৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩১৪১
কা’বার দেয়াল ও দরজার অবস্থান পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমি আল হিজর (হাতীম) সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম। এরপর পূর্বোক্ত আবু আহওস-এর হাদিসের অনুরূপ। এ বর্ণনায় আছে [আয়িশা (রাঃ) জিজ্ঞেস করলেন], “এর দরজা উঁচুতে স্থাপিত হওয়ার কারণ কী যে, সিঁড়ি ব্যতীত তাতে ওঠা যায় না?” এতে আরো আছে: “তাদের অন্তর পরিবর্তিত হয়ে যাবার আশঙ্কায়”।
৩১৪২
বিকলাঙ্গ, বার্ধক্য ইত্যাদির কারণে অক্ষম ব্যক্তির পক্ষ হতে অথবা মৃত ব্যক্তির পক্ষ হতে হাজ্জ সম্পাদন পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
ফজল ইবন আব্বাস (রাঃ) সাওয়ারিতে রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে উপবিষ্ট ছিলেন। এমতাবস্থায় খাস’আম গোত্রের এক মহিলা তাঁর নিকট মাসআলা জিজ্ঞেস করতে আসলো। ফজলও তার দিকে তাকাচ্ছিল এবং মহিলাটিও ফজলের দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) ফজলের মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে দিলেন।মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহ তাঁর বান্দাদের উপর যে হজ্জ ফরজ করেছেন- তা আমার বৃদ্ধ পিতার উপরও ফরজ হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর অবস্থান করতে অক্ষম। আমি কি তাঁর পক্ষ থেকে হজ্জ করতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ, এটা বিদায় হজ্জের সময়কার ঘটনা।
৩১৪৩
বিকলাঙ্গ, বার্ধক্য ইত্যাদির কারণে অক্ষম ব্যক্তির পক্ষ হতে অথবা মৃত ব্যক্তির পক্ষ হতে হাজ্জ সম্পাদন পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে তার ভাই ফায্লের সূত্র হতে
খাস’আম গোত্রের এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতা অতি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং তাঁর উপর আল্লাহর ধার্যকৃত হজ্জ ফরজ হয়েছে। কিন্তু তিনি উটের পিঠে বসে থাকতে সক্ষম নন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তাঁর পক্ষ থেকে হজ্জ কর।
৩১৪৪
নাবালকের হজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হাজ্জ করতে সহায়তা করে, সে সাওয়াবের অধিকারী হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) 'রাওহা' নামক স্থানে একদল আরোহীর সাক্ষাৎ পেলেন এবং তিনি বললেন, “তোমরা কোন সম্প্রদায়ের লোক?” তারা বলল, “আমরা মুসলিম।” তারা আরও জিজ্ঞেস করল, “আপনি কে?” তিনি বললেন, “আল্লাহর রসূল।” এরপর এক মহিলা তাঁর সামনে একটি শিশুকে তুলে ধরে জিজ্ঞেস করল, “এর জন্য হজ্জ আছে কি?” তিনি বললেন, “হ্যাঁ এবং তোমার জন্য সওয়াব রয়েছে।”
৩১৪৫
নাবালকের হজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হাজ্জ করতে সহায়তা করে, সে সাওয়াবের অধিকারী হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক মহিলা তার শিশু পুত্রকে তুলে ধরে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল (ﷺ)! এর জন্য হজ্জ হবে কি? তিনি বললেনঃ হ্যাঁ এবং তোমার জন্য রয়েছে সওয়াব।
৩১৪৬
নাবালকের হজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হাজ্জ করতে সহায়তা করে, সে সাওয়াবের অধিকারী হবে পরিচ্ছেদ নাই
কুরায়ব (রহঃ)
এক মহিলা তার শিশুকে তুলে ধরে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! এর হজ্জ হবে কি? তিনি বললেন, হ্যাঁ এবং তোমার জন্য সাওয়াব হবে।
৩১৪৭
নাবালকের হজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হজ্জ করতে সহায়তা করে, সে সাওয়াবের অধিকারী হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এ সনদ সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩১৪৮
জীবনে একবার হজ্জ পালন ফরয পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশে ভাষণ দিলেন এবং বললেনঃ “হে জনগণ! তোমাদের উপর হজ্জ ফরজ করা হয়েছে। অতএব তোমরা হজ্জ কর।”এক ব্যক্তি জিজ্ঞেস করল, “হে আল্লাহর রসূল! তা কি প্রতি বছর?” রাসূলুল্লাহ (ﷺ) নীরব থাকলেন এবং সে তিনবার কথাটি বলল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আমি হ্যাঁ বললে তা ওয়াজিব হয়ে যাবে (প্রতি বছরের জন্য) অথচ তোমরা তা পালন করতে সক্ষম হবে না।”তিনি পুনরায় বললেন, “তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু আমি তোমাদের জন্য বলি। কারণ, তোমাদের পূর্বেকার লোকেরা তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের বিরোধিতার কারণে ধ্বংস হয়েছে। অতএব, আমি তোমাদের যখন কোন কিছু করার নির্দেশ দেই-তোমরা তা যথাসাধ্য পালন কর এবং যখন তোমাদের কোন কিছু করতে নিষেধ করি তখন তা পরিত্যাগ কর।”
৩১৪৯
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মহিলা যেন সাথে মাহরাম ব্যক্তি ছাড়া একাকী তিন দিনের (দূরত্বে) সফর না করে।
৩১৫০
মহিলাদের মাহরামের সঙ্গে হজ্জ অথবা কোন প্রয়োজনীয় সফর করা পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ (রহঃ)
আবু বাকর (রাঃ)-এর বর্ণনায় রয়েছে ‘তিন দিনের অতিরিক্ত’ আর ইবনু নুমাইর (রহঃ)-এর পিতার সূত্রে বর্ণনায় রয়েছে- ‘তিন রাত’।