৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩১৮১
হজ্জ, ‘উমরাহ্ ও ‘আরাফাহ্ দিবসের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
এ সনদে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩১৮২
হজ্জ, ‘উমরাহ্ ও ‘আরাফাহ্ দিবসের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এ (কাবা) ঘরে (হজ্জের উদ্দেশে) আসে, অতঃপর অশ্লীল আচরণও করে না এবং দুষ্কর্মও করে না সে এমন (নিষ্পাপ) ভাবে প্রত্যাবর্তন করে যে তার জননী তাকে (নিষ্পাপ অবস্থায়) প্রসব করেছেন।
৩১৮৩
হজ্জ, ‘উমরাহ্ ও ‘আরাফাহ্ দিবসের ফযীলাত পরিচ্ছেদ নাই
মানসূর (রহঃ)
এ সনদের পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে হাদিসটি এভাবে শুরু হয়েছে “যে ব্যক্তি হজ্জ করে এবং (এ সময়) কোনো ধরনের অশ্লীল আচরণও করে না, দুষ্কর্মও করে না”।
৩১৮৪
হজ্জ, ‘উমরাহ্ ও ‘আরাফাহ্ দিবসের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
এ সনদে নবী (ﷺ)-এর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩১৮৫
হাজীদের মক্কায় যাত্রাবিরতি দেয়া এবং এখানকার বাড়ী-ঘরের উত্তরাধিকারিত্ব পরিচ্ছেদ নাই
উসামাহ্ ইবনু যায়দ ইবনু হারিসাহ্ (রাঃ)
তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি কি মক্কায় আপনার বাড়িতে অবতরণ করবেন? তিনি বললেন, “আকীল কি আমাদের জন্য কোন চার দেয়াল বা ঘর অবশিষ্ট রেখেছে?” আবূ তালিবের (মৃত্যুর পর তাঁর পুত্র) আকীল ও তালিব তাঁর ওয়ারিস হয়, কিন্তু জাফর ও আলী তাঁর কোন কিছুর ওয়ারিস হতে পারেননি। কেননা তাঁরা উভয়ে (আবূ তালিবের মৃত্যুর সময়) ছিলেন মুসলিম এবং আকীল ও তালিব ছিল কাফির।
৩১৮৬
হাজীদের মক্কায় যাত্রাবিরতি দেয়া এবং এখানকার বাড়ী-ঘরের উত্তরাধিকারিত্ব পরিচ্ছেদ নাই
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ)
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি আগামীকাল কোথায় অবতরণ করবেন? এটা ছিল তাঁর বিদায় হজ্জকালীন ঘটনা, যখন আমরা মক্কার নিকটবর্তী হয়েছিলাম। তিনি উত্তরে বললেন, ‘আকীল কি আমাদের জন্য কোন বাসস্থান অবশিষ্ট রেখেছে?’
৩১৮৭
হাজীদের মক্কায় যাত্রাবিরতি দেয়া এবং এখানকার বাড়ী-ঘরের উত্তরাধিকারিত্ব পরিচ্ছেদ নাই
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ)
হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহর মর্জি আপনি আগামীকাল কোথায় অবতরণ করবেন? এটা মক্কা বিজয়কালের বক্তব্য। তিনি বললেন, ‘আকীল কি আমাদের জন্য কোন বাসস্থান অবশিষ্ট রেখেছে?’
৩১৮৮
হজ্জ ও ‘উমরাহ্ সমাপনান্তে মুহাজিরগণের মক্কায় অনধিক তিনদিন অবস্থান জায়িয পরিচ্ছেদ নাই
আলা ইবনুল হাযরামী (রাঃ)
আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, হজ্জ সমাপনান্তে প্রত্যাবর্তনের পূর্বে মুহাজিরগণ তিন দিন মক্কায় অবস্থান করবে। তিনি যেন এ বাক্যের দ্বারা তিন দিনের অধিক না হবার কথা বলেছেন।
৩১৮৯
হজ্জ ও ‘উমরাহ্ সমাপনান্তে মুহাজিরগণের মক্কায় অনধিক তিনদিন অবস্থান জায়িয পরিচ্ছেদ নাই
আলা ইবনুল হাযরামী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুহাজিরগণ হজ্জ সমাপনান্তে মক্কায় তিনদিন অবস্থান করতে পারবে।
৩১৯০
হজ্জ ও ‘উমরাহ্ সমাপনান্তে মুহাজিরগণের মক্কায় অনধিক তিনদিন অবস্থান জায়িয পরিচ্ছেদ নাই
আলা ইবনুল হাযরামী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : হজ্জ সমাপনান্তে মুহাজিরগণ তিন রাত মক্কায় অবস্থান করবে।