৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩২৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২৬১
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ক্ববর ও তাঁর মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি বাগান পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমার ঘর ও আমার মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান। আর আমার মিম্বার (কাওসার নামক) হাউযের উপরে অবস্থিত।
৩২৬২
উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসি পরিচ্ছেদ নাই
আবূ হুমায়দ (রাঃ)
আমরা রাসুলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তাবুক যুদ্ধে রওনা হলাম। অতঃপর আবু হুমাইদ (রাঃ) হাদীস বর্ণনা করেন। তাতে তিনি বললেন, (যুদ্ধ শেষে) আমরা পুনরায় অগ্রসর হলাম এবং ওয়াদি কুরায় পৌঁছলাম। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, “আমি দ্রুত অগ্রসর হই। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সঙ্গে চলতে চায় সে আমার সঙ্গে দ্রুত চলুক। আর যার ইচ্ছা সে থেমে আসুক। তখন আমরা রওনা হলাম এবং অবশেষে মদিনা আমাদের দৃষ্টিগোচর হলে, রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ এ (মদিনা) হচ্ছে ত্বাবা এবং এ হচ্ছে উহুদ আর উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।
৩২৬৩
উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসি পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।
৩২৬৪
উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসি পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উহুদ পাহাড়ের দিকে তাকালেন এবং বললেন, ‘উহুদ এমন একটি পাহাড় যে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।’
৩২৬৫
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেন, আমার এ মসজিদে (মসজিদে নববীতে) এক (রাকাত) সালাত মসজিদুল হারাম ব্যতীত অন্য কোন মসজিদে এক হাজার (রাকাত) সালাতের চেয়েও উত্তম।
৩২৬৬
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার এ মসজিদে এক (রাকাত) সালাত মসজিদুল হারাম ব্যতীত অন্য সকল মসজিদে আদায়কৃত এক হাজার (রাকাত) সালাতের তুলনায় অধিক ফজিলতপূর্ণ।
৩২৬৭
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর শাগরিদ আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান ও আবূ ‘আবদুল্লাহ আগার (জুহায়নাহ্ গোত্রের মুক্তদাস)
তাঁরা উভয়ে আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ (ﷺ)-এর মসজিদে এক (রাকাত) সালাত আদায় মসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে হাজার (রাকাত) সালাতের তুলনায় অধিক ফজিলতপূর্ণ। কেননা, রাসুলুল্লাহ (ﷺ) নবীদের সমাপ্তি (সর্বশেষ নবী) এবং তাঁর মসজিদ (নবী-রাসুলদের কর্তৃক নির্মিত মসজিদসমূহের মধ্যে) সর্বশেষ মসজিদ। আবু সালামা ও আবু আবদুল্লাহ (রহঃ) বলেন, নিঃসন্দেহে আবু হুরাইরা (রাঃ) যে সব কথা বলেছেন, তা রাসুলুল্লাহ (ﷺ)-এর হাদিস থেকেই বলেছেন। এজন্য আমরা তাঁর ইন্তেকালের পূর্ব পর্যন্ত তাঁর নিকট থেকে এ হাদিস সত্যায়িত করে নেয়ার প্রয়োজনবোধ করিনি। আবু হুরাইরা (রাঃ)-এর ইন্তেকালের পর তাঁর নিকট থেকে এ হাদিসের সত্যায়ন সম্পর্কে আমরা পরস্পর আলোচনা করি এবং একে অপরকে দোষারোপ করি যে, কেন আমরা এ হাদিস সম্পর্কে আবু হুরাইরা (রাঃ)-কে জিজ্ঞেস করিনি যে, তিনি তা রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে শুনে বর্ণনা করেছেন কিনা। এ অবস্থায় একদা আমরা আবদুল্লাহ ইবনু ইব্রাহিম ইবনু কারিয-এর কাছে বসলাম এবং এ হাদিস ও তা আবু হুরায়রাহ্ (রাঃ) কর্তৃক রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে বর্ণিত হওয়া সম্পর্কে আলোচনা উত্থাপন করলাম। তখন আবদুল্লাহ ইবনু ইব্রাহিম ইবনু কারিয (রহঃ) আমাদের বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমি আবু হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “অতএব অবশ্যই আমি নবীদের সমাপ্তি এবং আমার মসজিদ সর্বশেষ মসজিদ।”
৩২৬৮
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ইব্রাহীম ইবনু ক্বারিয (রহঃ)
তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বর্ণনা করতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমার এ মসজিদে এক (রাকাত) সালাত অন্য সকল মসজিদে এক হাজার (রাকাত) সালাতের চেয়ে উত্তম অথবা এ মসজিদ ছাড়া অন্য যে কোন মসজিদে এক হাজার (রাকাত) সালাতের সমতুল্য কিন্তু মসজিদুল হারামের কথা স্বতন্ত্র।
৩২৬৯
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ (রহঃ)
উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩২৭০
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেন, আমার এ মসজিদে এক (রাকাত) সালাত মসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে এক হাজার (রাকাত) সালাতের চেয়ে অধিক ফজিলতপূর্ণ।