৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩২১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩২০১
মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়িয পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন কালো পাগড়ী পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।
৩২০২
মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়িয পরিচ্ছেদ নাই
জা’ফার ইবনু আমর ইবনু হুরায়স (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মাথায় কালো পাগড়ি পরিহিত অবস্থায় লোকদের উদ্দেশ্যে (মক্কা বিজয়ের দিন) ভাষণ দেন।
৩২০৩
মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়িয পরিচ্ছেদ নাই
জা’ফার ইবনু ‘আমর ইবনু হুরায়স (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বারের উপর দেখতে পাচ্ছি এবং তিনি পাগড়ির দু’প্রান্ত কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে রেখেছেন। আবু বকর (রাঃ)-এর বর্ণনায় ‘মিম্বারের উপর’ কথাটুকু উল্লেখ নেই।
৩২০৪
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু ‘আসিম
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ইব্রাহীম (আঃ) মক্কাকে হারাম বানিয়েছেন এবং এখানকার বাসিন্দাদের জন্য দোয়া করেছেন। আর আমি নিশ্চয়ই মদিনাকে হারামে পরিণত করলাম ঠিক যেভাবে ইব্রাহীম (আঃ) মক্কাকে হারামে পরিণত করেছেন। আমি এখানকার মুদ্দ ও সা’ (ওজন পরিমাপের দুইটি একক) এর জন্য দোয়া করলাম যেরূপ ইব্রাহীম (আঃ) মক্কার অধিবাসীদের জন্য দোয়া করেছেন।
৩২০৫
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
আমর ইবনু ইয়াহ্ইয়া আল মাযিনী (রহঃ)
এই সূত্রে উক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩২০৬
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
রাফি’ ইবনু খাদীজ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইব্রাহিম (আঃ) মক্কাকে হারামে পরিণত করেছেন, আর আমি দুইটি কৃষ্ণ প্রস্তরময় ভূমির মধ্যবর্তী স্থানকে হারাম ঘোষণা করছি। তিনি মদিনাকে বুঝিয়েছেন।
৩২০৭
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
নাফি’ ইবনু জুবায়র (রহঃ)
মারওয়ান ইবন হাকাম লোকদের উদ্দেশে ভাষণ দিলেন। তিনি মক্কা ও তার বাসিন্দা এবং এর হারামের মর্যাদা সম্পর্কে উল্লেখ করলেন। তখন রাফি ইবন খাদীজ (রাঃ) তাঁকে ডেকে বললেন, কী ব্যাপার! আমি আপনাকে মক্কা, তার অধিবাসী এবং তার হারামের মর্যাদা সম্পর্কে উল্লেখ করতে শুনছি, অথচ মদিনা, তার অধিবাসী এবং তার হারামের মর্যাদা সম্পর্কে আপনি কিছুই বলেননি; অথচ রাসূলুল্লাহ (ﷺ) মদিনার দুই প্রান্তের কঙ্করময় মাঠের মধ্যবর্তী স্থানকে হারাম বলে ঘোষণা দিয়েছেন।তাঁর এ হাদীস আমাদের নিকট একটি খাওলানি চামড়ায় লিপিবদ্ধ আছে। আপনি চাইলে আমি তা আপনার সামনে পড়ে শোনাতে পারি। রাবী বলেন, মারওয়ান চুপ হয়ে গেলেন, অতঃপর বললেন, অবশ্য আমিও এ রকম কিছু শুনেছি।
৩২০৮
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই ইব্রাহিম (আঃ) মক্কার হারাম নির্ধারণ করেছেন, আর আমি মদিনাকে হারাম বলে ঘোষণা করছি- এর দু’প্রান্তের কঙ্করময় মাঠের মধ্যবর্তী অংশকে। অতএব এখানকার কোন কাঁটাযুক্ত গাছও কাটা যাবে না এবং এখানকার জীবজন্তুও শিকার করা যাবে না।
৩২০৯
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
আমির ইবনু সা’ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি মাদীনার দু’ পার্শ্বের কঙ্করময় মাঠের মধ্যবর্তী অংশকে হারাম বলে ঘোষণা দিচ্ছি। এখানকার কাঁটাযুক্ত গাছও কাটা যাবে না এবং এখানকার জীবজন্তুও শিকার করা যাবে না। তিনি আরও বলেন, মদিনা তার অধিবাসীদের জন্য কল্যাণকর স্থান, যদি তারা বুঝে। যে ব্যক্তি অনাগ্রহবশত মদিনা ত্যাগ করে, আল্লাহ তার চাইতে উত্তম ব্যক্তিকে তার স্থলবর্তী করেন। আর যে ব্যক্তি এখানে ক্ষুধা ও কষ্টের সময় ধৈর্যধারণ করে, আমি তার জন্য কেয়ামতের দিন শাফা’আতকারী অথবা বলেছেন, সাক্ষী হব।
৩২১০
মদীনার ফযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মদীনার হারামের সীমা পরিচ্ছেদ নাই
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তৎপরবর্তী অংশ উপরোক্ত ইবনু নুমায়েরের অনুরূপ। তবে এ হাদীসে অতিরিক্ত আছে যে, [রাসূলুল্লাহ (ﷺ) বলেন] যে ব্যক্তিই মদিনাবাসীদের ক্ষতি সাধনের ইচ্ছা করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে এমনভাবে বিগলিত করবেন, যেভাবে আগুনের তাপে সীসা গলে যায় অথবা লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায়।