৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩২৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২৭১
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ্ ইবনু সা’ঈদ (রহঃ)
এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
৩২৭২
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি ...... উক্ত হাদিসের অনুরূপ।
৩২৭৩
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
এ সূত্রে নবী (ﷺ) এর অনুরূপ বর্ণিত হয়েছে।
৩২৭৪
মাক্কাহ্ ও মাদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক স্ত্রীলোক রোগাক্রান্ত হওয়ার পর বলল, “আল্লাহ আমাকে রোগমুক্তি দান করলে আমি গিয়ে বায়তুল মুকাদ্দাসে অবশ্যই সালাত আদায় করব।” অতঃপর সে আরোগ্য লাভ করল এবং (বায়তুল মুকাদ্দাস) যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং সে নবী (ﷺ)-এর স্ত্রী মায়মূনা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে সালাম দিয়ে এ সম্পর্কে অবহিত করল। তিনি বললেন, “তুমি এখানে থাক, যা কিছু পাথেয় নিয়েছ তা খাও এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদে সালাত আদায় কর। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ ‘এ মসজিদে এক (রাকাত) সালাত মসজিদুল হারাম ব্যতীত অন্য যেকোন মসজিদে এক হাজার (রাকাত) সালাত আদায়ের চেয়েও বেশী ফজিলতপূর্ণ’।”
৩২৭৫
তিন মসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেন, উটের পিঠে হাওদা আঁটা যাবে না (সফর করা যাবে না) তিনটি মসজিদ ব্যতীত: এ মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা।
৩২৭৬
তিন মসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে নবী (ﷺ)-এর কথা এভাবে শুরু হয়েছেঃ “তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে।”
৩২৭৭
তিন মসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেবলমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে: কা’বা মসজিদ, আমার এ মসজিদ এবং ইলিয়ার মসজিদ (বায়তুল মুকাদ্দাস)
৩২৭৮
যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তার বর্ননা এবং তা হল মদীনায় মসজিদে নবাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিচ্ছেদ নাই
আবু সালামাহ্ ইবনু ‘আব্দুর রহমান (রহঃ)
আবু সাঈদ আল খুদরি (রাঃ)-এর পুত্র আবদুর রহমান (রহঃ) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, “যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত হয়েছে” সে মসজিদ সম্পর্কে আপনার পিতাকে আপনি কিরূপ বলতে শুনেছেন? তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন, তার কোন এক স্ত্রীর ঘরে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে মসজিদ কোনটি যার ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে?রাবী (আবু সাঈদ) বলেন, তিনি এক মুষ্টি কাঁকর তুলে তা জমিনের বুকে নিক্ষেপ করলেন, অতঃপর বললেন, “তা তোমাদের এ মসজিদ- মদিনার মসজিদ।” রাবী (আবু সালামা) বলেন, এখন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমিও আপনার পিতাকে এভাবেই ঐ মসজিদের উল্লেখ করতে শুনেছি।
৩২৭৯
যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তার বর্ননা এবং তা হল মদীনায় মসজিদে নবাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ (রাঃ)
আবু সাঈদ (রাঃ) থেকে এ সানাদে উক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু এ সানাদের মধ্যে আবদুর রহমান ইবনু আবু সাঈদের নাম উল্লেখিত হয়নি।
৩২৮০
কুবা মাসজিদের ফযীলাত এবং তাতে সালাত আদায় ও তা যিয়ারাতের ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) পদব্রজে অথবা বাহনে চড়ে মসজিদে কুবা যিয়ারতের জন্য যেতেন।