মহিলার দুধ) পাঁচ চুমুক খাওয়াতে হারাম সাব্যস্ত হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আমরাহ (রহঃ)
আয়িশা (রাঃ)-কে অনুরূপ বলতে শুনেছেন।