৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৩৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৩৬১
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ্ (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে ইবনু নুমাইরের অতিরিক্ত বর্ণনা উল্লেখিত হয়নি।
৩৩৬২
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)
রাসুলুল্লাহ (ﷺ) শিগার পদ্ধতির বিবাহ নিষিদ্ধ করেছেন।
৩৩৬৩
বিবাহের শর্তাবলী পূর্ণকরণ পরিচ্ছেদ নাই
উক্ববাহ ইবনু ‘আমির (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “সর্বাধিক গুরুত্বপূর্ণ শর্ত যা অবশ্যই পূরণ করতে হবে- তা হচ্ছে সে শর্ত যার মাধ্যমে তোমরা (স্ত্রীদের) লজ্জাস্থান বৈধ করে নিয়েছ।” হাদীসের মূল পাঠে উদ্ধৃত শব্দাবলী আবু বকর ও ইবনুল মুসান্নার বর্ণনা থেকে গৃহীত। তবে ইবনুল মুসান্নার বর্ণনায় “শর্তাবলী” উল্লেখ আছে।
৩৩৬৪
পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নীরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পূর্ব বিবাহিতাকে তার সুস্পষ্ট অনুমতি না নিয়ে এবং কুমারীকে তার সম্মতি না নিয়ে বিবাহ দেয়া যাবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তার (কুমারীর) সম্মতি কিভাবে নেয়া যাবে? তিনি বললেন, সে নীরব থাকলে।
৩৩৬৫
পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নীরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহঃ)
সনদে হিশামের হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন হিশাম, শাইবান ও মুয়াবিয়া ইবন সালাম এবং এ হাদিসে তাদের শব্দ অভিন্ন।
৩৩৬৬
পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নীরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাযিঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলামঃ যে মেয়েকে তার অভিভাবক বিবাহ দেয়, তার নিকট থেকেও সম্মতি নিতে হবে কি না? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ হ্যাঁ, তার সম্মতি নিতে হবে। আয়িশা (রাঃ) বলেন, আমি তাঁকে পুনরায় বললাম, সে তো লজ্জায় পড়বে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার নীরবতাই তার সম্মতি।
৩৩৬৭
পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নীরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাযিঃ)
নবী (ﷺ) বলেছেনঃ পূর্ব বিবাহিতা তার (নিজের বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে) নিজের ব্যাপারে অভিভাবকের তুলনায় অধিক হকদার। কুমারীকে তার থেকে তার ব্যাপারে সম্মতি নিতে হবে, তার নীরবতাই তার সম্মতি।
৩৩৬৮
পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নীরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাযিঃ)
নবী (ﷺ) বলেছেন: পূর্ব বিবাহিতা তার নিজের ব্যাপারে তার অভিভাবকের তুলনায় অধিক কর্তৃত্বসম্পন্ন এবং কুমারীর সম্মতি নিতে হবে। নীরবতাই তার সম্মতি।
৩৩৬৯
পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নীরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে পরিচ্ছেদ নাই
সুফ্ইয়ান (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে। এ সূত্রে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, পূর্ব বিবাহিতা তার নিজের (বিবাহের) ব্যাপারে তার অভিভাবকের তুলনায় অধিক কর্তৃত্বসম্পন্ন এবং পিতা কুমারী কন্যার নিজের ব্যাপারে তার সম্মতি নিবে। নীরবতাই তার সম্মতি। কখনও তিনি বলেছেন, তার নীরবতাই তার স্বীকৃতি।
৩৩৭০
পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বিয়ে করেছেন, আমার বয়স তখন ছয় বছর। তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান, তখন আমার বয়স নয় বছর। আয়িশা (রাঃ) বলেন, আমরা হিজরত করে মদিনায় পৌঁছার পর আমি এক মাস যাবৎ জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার মাথার চুল পড়ে গিয়ে কানের কাছে (কিছু) ছিল। (আমার মা) উম্মু রুমান আমার নিকট এলেন, আমি তখন একটি দোলনার উপরে ছিলাম এবং আমার কাছে আমার খেলার সাথীরাও ছিল। তিনি আমাকে উচ্চৈঃস্বরে ডাকলেন, আমি তাঁর নিকট গেলাম। আমি বুঝতে পারিনি যে, তিনি আমাকে নিয়ে কী করবেন। তিনি আমার হাত ধরে আমাকে দরজায় নিয়ে দাঁড় করালেন। আমি তখন বলছিলাম, আহ, আহ। অবশেষে আমার উদ্বেগ দূরীভূত হল।তিনি আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। সেখানে আনসার মহিলাগণ উপস্থিত ছিলেন। তাঁরা সকলে আমার কল্যাণ ও রহমতের জন্য দোয়া করলেন এবং আমার সৌভাগ্য কামনা করলেন। তিনি (মা) আমাকে তাঁদের নিকট সমর্পণ করলেন। তাঁরা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন। আমি কোন কিছুতে ভীত-সংশিত হইনি। চাশতের সময় রাসূলুল্লাহ (ﷺ) এলেন এবং তাঁরা আমাকে তাঁর নিকট সমর্পণ করলেন।