৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩২৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২৩১
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন : মদিনার দুই প্রান্তের প্রস্তরময় ভূমির মধ্যবর্তী স্থানকে আমি হারাম ঘোষণা করছি, যেমন ইবরাহিম (আঃ) মক্কাকে হারাম ঘোষণা করেছেন। (অধঃস্তন রাবী) আবদুর রহমান বলেন, অতঃপর আবু সাঈদ (রাঃ) যদি আমাদের কারও হাতে পাখি দেখতে পেতেন তবে তিনি তার হাত থেকে পাখিকে মুক্ত করে ছেড়ে দিতেন।
৩২৩২
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
সাহ্‌ল ইবনু হুনায়ফ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দিয়ে মদিনার দিকে ইঙ্গিত করে বললেন: ঐ স্থান হারাম ও নিরাপদ।
৩২৩৩
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমরা মদিনায় এলাম এবং তা ছিল অস্বাস্থ্যকর স্থান। আবু বকর (রাঃ) ও বিলাল (রাঃ) অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের অসুস্থতা লক্ষ্য করে দোয়া করলেন : “হে আল্লাহ! মদিনাকে আমাদের জন্য প্রিয় স্থান করুন যেমন মক্কাকে প্রিয় স্থান করেছেন অথবা আরও অধিক, তাকে স্বাস্থ্যকর স্থানে পরিণত করুন, আমাদের জন্য এখানকার সা’ ও মুদ্দ-এ বরকত দান করুন এবং জ্বর 'জুহফা'য় সরিয়ে দিন”।
৩২৩৪
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু ‘উরওয়াহ্ (রহঃ)
উক্ত সনদে অনুরূপ বর্ণিত হয়েছে।
৩২৩৫
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : যে ব্যক্তি এখানকার দুঃখ কষ্ট সহ্য করে, আমি কেয়ামতের দিন অবশ্যই তার জন্য শাফা’আত করব অথবা তার পক্ষে সাক্ষী হব।
৩২৩৬
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
যুবায়রের আযাদকৃত গোলাম ইউহান্নিস (রহঃ)
তিনি ফিতনার সময় আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর নিকট বসা ছিলেন। তার নিকট তার এক আযাদকৃত বাঁদী সালাম দিয়ে বলল, হে আবূ আবদুর রহমান! আমি (মদিনা থেকে) বের হয়ে যাওয়ার ইচ্ছা করছি। আমাদের উপর দিয়ে কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আবদুল্লাহ (রাঃ) তাকে বললেন, বোকা মেয়ে, থেকে যাও। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : “যে ব্যক্তি মাদীনার দুঃখ কষ্ট ও বিপদাপদে ধৈর্যধারণ করবে আমি কেয়ামত-এর দিন তার পক্ষে সাক্ষী হব অথবা তার শাফা’আতকারী হব।
৩২৩৭
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : যে ব্যক্তি এখানকার দুঃখকষ্ট ও বিপদাপদে ধৈর্যধারণ করে, আমি কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হব অথবা তার শফা’আতকারী হব। ‘এখানকার’ বলতে মদিনাকে বুঝানো হয়েছে।
৩২৩৮
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমার উম্মতের যে ব্যক্তি মদিনার দুঃখকষ্ট ও বিপদাপদে ধৈর্যধারণ করবে, তার জন্যই আমি কেয়ামতের দিন শাফা’আতকারী হব অথবা তার পক্ষে সাক্ষী হব।
৩২৩৯
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর আগের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩২৪০
মদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মদিনার দুঃখ কষ্টের উপর ধৈর্য ধারণ করবে ...। অবশিষ্টাংশ আগের হাদীসের অনুরূপ।