৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩২৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২৪১
মহামারী ও দাজ্জালের প্রবেশ থেকে মাদীনাহ্ সুরক্ষিত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদিনার প্রবেশ পথে ফেরেশতাগণ প্রহরারত। তথায় মহামারি ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না।
৩২৪২
মহামারী ও দাজ্জালের প্রবেশ থেকে মাদীনাহ্ সুরক্ষিত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাসীহ (দাজ্জাল) মদিনা আক্রমণের উদ্দেশ্যে এসে উহুদ পাহাড়ের পশ্চাতে অবতরণ করবে এবং ফেরেশতা তার মুখ (গতি) সিরিয়ার দিকে ফিরিয়ে দিবে আর তথায় সে ধ্বংস হবে।
৩২৪৩
মদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (মদিনার) লোকদের উপর এমন এক সময় আসবে যখন কোন ব্যক্তি তার চাচাত ভাইকে এবং নিকটাত্মীয়কে ডেকে বলবে, ‘আসো, কোন উর্বর এলাকায় গিয়ে বসতি স্থাপন করি, আসো, কোন শস্য-শ্যামল এলাকায় গিয়ে বাস করি। কিন্তু মদিনাই তাদের জন্য উত্তম যদি তারা জানত! সে সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! যদি কোন ব্যক্তি মদিনার উপর বিরক্ত হয়ে চলে যায় তবে আল্লাহ তা'আলা তার চাইতে উত্তম ব্যক্তি তার স্থলবর্তী করবেন। সাবধান! মদিনা হচ্ছে হাঁপর তুল্য, যা নিজের মধ্য হতে নিকৃষ্ট জিনিস (ময়লা) বের করে দেয়। কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মদিনা তার বুক থেকে নিকৃষ্ট লোকদের বের করে না দিবে যেমন হাঁপর লোহার ময়লা দূর করে দেয়।
৩২৪৪
মদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি এমন একটি জনপদে (হিজরতের) জন্য আদিষ্ট যা সমস্ত জনপদ খেয়ে ফেলবে (আধিপত্য বিস্তার করবে) লোকেরা তাকে ইয়াসরিব নামে অভিহিত করেছে। অথচ তা হল মদিনা। তা লোকদের এমনভাবে বের করবে যেমনিভাবে হাঁপর লোহার ময়লা বের করে।
৩২৪৫
মদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ (রহঃ)
এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এরা দুইজন বলেছেন: “যেমন হাঁপর ময়লা দূর করে” এবং "লোহা" শব্দের উল্লেখ করেননি।
৩২৪৬
মদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট (ইসলামে দীক্ষিত হবার) বায়আত হল। অতঃপর বেদুঈন মদীনায় প্রবল জ্বরে আক্রান্ত হল। সে নবী (ﷺ)-এর নিকট এসে বলল, “হে মুহাম্মাদ! আমার বায়আত প্রত্যাহার করুন।” তিনি তার কথা প্রত্যাখ্যান করলেন। সে পুনরায় তাঁর নিকট এসে বলল, “আমার বায়আত ফিরিয়ে নিন।” তিনি তা অস্বীকার করলেন। সে পুনরায় এসে বলল, “ইয়া মুহাম্মাদ! আমার বায়আত প্রত্যাহার করুন।” তিনি এবারও অস্বীকার করলেন। অতঃপর বেদুঈন (মদিনা থেকে) চলে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “মদিনা হচ্ছে হাঁপর স্বরূপ, সে নিজের বুক থেকে ময়লা বহিষ্কার করে দেয় এবং পবিত্র জিনিস ধুয়ে মুছে সাফ করে।”
৩২৪৭
মদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এ হলো ত্বইয়্যিবাহ (পবিত্র) অর্থাৎ মদিনা, তা ময়লা দূর করে দেয়, যেমন আগুন রুপার ময়লা দূর করে দেয়।
৩২৪৮
মদীনাহ্ নিজের মধ্য থেকে নিকৃষ্ট জিনিস বের করে দিবে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আল্লাহ তা’আলা মদিনার নাম রেখেছেন ‘ত্বাবা’।
৩২৪৯
মদীনাবাসীদের যে ক্ষতি করতে চায় আল্লাহ্ তাকে গলিয়ে দিবেন পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
আবুল কাসিম রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শহরের (অর্থাৎ মদীনার) অধিবাসীদের ক্ষতি করতে চাইবে আল্লাহ তাকে এমনভাবে গলিয়ে দেবেন যেমন লবণ পানিতে গলে যায়।
৩২৫০
মদীনাবাসীদের যে ক্ষতি করতে চায় আল্লাহ্ তাকে গলিয়ে দিবেন পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এখানকার (মদিনার) অধিবাসীদের ক্ষতি সাধনের ইচ্ছা করবে, আল্লাহ তাকে গলিয়ে ফেলবেন যেমন লবণ পানিতে গলে যায়।