৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৩৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৩৪১
ইহরামধারী ব্যক্তির বিবাহ করা হারাম এবং তার বিবাহের প্রস্তাব দেয়া দূষণীয় পরিচ্ছেদ নাই
নুবায়হ ইবনু ওয়াহ্‌ব (রহঃ)
উমর ইবনে উবাইদুল্লাহ ইবনে মা’মার হজ্জের মৌসুমে শায়বা ইবনে যুবাইরের কন্যার সাথে নিজ পুত্র তালহার বিবাহ দেয়ার মনস্থ করলেন। এ সময় আবান ইবনে উসমান ছিলেন আমীরুল হজ্জ। অতএব তিনি (উমর) তার নিকট এ কথা বলে পাঠালেন, “আমি তালহা ইবনে উমরের বিবাহ দিতে ইচ্ছা করেছি। অতএব আমি বিবাহ অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করি।” আবান (রহঃ) তাঁকে বললেন, “আমি তো তোমাকে নির্বোধ ইরাকীর মতো আচরণ করতে দেখছি। নিশ্চিত আমি উসমান ইবনে আফফান (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরামধারী ব্যক্তি বিবাহ করবে না।
৩৩৪২
ইহরামধারী ব্যক্তির বিবাহ করা হারাম এবং তার বিবাহের প্রস্তাব দেয়া দূষণীয় পরিচ্ছেদ নাই
আবূ শা’সা (রহঃ)
ইবনু আব্বাস (রাঃ) তাঁকে অবহিত করেছেন যে, নবী (ﷺ) মুহরিম অবস্থায় (মায়মূনাকে) বিবাহ করেছেন। ইবনু নুমাইরের বর্ণনায় আরো আছে, আমি (ইবনু নুমাইর) যুহরীর নিকট এ হাদীস বর্ণনা করলে তিনি বলেন, আমাকে ইয়াজীদ ইবনুল আসাম অবহিত করেছেন যে, “তিনি ইহরামমুক্ত অবস্থায় তাঁকে বিবাহ করেছেন।”
৩৩৪৩
ইহরামধারী ব্যক্তির বিবাহ করা হারাম এবং তার বিবাহের প্রস্তাব দেয়া দূষণীয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রহঃ)
রাসুলুল্লাহ (ﷺ) ইহরামের অবস্থায় মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেছেন।
৩৩৪৪
ইহরামধারী ব্যক্তির বিবাহ করা হারাম এবং তার বিবাহের প্রস্তাব দেয়া দূষণীয় পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনুল আসাম (রাযিঃ)
হারিসের কন্যা মায়মুনা (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (ﷺ) ইহরাম মুক্ত অবস্থায় তাঁকে বিবাহ করেন। তিনি আরও বলেন, তিনি ছিলেন আমার খালা এবং ইবন আব্বাস (রাঃ)-এরও খালা।
৩৩৪৫
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
নবী (ﷺ) বলেনঃ তোমাদের কেউ যেন অন্যের দাম-দামীর উপর দর বাড়িয়ে না বলে এবং অন্যের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়।
৩৩৪৬
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
নবী (ﷺ) বলেনঃ কোন ব্যক্তি যেন তার ভাইয়ের দরদামের উপর দরদাম না করে এবং তার বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। তবে সে অনুমতি দিলে (তা জায়েয)।
৩৩৪৭
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ্ (রহঃ)
এ হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩৩৪৮
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে।
৩৩৪৯
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
নবী (ﷺ) নিষেধ করেছেন—গ্রামের লোকদের পক্ষ থেকে পণ্য দ্রব্য শহরের লোকদের বিক্রয় করে দিতে, অথবা কৃত্রিম ক্রেতা সেজে দাম বাড়িয়ে বলতে, একজনের বিয়ের প্রস্তাবের উপর অপরজনের প্রস্তাব দিতে, একজনের ক্রয়-বিক্রয়ের দরদাম করার উপর অপরজনের দরদাম করতে এবং কোন স্ত্রীলোককে স্বীয় পাত্র পূর্ণ করার উদ্দেশে অপর স্ত্রীলোকের তালাক দাবী করতে। আমরের বর্ণনায় আরো আছেঃ “একজনের দর করার উপর অপরজনকে দর বাড়িয়ে বলতে।”
৩৩৫০
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (ক্রয়ের ইচ্ছা না থাকলে দালালি করার উদ্দেশ্যে) দাম বাড়িয়ে বলবে না, কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে, শহরবাসী যেন গ্রামবাসীর পণ্য বিক্রয় না করে, কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয় এবং কোনো স্ত্রীলোক যেন নিজের পাত্র পূর্ণ করার জন্য অপর স্ত্রীলোকের তালাক দাবি না করে।