৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৪৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৪৪১
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাযিঃ)
নবী (ﷺ)-কে ‘আযল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ তা না করলে তোমাদের কোন ক্ষতি নেই। কেননা, এ হল তাকদীর-এর অন্তর্ভুক্ত। মুহাম্মাদ (রহঃ) বলেন, নবী (ﷺ)-এর উক্তি “লা ‘আলাইকুম” (তোমাদের কোন ক্ষতি নেই)-নিষেধাজ্ঞারই নিকটবর্তী।
৩৪৪২
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাযিঃ)
নবী (ﷺ)-এর কাছে ‘আযল সম্পর্কে উল্লেখ করলাম। তিনি বললেন, তোমরা তা কেন করতে চাও? তারা বলল, এমন লোক আছে যার স্ত্রী সন্তানকে দুধ পান করায় সে তার সঙ্গে সংগত হয়। অথচ এতে সে গর্ভবতী হোক তা সে পছন্দ করে না। আবার কোন লোকের দাসী আছে, সে তার সঙ্গে সংগত হয় কিন্তু এতে সে গর্ভবতী হোক তা অপছন্দ করে। তিনি বললেন, ‘তা না করলে তোমাদের কোন ক্ষতি নেই। কেননা, তা তাকদীর-এর উপর নির্ভরশীল’। ইবনু আউন (রহঃ) বলেন, আমি এ হাদীস হাসান (রহঃ)-এর কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, আল্লাহর কসম, এ হল সতর্কবানী স্বরূপ।
৩৪৪৩
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
ইবনু ‘আওন (রহঃ)
আমি মুহাম্মাদ সূত্রে ইব্রাহীমকে হাদীস বর্ণনা করেছি অর্থাৎ ‘আযল সম্পর্কে। আবদুর রহমান বিন বিশর (রহঃ) আমাকে হাদীস বর্ণনা করেছেন।
৩৪৪৪
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
মা’বাদ ইবনু সীরীন (রহঃ)
আমরা আবু সাঈদ আল খুদরী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম! আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে ‘আযল সম্পর্কে কোন আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ- এ বলে তিনি বর্ণিত ইবন আওনের হাদিসের ন্যায় পর্যন্ত বর্ণনা করেন।
৩৪৪৫
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাযিঃ)
আযল সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করা হল। তিনি বললেন, “তোমাদের কেউ কেন এ কাজ করে”—তিনি এ ব্যাপারে এ কথা বলেননি, “তোমাদের কেউ যেন এ কাজ না করে। কোন সৃষ্টি জীব নেই যাকে আল্লাহ সৃষ্টি করেননি।”
৩৪৪৬
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে আজল সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ সব পানিতেই সন্তান পয়দা হয় না। মূলত আল্লাহ যখন কোন বস্তু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কোন কিছুই তাকে বাধা দিতে পারে না।
৩৪৪৭
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাযিঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
৩৪৪৮
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
জাবির (রাযিঃ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, আমার একটি দাসী আছে যে আমাদের খিদমত ও পানি সরবরাহের কাজে নিয়োজিত। আমি তার নিকট আসা যাওয়া করি, কিন্তু সে গর্ভবতী হোক তা আমি পছন্দ করি না। তখন তিনি বললেন, তুমি ইচ্ছে করলে তার সাথে ‘আযল করতে পার। তবে তার তাকদীরে সন্তান থাকলে তা তার মাধ্যমে আসবেই। লোকটি কিছু দিন অতিবাহিত করল। অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, দাসীটি গর্ভবতী হয়েছে। তিনি বললেন, আমি তোমাকে এ মর্মে জানিয়ে ছিলাম যে, তার তাকদীরে যা আছে তা আসবেই।
৩৪৪৯
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, “আমার একটি দাসী আছে। আমি তার সাথে আযল করি।” তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “এ কাজ আল্লাহর ইচ্ছাকে কিছুতেই প্রতিহত করতে পারে না।” রাবী বলেন, এরপর সে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, “হে আল্লাহর রাসূল! যে দাসীটির কথা আপনার কাছে উল্লেখ করেছিলাম সে গর্ভবতী হয়েছে।” রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “আমি আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল।”
৩৪৫০
আয্ল-এর হুকুম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে সুফিয়ান বর্ণিত হাদীসের অনুরূপ মর্মে হাদীস বর্ণনা করেন।