৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৪৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৪৭১
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
তিনি বর্ণনা করেন যে, আফলাহ নামক তাঁর দুধচাচা তাঁর সাথে সাক্ষাত করার জন্য অনুমতি চাইলেন। তিনি তাঁকে নিষেধ করে দেন। অতঃপর তিনি এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে অবহিত করলেন। তিনি তাঁকে বললেন, “তুমি তাঁর থেকে পর্দা করবে না। কেননা দুধ পানের সম্পর্ক দ্বারা ঐসব লোক হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্ক দ্বারা হারাম হয়।”
৩৪৭২
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আফলাহ ইবন কু‘আইস আমার সাথে সাক্ষাৎ করার অনুমতি চাইলেন। আমি তাঁকে অনুমতি প্রদানে অস্বীকার করলাম। অতঃপর তিনি লোক পাঠিয়ে আমাকে জানালেন যে, আমি তোমার চাচা। আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধপান করিয়েছেন। এরপরও আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আসলেন এবং আমি তাঁর কাছে এ বিষয়ে উল্লেখ করি। তিনি বললেন, “সে তোমার কাছে আসতে পারে। কেননা, সে তোমার চাচা।”
৩৪৭৩
দুধ ভাইয়ের কন্যা হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! কী ব্যাপার আপনি কুরায়শী নারীদের প্রতি আগ্রহী আর আমাদের প্রতি অমনোযোগী? তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি? আমি বললাম, হ্যাঁ, হামজার কন্যা। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে আমার জন্য হালাল নয়। কেননা, সে আমার দুধ ভাইয়ের কন্যা।
৩৪৭৪
দুধ ভাইয়ের কন্যা হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
‘উসমান ইবনু শায়বাহ্, ইসহাক্ব ইবনু ইব্রাহীম, ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনু আবূ বাকর মুক্বদ্দামী (রাহিমাহুলুল্লাহ)
সবাই আ’মাশ (রহঃ) সূত্রে উপরোক্ত সানাদে বর্ণনা করেছেন।
৩৪৭৫
দুধ ভাইয়ের কন্যা হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-এর সঙ্গে হামজা কন্যার বিবাহের প্রস্তাব দেয়া হয়। সে আমার জন্য হালাল নয়। কেননা সে আমার দুধভাইয়ের কন্যা। আর দুধপান দ্বারা ঐসব লোক হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্কের দ্বারা হারাম হয়।
৩৪৭৬
দুধ ভাইয়ের কন্যা হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু আরূবাহ্ (রহঃ)
উক্ত হাম্মাদের সনদে হাদিস বর্ণিত করেন। তবে শু‘বার হাদিসে দুধভাইয়ের মেয়ে পর্যন্ত এবং সা‘ঈদের হাদিসে এও আছে, দুধ সম্পর্কে তারা হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্কে হারাম হয়।
৩৪৭৭
দুধ ভাইয়ের কন্যা হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী উম্মু সালামাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বলা হলো, “হে আল্লাহর রাসূল! আপনি হামজা কন্যার সাথে বিবাহ সম্পর্ক স্থাপন থেকে দূরে কেন?” অথবা বলা হলো, “আপনি কি হামজা ইবন আব্দুল মুত্তালিবের কন্যাকে বিবাহের প্রস্তাব দেন না?” তিনি বললেন, “হামজা হলো আমার দুধভাই।”
৩৪৭৮
স্ত্রীর কন্যা ও বোন হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উম্মু হাবীবাহ বিন্‌তু আবূ সুফ্‌ইয়ান (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে আসলেন। আমি তাঁকে বললাম, আপনার কি আমার বোন বিনত আবু সুফিয়ানের প্রতি আগ্রহ আছে? তিনি বললেন, আমি কী করব? আমি বললাম, আপনি তাকে বিবাহ করবেন। তিনি বললেন, তুমি কি তা পছন্দ কর? আমি বললাম, আমি তো একাই আপনাকে চাচ্ছি না। আপনার সান্নিধ্য কল্যাণ লাভে আমার সঙ্গে যারা শরীক হয়েছে তাঁদের সাথে আমার বোনও থাকুক, আমি তাই বেশি পছন্দ করি। তিনি বললেন, সে আমার জন্য হালাল নয়। আমি বললাম, আমি এ মর্মে অবহিত হয়েছি যে, আপনি আবু সালামার কন্যা দুররাহকে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন। তিনি বললেন, উম্মু সালামার কন্যা? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, যদি সে আমার কোলে প্রতিপালিত না-ও হতো তাহলেও সে আমার জন্য হালাল হত না। যেহেতু সে হলো আমার দুধভাইয়ের কন্যা। আমাকে এবং তার পিতা আবু সালামাহকে সুওয়াইবা দুধ পান করিয়েছিলেন। অতএব তোমরা আমার সাথে তোমাদের কন্যা ও বোনদের বিবাহের প্রস্তাব পেশ করো না।
৩৪৭৯
স্ত্রীর কন্যা ও বোন হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু ‘উরওয়াহ (রহঃ)
এ সনদে অনুরুপ বর্ণিত।
৩৪৮০
স্ত্রীর কন্যা ও বোন হারাম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী উম্মু হাবীবাহ্‌ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমার বোন আযযাহ-কে বিবাহ করুন। তিনি বললেন, তুমি কি তা পছন্দ কর? তিনি বললেন, হ্যাঁ, হে রাসূলুল্লাহ। আমি তো আপনাকে একাকী চাচ্ছি না। আর কল্যাণে যে আমার শরীক হবে, সে আমার বোন হওয়াই বেশি পছন্দ করি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে তো বিবাহ করার আমার জন্য হালাল নয়।তখন আমি বললাম, হে আল্লাহর রসূল! আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে, আপনি আবু সালামার কন্যা দুররাহ-কে বিবাহ করার ইচ্ছা রাখেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন- আবু সালামার কন্যা? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি সে আমার অভিভাবকত্বে প্রতিপালিতা নাও হতো তবু সে এ কারণে আমার জন্য হালাল হতো না যে, সে আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে ও তার পিতা আবু সালামাকে সুওয়াইবাহ দুধ পান করিয়েছেন। তাই তোমরা আমার কাছে তোমাদের কন্যা ও ভগ্নিদের বিবাহের প্রস্তাব পেশ করো না।