৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩২৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২৮১
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) পদব্রজে অথবা বাহনে চড়ে কুবা মসজিদে আসতেন। অতঃপর তিনি সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন। অন্য বর্ণনায় এসেছে, আবু বকর (রাঃ) বলেছেন, ইবনু নুমাইর (রাঃ) বলেন, অতঃপর তিনি সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন।
৩২৮২
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) পদব্রজে বা বাহনে চড়ে 'কুবায়' আসতেন।
৩২৮৩
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
এ সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
৩২৮৪
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
আব্দুল্লাহ ইবনু দীনার (রহঃ)
তিনি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বাহনে চড়ে এবং পদব্রজে কুবায় আসতেন।
৩২৮৫
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বাহনে চড়ে ও পদব্রজে কুবায় আসতেন।
৩২৮৬
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু দীনার (রহঃ)
ইবন উমর (রাঃ) প্রতি শনিবার কুবায় আসতেন। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রতি শনিবার এখানে আসতে দেখেছি।
৩২৮৭
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) প্রতি শনিবার কুবায় আসতেন। তিনি বাহনে চড়ে এবং পায়ে হেঁটে সেখানে আসতেন। ইবনু দীনার (রহঃ) বলেন, ইবনু উমর (রাঃ)-ও অনুরূপ আমল করতেন।
৩২৮৮
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু দীনার (রহঃ)
এ সনদে অনুরূপ বর্ণিত হয়েছে, কিন্তু এ সূত্রে “প্রতি শনিবার” কথাটুকু উল্লেখ নেই।
৩২৮৯
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
আলক্বামাহ্‌ (রহঃ)
আমি আবদুল্লাহ (রাঃ)-এর সঙ্গে মিনায় পৌঁছলাম। এ সময় উসমান (রাঃ) এসে তাঁর সাথে মিলিত হলেন। তখন তিনি তাঁর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। উসমান (রাঃ) তাঁকে বললেন, হে আবু আবদুর রহমান! আমরা কি আপনার সঙ্গে এমন একটি যুবতী মেয়ের বিয়ে দিব না, যে হয়ত আপনার অতীত কিছু স্মৃতি স্মরণ করিয়ে দিবে?রাবী বলেন, আবদুল্লাহ (রাঃ) বললেন, আপনি যদি এ কথা বলেন তবে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেছেনঃ “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন করতে সক্ষম সে যেন বিবাহ করে। কারণ তা (বিবাহ) দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত করে। আর যে সক্ষম নয় তার সিয়াম পালন করা উচিত। কারণ তা তার জন্য যৌন কামনা দমনকারী।”
৩২৯০
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে পরিচ্ছেদ নাই
আলক্বামাহ্ (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর সাথে মিনায় হাঁটছিলাম। এ সময় উসমান ইবন আফফান (রাঃ) তাঁর সাথে সাক্ষাৎ করলেন। রাবী বলেন, তিনি বললেনঃ হে আবু আবদুর রহমান! এখানে আসুন। রাবী বলেন, তিনি তাঁকে একান্তে ডেকে নিলেন এবং আবদুল্লাহ (রাঃ) যখন দেখলেন গোপনীয়তার কোন প্রয়োজন নেই তখন তিনি আমাকে বললেন, হে আলকামাহ! আসো, তখন আমি তাদের সাথে যোগ দিলাম। উসমান (রাঃ) তাঁকে বললেন, হে আবু আবদুর রহমান! আমরা কি তোমাকে একটি কুমারী মেয়ের সাথে বিবাহ দিব না, হয়ত সে তোমার অতীত স্মৃতি স্মরণ করিয়ে দিবে? আবদুল্লাহ (রাঃ) বললেন, আপনি যদি তাই বলেন,...অবশিষ্ট বর্ণনা আবু মুআবিয়ার হাদিসের অনুরূপ।