৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৪৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৪৬১
জন্মদানের কারণে যা হারাম হয় স্তন্যদানেও তা হারাম হয়জন্মদানের কারণে যা হারাম হয় স্তন্যদানেও তা হারাম হয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “দুগ্ধ সম্পর্ক সে সব লোকদের হারাম করে দেয়, যাদের জন্মগত সম্পর্ক হারাম করে।”
৩৪৬২
উপরোক্ত হিশাম ইবনু উরওয়া বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু আবূ বাকর (রাযিঃ)
উপরোক্ত হিশাম ইবনু উরওয়া বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।রে
৩৪৬৩
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
উরওয়াহ (রহঃ) ‘আয়িশাহ্ (রাযিঃ)
আবু কুআইসের ভাই আফলাহ একবার তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। তিনি ছিলেন তাঁর দুধ চাচা। এ ছিল পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করলাম। অতঃপর যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন আমি যা করেছি সে সম্পর্কে আমি তাঁকে অবহিত করলাম। তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন তাঁকে (দুধচাচাকে) আমার নিকট আসার অনুমতি দিই।
৩৪৬৪
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
একদা আমার দুধ চাচা আফলাহ ইবনু আবু কু’আইস আমার কাছে এলেন। অতঃপর রাবী পূর্ববর্তী হাদিসের ন্যায় হাদিস বর্ণনা করেন। তবে রাবী তাঁর বর্ণনায় অতিরিক্ত বলেছেন, আমি বললাম, আমাকে এক মহিলা দুধ পান করিয়েছেন, কোনো পুরুষ তো করাননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার দুই হাত বা ডান হাত ধূলিমলিন হোক।
৩৪৬৫
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
উরওয়াহ্ (রহঃ)
আয়িশা (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, আবু কুয়াইসের ভাই আফ্লাহ এসে তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। এ ছিল পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। আবু কুয়াইস ছিলেন আয়িশা (রাঃ)-এর দুধপিতা। আয়িশা (রাঃ) বলেন, আমি বললামঃ আল্লাহর কসম! আমি আফ্লাহকে আমার কাছে আসার অনুমতি দিব না, যে পর্যন্ত না রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে অনুমতি না নিই। কেননা, আবু কুয়াইস সে তো আমাকে দুধ পান করান নি, বরং আমাকে দুগ্ধপান করিয়েছে তার স্ত্রী।আয়িশা (রাঃ) বলেন, যখন রাসুলুল্লাহ (ﷺ) এলেন আমি বললাম, হে আল্লাহর রাসুল! আবু কুয়াইসের ভাই আফ্লাহ আমার নিকট প্রবেশের অনুমতি চেয়েছেন, কিন্তু আমি আপনার অনুমতি না নিয়ে তাঁকে আমার কাছে আসতে দিতে অস্বীকার করলাম। রাবি বলেন, আয়িশা (রাঃ) বলেছেন, নবী (ﷺ) বললেনঃ তুমি তাকে অনুমতি দাও।উরওয়া বলেন, এ কারণেই আয়িশা (রাঃ) বলতেন, “তোমরা দুধপানের সম্পর্ক দ্বারা ঐ সব লোকদের হারাম গণ্য করবে যাদের তোমরা বংশগত সম্পর্কের দ্বারা হারাম গণ্য কর।
৩৪৬৬
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
এ সনদে বর্ণিত আছে যে, আবু কুয়াইস-এর ভাই আফলাহ আয়িশা (রাঃ)-এর কাছে আসার অনুমতি চাইলেন। উপরোক্ত হাদীসের বর্ণনা অনুযায়ী এতে আরো বর্ণিত আছে যে, সে তো তোমার চাচা। তোমার হাত ধূলিমলিন হোক। আর আবু কুয়াইস ছিলেন আয়িশা (রাঃ)-কে যে মহিলা স্তন্যদান করেছিলেন তার স্বামী।
৩৪৬৭
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
একদা আমার দুধচাচা আমার সাথে সাক্ষাত করার জন্য আসলেন এবং আমার কাছে প্রবেশের অনুমতি চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে পরামর্শ না করা পর্যন্ত আমি অনুমতি দিতে অস্বীকার করলাম। যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন তখন আমি তাঁকে বললাম আমার দুধচাচা আমার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন, কিন্তু আমি অনুমতি দিতে অস্বীকার করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, “তোমার চাচা তোমার নিকট প্রবেশ করতে পারে।” আমি বললাম, “আমাকে তো দুধপান করিয়েছে নারী, কোন পুরুষ তো আমাকে দুধপান করায়নি।” তিনি বললেন, “অবশ্যই সে তোমার চাচা। অতএব সে যেন তোমার সাথে সাক্ষাত করতে পারে।”
৩৪৬৮
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ) এ সনদ হতে
আবু কু‘আইসের ভাই আয়েশা (রাঃ) এর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। এরপর উক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
৩৪৬৯
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
এ সানাদে অনুরূপ। অবশ্য তিনি বলেছেন, আয়িশা (রাঃ)-এর নিকট প্রবেশের অনুমতি চেয়েছিলেন আবুল কু‘আয়স।
৩৪৭০
দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
একদা আমার দুধচাচা আবু জা’দ আমার নিকট প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আমি তাকে ফিরিয়ে দিলাম। (রাবী) ইবনু জুরাইজ বলেন, আমাকে হিশাম বলেছেন, ঐ ব্যক্তি তো আবু কু’আয়েস। যখন নবী (ﷺ) এলেন তখন আয়িশা (রাঃ) তাঁকে উক্ত ঘটনা সম্পর্কে অবহিত করেন। তিনি বললেন, “কেন তুমি তাকে অনুমতি প্রদান করলে না? ধূলায় ধূসরিত হোক তোমার ডান হাত অথবা তিনি বলেছেন, ধূসরিত হোক তোমার হাত।”