৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৪৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৪২১
ত্বলাকপ্রাপ্তা স্ত্রী হালাল হবে না ত্বলাকদাতার জন্য, যতক্ষণ না সে তাকে ছাড়া অন্য স্বামীকে বিবাহ করে এবং সে তার সাথে যৌন সঙ্গম করে এবং অতঃপর তাকে ত্বলাক্ব দেয় এবং তার ‘ইদ্দাত শেষ হয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যাকে একজন বিবাহ করে, অতঃপর সে তাকে তালাক দেয়। এরপর সে মহিলা আরেকজনকে বিয়ে করে। কিন্তু সে তার সাথে সহবাসের আগেই তালাক দেয়। এমতাবস্থায় উক্ত মহিলা প্রথম স্বামীর জন্য হালাল হবে কি? তিনি বললেনঃ না, যে পর্যন্ত না সে ঐ স্ত্রীর স্বাদ গ্রহণ করে।
৩৪২২
ত্বলাকপ্রাপ্তা স্ত্রী হালাল হবে না ত্বলাকদাতার জন্য, যতক্ষণ না সে তাকে ছাড়া অন্য স্বামীকে বিবাহ করে এবং সে তার সাথে যৌন সঙ্গম করে এবং অতঃপর তাকে ত্বলাক্ব দেয় এবং তার ‘ইদ্দাত শেষ হয় পরিচ্ছেদ নাই
হিশাম (রাযিঃ)
আবু বকর ইবনু আবু শায়বাহ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবু মু’আবিয়া সহ সকলেই হিশাম (রহঃ) থেকে উক্ত সনদে হাদিস বর্ণনা করেন।
৩৪২৩
ত্বলাকপ্রাপ্তা স্ত্রী হালাল হবে না ত্বলাকদাতার জন্য, যতক্ষণ না সে তাকে ছাড়া অন্য স্বামীকে বিবাহ করে এবং সে তার সাথে যৌন সঙ্গম করে এবং অতঃপর তাকে ত্বলাক্ব দেয় এবং তার ‘ইদ্দাত শেষ হয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয়। অতঃপর অন্য একজন তাকে বিয়ে করে। এরপর সে তাকে সঙ্গমের আগেই তালাক দেয়। পরে প্রথম স্বামী তাকে বিয়ে করতে চায়- এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেনঃ না, তা হবে না যে পর্যন্ত না তারা একে অন্যের স্বাদ গ্রহণ করবে, যেভাবে প্রথম স্বামী তার স্বাদ গ্রহণ করেছিল।
৩৪২৪
ত্বলাকপ্রাপ্তা স্ত্রী হালাল হবে না ত্বলাকদাতার জন্য, যতক্ষণ না সে তাকে ছাড়া অন্য স্বামীকে বিবাহ করে এবং সে তার সাথে যৌন সঙ্গম করে এবং অতঃপর তাকে ত্বলাক্ব দেয় এবং তার ‘ইদ্দাত শেষ হয় পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ্ (রহঃ)
মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমাইর ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহিমাহুমাল্লাহ) ..... ইয়াহিয়া অর্থাৎ ইবনু সাঈদসহ সকলেই উবাইদুল্লাহ (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেন। উবাইদুল্লাহ সূত্রে ইয়াহিয়া হাদীসে বলেন যে, কাসিম আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেছেন।
৩৪২৫
মিলনের প্রাক্কালে যা পাঠ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হতে চায় সে যেন বলে (অর্থ-) “বিসমিল্লাহ, হে আল্লাহ! আমাদের শয়তান থেকে রক্ষা করুন, আর আমাদের যা তুমি দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখুন”। কেননা এ মিলনে তাদের ভাগ্যে যদি কোন সন্তান হয় তবে শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না।
৩৪২৬
মিলনের প্রাক্কালে যা পাঠ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার, ইবনু নুমায়র ও ‘আবদ ইবনু হুমায়দ (রহিমাহুমুল্লাহ) ..... সকলেই সাওরী (রহঃ) থেকে, তারা (শু’বাহ্ ও ‘আবদুর রায্যাক) উভয়ে মানসূর হতে
জারীরের হাদীসের মর্মানুযায়ী রিওয়ায়াত করেন। তবে শু’আবা তার হাদীসে “বিসমিল্লাহ” এর উল্লেখ করেননি এবং সাওরী সূত্রে আবদুর রাযযাক এর রিওয়ায়াতে “বিসমিল্লাহ” রয়েছে। আর ইবনু নুমাইর-এর রিওয়ায়াতে রয়েছে যে, মানসুর বলেছেন, আমি মনে করি তিনি বলেছেন, “বিসমিল্লাহ”।
৩৪২৭
মলদ্বার ব্যতীত স্ত্রীর সম্মুখ বা পেছন দিক থেকে সঙ্গম করা জায়িয পরিচ্ছেদ নাই
জাবির (রাযি:)
ইহুদিরা বলত, কোনো লোক স্ত্রীর পেছান দিক থেকে তার যোনিদ্বারে সঙ্গম করলে এতে সন্তান টেরা চক্ষু বিশিষ্ট হবে। এ প্রসঙ্গে নাজিল হয় অর্থাৎ “স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অতএব, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পার”- (সূরা আল বাকারা ২:২২৩)।
৩৪২৮
মলদ্বার ব্যতীত স্ত্রীর সম্মুখ বা পেছন দিক থেকে সঙ্গম করা জায়িয পরিচ্ছেদ নাই
ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)
ইয়াহুদীরা বলত যে, স্ত্রীর পিছন দিক থেকে যোনীদ্বারে যদি সঙ্গম করা হয় এবং এতে সে যদি গর্ভবতী হয় তাহলে তার সন্তান হবে টেরা চক্ষু বিশিষ্ট। রাবী বলেন, এ প্রসঙ্গে নাজিল হল- “স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পার” (সূরা আল বাকারা ২:২২৩)।
৩৪২৯
মলদ্বার ব্যতীত স্ত্রীর সম্মুখ বা পেছন দিক থেকে সঙ্গম করা জায়িয পরিচ্ছেদ নাই
জাবির (রাযিঃ)
নু’মান অতিরিক্ত বলেছেন, স্বামী ইচ্ছে করলে উপুড় করে, ইচ্ছা করলে উপুড় না করে (সহবাস করতে পারে), তবে একই দ্বারে হতে হবে।
৩৪৩০
স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাযিঃ)-এর সুত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
স্বামীর বিছানা পরিহার করে কোন স্ত্রী রাত্রি যাপন করলে ফজর পর্যন্ত ফেরেশতাগণ তার প্রতি লা’নত করতে থাকে।