৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৩০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২৯১
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেছেনঃ হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে বৈবাহিক জীবনের ব্যয়ভার বহনে সক্ষম সে যেন বিয়ে করে। কারণ তা দৃষ্টিকে নিচু করে দেয় এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যে (ভরণপোষণে) সমর্থ নয়, তাকে অবশ্যই সাওম পালন করতে হবে। কারণ তা তার যৌবন কামনা দমনকারী।
৩২৯২
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ)
আমি আমার চাচা আলকামা ও আল আসওয়াদ (রহঃ) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর নিকট গেলাম। এ সময় আমি যুবক ছিলাম। তিনি একটি হাদিস উল্লেখ করলেন। আমি বুঝতে পারলাম যে, তিনি আমাকে লক্ষ্য করেই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ উপরোক্ত হাদিসের অনুরূপ। এ বর্ণনায় আরো আছে, “অতঃপর আমি বিয়ে করতে আর বিলম্ব করিনি।”
৩২৯৩
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ)
আমরা আবদুল্লাহ (রাঃ)-এর নিকট গেলাম এবং আমি ছিলাম দলের মধ্যে সব চাইতে তরুণ। ..... উপরের হাদিসের অনুরূপ। তবে এ সূত্রে “অতঃপর আমি বিয়ে করতে আর বিলম্ব করিনি” কথাটুকু উল্লেখ নেই।
৩২৯৪
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
আনাস (রাযিঃ)
নবি (ﷺ)-এর কতিপয় সাহাবি নবি (ﷺ)-এর সহধর্মিণীদের নিকট তাঁর গোপন ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। তাঁদের মধ্যে কেউ বললেন, আমি কখনও বিয়ে করব না, কেউ বললেন, আমি কখনও গোশত খাব না, কেউ বললেন, আমি কখনও বিছানায় ঘুমাব না।রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন এবং বললেনঃ “লোকদের কী হল যে, তারা এরূপ এরূপ বলছে? অথচ আমি তো সালাতও আদায় করি আবার নিদ্রাও যাই, সাওম পালন করি এবং ইফতারও করি এবং বিয়েও করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার কেউ নয়।
৩২৯৫
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ)
রাসুলুল্লাহ (ﷺ) উসমান ইবন মাজঊন (রাঃ)-এর নারী সাহচর্য থেকে দূরে থাকার ইচ্ছাকে প্রত্যাখ্যান করেন। তিনি যদি তাকে অনুমতি দিতেন, তবে আমরা নিজেদের খোজা হয়ে যেতাম।
৩২৯৬
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)
আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)-কে বলতে শুনেছি- উসমান ইবনে মাজউন (রাঃ)-এর কৌমার্যব্রত অবলম্বনের প্রস্তাব (রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক) প্রত্যাখ্যাত হয়। তাকে অনুমতি দেয়া হলে আমরা অবশ্যই নিজেদের খোজা করে নিতাম।
৩২৯৭
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)
তিনি সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ)-কে বলতে শুনেছেন, উসমান ইবন মাযঊন (রাঃ) কৌমার্যব্রত অবলম্বনের প্রস্তাব করলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে (তা করতে) নিষেধ করে দেন। তিনি যদি তাঁকে অনুমতি দিতেন তবে অবশ্যই আমরা নিজেদের খোজা করে নিতাম।
৩২৯৮
কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয় পরিচ্ছেদ নাই
জাবির (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক মহিলাকে দেখলেন। তখন তিনি তাঁর স্ত্রী যায়নাবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) নিজের প্রয়োজন পূরণ করলেন। অতঃপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়।
৩২৯৯
কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)
নবী (ﷺ) একটি স্ত্রীলোক দেখলেন...উপরের হাদিসের অনুরূপ। তবে এতে আছেঃ “তিনি নিজ স্ত্রী যায়নাব (রাঃ)-এর নিকট এলেন, তখন তিনি একটি চামড়া পাকা করছিলেন” এবং “সে শয়তানের বেশে চলে যায়” উল্লেখ নেই।
৩৩০০
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমাদের কারো যদি কোন স্ত্রীলোক দেখে মনে কিছু উদয় হয়, তখন সে যেন তার স্ত্রীর নিকট আসে এবং তার সাথে মিলিত হয়। এতে তার মনে যা আছে তা দূর করে। পরিচ্ছেদ নাই
জাবির (রাযিঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমাদের কারো যদি কোন স্ত্রীলোক দেখে মনে কিছু উদয় হয়, তখন সে যেন তার স্ত্রীর নিকট আসে এবং তার সাথে মিলিত হয়। এতে তার মনে যা আছে তা দূর করে।