৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩১৫১
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেন: যে স্ত্রীলোক আল্লাহ ও আখিরাতের উপর ঈমান এনেছে- তার জন্য সাথে কোন মাহরাম ব্যক্তি ছাড়া তিন দিনের দূরত্বে পথের সফর করা বৈধ নয়।
৩১৫২
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
ক্বাযা’আহ্ (রহঃ )
আমি আবু সাঈদ আল খুদরী (রাঃ)-এর নিকট থেকে একটি হাদিস শুনে আশ্চর্যান্বিত হলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম- আপনি কি তা সরাসরি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনিনি তা কেন তাঁর নামে বলব। কযাআহ (রহঃ) বলেন, আমি আবু সাঈদ (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “তোমরা কেবল তিনটি মসজিদের দিকেই (সওয়াবের উদ্দেশ্যে) সফর কর: আমার এ মসজিদ, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা।” আমি তাঁকে আরও বলতে শুনেছি: “কোন মহিলা যেন দুই দিনের পথেও সফর না করে- তার সাথে তার কোন মাহরাম পুরুষ অথবা তার স্বামী ব্যতীত”।
৩১৫৩
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট চারটি কথা শুনেছি এবং তা আমার পছন্দ হয়েছে ও আমার কাছে ভাল লেগেছে। সাথে স্বামী অথবা কোন মাহরাম ব্যক্তি ব্যতীত কোন মহিলাকে দুই দিনের পথও সফর করতে তিনি নিষেধ করেছেন। অতঃপর তিনি অবশিষ্ট হাদিস বর্ণনা করেছেন।
৩১৫৪
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন স্ত্রীলোক যেন সাথে কোন মাহরাম পুরুষ ব্যতীত তিন দিনের দূরত্বের পথ সফর না করে।
৩১৫৫
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাঃ)
নবী (ﷺ) বলেন, কোন স্ত্রীলোক যেন তিন দিনের দূরত্বের পথ একাকী সফর না করেন—তার সাথে একজন মাহরাম পুরুষ ব্যতীত।
৩১৫৬
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রহঃ)
এ সনদ সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। এ বর্ণনায় আছে: “তিন দিনের অতিরিক্ত দূরত্ব সাথে মাহরাম পুরুষ ব্যতীত”।
৩১৫৭
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম মহিলার জন্য তার সাথে কোন মাহরাম পুরুষ ব্যতীত এক রাতের পথও সফর করা বৈধ নয়।
৩১৫৮
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ যে কোন মহিলা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে- তার জন্য সাথে কোন মাহরাম পুরুষ ব্যতীত এক দিনের দূরত্বের পথ সফর করা হালাল নয়।
৩১৫৯
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে কোন মহিলা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে- তার জন্য সঙ্গে কোন মাহরাম পুরুষ ব্যতীত একাকী এক দিন ও এক রাতের দূরত্বের পথও সফর করা হালাল নয়।
৩১৬০
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন স্ত্রীলোকের জন্য তার সাথে কোন মাহরাম ব্যক্তি ব্যতীত তিন দিনের দূরত্বের পথ সফর করা বৈধ নয়।