৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৩৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৩৫১
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
এ সনদের অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। তবে মা’মারের বর্ণনায় আছে: “কোনো ব্যক্তি যেন ক্রয়-বিক্রয়ে তার ভাইয়ের দামের উপর দিয়ে দাম বাড়িয়ে না বলে।”
৩৩৫২
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: কোন মুসলিম যেন অপর মুসলিমের দামের উপর দাম না করে এবং তার বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়।
৩৩৫৩
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাযিঃ)
আবু হুরায়রা (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত।
৩৩৫৪
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাযিঃ)
নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু তারা “তার ভাইয়ের দামের উপর” এবং “তার ভাইয়ের প্রস্তাবের উপর” কথা দুইটি উল্লেখ করেছেন।
৩৩৫৫
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ, প্রথমোক্ত ব্যক্তি অনুমতি দিলে অথবা প্রস্তাব প্রত্যাহার করলে (তা জায়িয) পরিচ্ছেদ নাই
উক্ববাহ্ ইবনু ‘আমির (রাযিঃ)
মিম্বারের উপর দাঁড়িয়ে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির ভাই। অতএব মুমিনের জন্য তার ভাইয়ের দামের উপর দাম বলা এবং তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব দেয়া হালাল নয়। তবে সে (নিজের প্রস্তাব) প্রত্যাহার করলে স্বতন্ত্র কথা।
৩৩৫৬
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) শিগার পদ্ধতির বিবাহ নিষিদ্ধ করেছেন। শিগার হল- কোন ব্যক্তি কর্তৃক তার কন্যাকে অপর ব্যক্তির নিকট এ শর্তে বিবাহ দেওয়া যে, শেষোক্ত ব্যক্তি তার কন্যাকে প্রথমোক্ত ব্যক্তির নিকট বিবাহ দিবে এবং তাদের মধ্যে কোন মাহর দেয়া হবে না।
৩৩৫৭
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
এই সনদে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে উবায়দুল্লাহর বর্ণনায় আছে, তিনি বলেন: আমি নাফি (রহঃ)-এর নিকট জিজ্ঞেস করলাম, শিগার কী?
৩৩৫৮
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) শিগার নিষিদ্ধ করেছেন।
৩৩৫৯
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “ইসলামে শিগার নেই।”
৩৩৬০
শিগার বিবাহ হারাম ও তা বাতিল পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) শিগার পদ্ধতির বিবাহ নিষিদ্ধ করেছেন। ইবনু নুমায়েরের বর্ণনায় আরো আছে: “শিগার এই যে, কোন ব্যক্তি অপর ব্যক্তিকে বলে, ‘তোমার কন্যাকে আমার সাথে বিবাহ দাও এবং আমিও আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। তোমার বোনকে আমার সাথে বিবাহ দাও, আমিও তোমার সাথে আমার বোনকে বিবাহ দিব’।”