৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৩৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৩২১
মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে পরিচ্ছেদ নাই
রাবী’ ইবনু সাবরাহ আল জুহানী (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুত'আ নিষিদ্ধ করেছেন এবং বলেছেন, সাবধান! আজকের এ দিন থেকে কেয়ামত পর্যন্ত মুত'আ হারাম। যে কেউ (ইতোপূর্বে) মুত'আ বাবদ যা কিছু দিয়েছে, সে যেন তা ফেরত না নেয়।
৩৩২২
মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ তালিব (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধের দিন মুত'আ ও গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেছেন।
৩৩২৩
মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে পরিচ্ছেদ নাই
মালিক (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে। এ সূত্রে আছে, মুহাম্মাদ ইবনু আলী বলেন, তিনি আলী ইবনু আবু তালিব (রাঃ)-কে জনৈক ব্যক্তিকে লক্ষ্য করে বলতে শুনেছেন, তুমি তো সৎপথ থেকে বিচ্যুত। কেননা রাসূলুল্লাহ (ﷺ) নিষিদ্ধ করেছেন ..... উক্ত হাদীসের অনুরূপ।
৩৩২৪
মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে পরিচ্ছেদ নাই
আলী (রাযিঃ)
নবী (ﷺ) খায়বারের যুদ্ধের দিন মুত'আ এবং গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেছেন।
৩৩২৫
মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে পরিচ্ছেদ নাই
আলী (রাযিঃ)
তিনি শুনতে পেলেন যে, ইবন আব্বাস (রাঃ) নারীদের সাথে মুত'আর ব্যাপারে কিছুটা শিথিলতা প্রদর্শন করেছেন। আলী (রাঃ) বললেন, থামো, হে ইবন আব্বাস! কারণ রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধের দিন মুত'আ ও গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেছেন।
৩৩২৬
মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে পরিচ্ছেদ নাই
আলী (রাযিঃ)
ইবনু আব্বাস (রাঃ)-কে লক্ষ্য করে আলী (রাঃ)–কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধের দিন মুত'আ এবং গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেছেন।
৩৩২৭
কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন স্ত্রীলোক ও তার ফুফুকে এবং কোন স্ত্রীলোক ও তার খালাকে একত্র (একত্রে বিবাহ) করা যাবে না।
৩৩২৮
কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) চারজন মহিলা গ্রহণের ব্যাপারে এ নিষেধাজ্ঞা করেছেন যে, কোন স্ত্রীলোক ও তার ফুফুকে এবং কোন স্ত্রীলোক ও তার খালাকে একত্র করা না হয়।
৩৩২৯
কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : ভাইঝির উপর তার ফুফুকে বিবাহ করা যাবে না। অনুরূপভাবে খালার উপর বোনঝিকে বিবাহ করা যাবে না।
৩৩৩০
কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কোন মহিলা ও তার খালাকে একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন। ইবন শিহাব (রহঃ) বলেন, আমরা মনে করি, পিতার খালা ও পিতার ফুফু এ পর্যায়ের।