৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩১২১
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নিজে এবং উসামা, বিলাল ও উসমান ইবন তালহা আল হাজাবী (রাঃ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করলেন। অতঃপর তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন।ইবন উমর (রাঃ) বলেন, বের হয়ে আসলে আমি বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কী করেছেন? তিনি বললেন, তিনি দুইটি থাম নিজের বাঁ দিকে, একটি থাম ডান পাশে এবং তিনটি থাম পিছনে রেখে সালাত আদায় করলেন। তৎকালে বায়তুল্লাহ ছয়টি থামের উপর দণ্ডায়মান ছিল।
৩১২২
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) (মক্কায়) এলেন এবং কা‘বার চত্বরে অবতরণ করলেন। অতঃপর উসমান ইবন তালহা (রাঃ)-কে ডেকে পাঠালেন। তিনি চাবি নিয়ে এলেন এবং (কা‘বার) দরজা খুললেন। রাবী বলেন, অতঃপর নবী (ﷺ), বিলাল, উসামা ইবন যায়েদ ও উসমান ইবন তালহা (রাঃ) ভিতরে প্রবেশ করলেন। নবী (ﷺ) দরজা (ভিতর থেকে) বন্ধ করার নির্দেশ দিলেন, অতএব তা বন্ধ করে দেয়া হলো। তারা কিছু সময় ভিতরে অবস্থান করলেন। অতঃপর দরজা খোলা হল।আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি বাইরে সকলের আগে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে মিলিত হলাম এবং বিলাল তাঁর পিছনে ছিলেন। আমি বিলালকে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন জায়গায়? বিলাল (রাঃ) বললেন, তাঁর সামনের দুইটি থামের মাঝখানে। ইবন উমর (রাঃ) বলেন, তিনি কত রাকাত সালাত আদায় করেছেন, বিলালের নিকট তা জিজ্ঞেস করতে ভুলে গেছি।
৩১২৩
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবন যায়দ (রাঃ)-এর উষ্ট্রীতে আরোহণ করে (মক্কা) আগমন করেন। উসামা (রাঃ) উষ্ট্রীকে কাবার চত্বরে বসান। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উসমান ইবন তালহা (রাঃ)-কে ডাকলেন এবং বললেন, আমার নিকট (কাবার) চাবি নিয়ে আসো।তিনি তাঁর মায়ের নিকট উপস্থিত হয়ে চাবি চাইলেন কিন্তু তিনি তাঁকে চাবি দিতে অস্বীকৃতি জানান। উসমান (রাঃ) বললেন, আল্লাহর শপথ! তাঁকে চাবি দিন, অন্যথায় এ তরবারি আমার পিঠ ভেদ করে চলে যাবে। অতঃপর তিনি তাঁকে চাবি দিলেন। তিনি চাবি নিয়ে নবী (ﷺ)-এর নিকট এসে তাঁর নিকট হস্তান্তর করেন। তিনি কাবার দরজা খুললেন। ...হাদিসে অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাম্মাদ ইবন যায়দের হাদিসের অনুরূপ।
৩১২৪
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করলেন এবং তাঁর সঙ্গে ছিলেন উসামা, বিলাল ও উসমান ইবনু তালহা (রাঃ)। লোকেরা অনেকক্ষণ দরজা বন্ধ করে রাখল। অতঃপর তা খোলা হল। আমিই সর্বপ্রথম (অগ্রসর হয়ে ভিতরে) প্রবেশ করে বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কোন স্থানে সালাত আদায় করেছেন? বিলাল বললেন, সামনের দুই থামের মাঝখানে। আমি তাঁকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) কত রাকাত সালাত আদায় করেছেন।
৩১২৫
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
তিনি কা’বার নিকটে পৌঁছলেন। ইতোমধ্যে নবী (ﷺ), বিলাল (রাঃ) ও উসামা (রাঃ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করেন। উসমান ইবন তালহা (রাঃ) দরজা বন্ধ করে দিলেন। তাঁরা কিছু সময় কা’বার অভ্যন্তরে অবস্থান করলেন। অতঃপর দরজা খোলা হল এবং নবী (ﷺ) বেরিয়ে এলেন। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) কোথায় সালাত আদায় করেছেন? তাঁরা বললেন, এখানে। ইবন উমর (রাঃ) বলেন, তিনি কত রাকাত সালাত আদায় করেছেন তা আমি তাঁদের নিকট জিজ্ঞেস করতে ভুলে গেছি।
৩১২৬
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
তিনি (পিতা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবন যায়দ, বিলাল ও উসমান ইবন তালহা (রাঃ) বায়তুল্লাহয় প্রবেশ করলেন। অতঃপর তারা দরজা বন্ধ করে দিলেন। অতঃপর যখন তারা দরজা খুললেন, তখন প্রথমেই আমি ভিতরে প্রবেশ করলাম এবং বিলালের সাথে মিলিত হয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি ভিতরে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি দুই ইয়ামানী থামের মাঝখানে সালাত আদায় করেছেন।
৩১২৭
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), উসামা ইবন যায়দ (রাঃ), বিলাল (রাঃ) ও উসমান ইবন তালহা (রাঃ)-কে কা'বার অভ্যন্তরে প্রবেশ করতে দেখলাম। তাদের সঙ্গে আর কেউ প্রবেশ করেনি। অতঃপর দরজা বন্ধ করে দেয়া হল। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, বিলাল (রাঃ) অথবা উসমান ইবন তালহা (রাঃ) আমাকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কা'বার কেন্দ্রস্থলে ইয়ামানি দুই স্তম্ভের মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করলেন।
৩১২৮
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জ (রহঃ)
আমি আতাআ (রহঃ)-কে জিজ্ঞেস করলাম- আপনি কি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেনঃ “তোমাদেরকে কেবল তাওয়াফের নির্দেশ দেয়া হয়েছে, বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশের নির্দেশ দেয়া হয়নি?” আতা বললেন, ইবনু আব্বাস (রাঃ) তো কাবার অভ্যন্তরে প্রবেশ নিষেধ করেননি, বরং আমি তাকে বলতে শুনেছি: উসামা ইবন যায়দ (রাঃ) আমাকে অবহিত করেছেন যে, নবী (ﷺ) বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করে এর সকল পাশে দোয়া করেছেন কিন্তু বের হওয়া পর্যন্ত কোন সালাত আদায় করেননি। তিনি বের হয়ে এসে বায়তুল্লাহর দিকে মুখ করে দুই রাকাত সালাত আদায় করেছেন এবং বলেছেন, “এ হল কেবলা।” আমি তাকে জিজ্ঞেস করলাম, “এর পাশ বলতে কী বুঝায়? তা দিয়ে কি কোণ বুঝানো হয়েছে?” তিনি (আতা) আরও বললেন, “এর সমস্ত পাশ ও কোণই কেবলা।”
৩১২৯
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করলেন। আর তাতে ছিল ছয়টি স্তম্ভ। একটি থামের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন কিন্তু সালাত আদায় করেননি।
৩১৩০
হজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা’বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু’আ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইসমা’ঈল ইবনু আবূ খালিদ (রহঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবি আবু আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) উমরা আদায়কালে বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করেছিলেন কি? তিনি বললেন, না।