৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩১০১
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) মুহাম্মাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর থেকে এ হাদিস আমাদের নিকট বর্ণনা করেছেন। এরপর তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেন। তন্মধ্যে একটি এই যে, একদা এক ব্যক্তি কুরবানির একটি উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। এর গলায় মালা পরিহিত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, “তোমার জন্য আফসোস! এর পিঠে আরোহণ কর।” সে বলল, “হে আল্লাহর রাসূল, এটা কুরবানির পশু।” তিনি বললেন, “তোমার জন্য আফসোস, এর পিঠে আরোহণ কর, তোমার জন্য আফসোস! এর পিঠে চড়ে যাও।”
৩১০২
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। সে একটি উট টেনে নিয়ে যাচ্ছিল। তিনি বললেন, “এর পিঠে চড়ে যাও।” সে বলল, “এটা কুরবানির উট।” তিনি দু-তিনবার বললেন, “এর পিঠে চড়ে যাও।”
৩১০৩
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট দিয়ে কুরবানির উট অথবা কুরবানির পশু নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বললেন, পিঠে চড়ে যাও। সে বলল, এটা কুরবানির উট, কুরবানির পশু। তিনি বললেন, তাহলেও।
৩১০৪
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট দিয়ে একটি কুরবানির উট নিয়ে যাওয়া হচ্ছিল...এরপর পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
৩১০৫
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আবূ যুবায়র (রহঃ)
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট কুরবানির পশুর পিঠে আরোহণ সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ প্রয়োজনবোধে এর পিঠে আরোহণ করতে পার, একে কষ্ট না দিয়ে- যতক্ষণ না অন্য সাওয়ারি পাও।
৩১০৬
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আবূ যুবায়র (রহঃ)
আমি জাবির (রাঃ)-এর নিকট কুরবানির পশুর পিঠে আরোহণ সম্পর্কে জিজ্ঞেস করলাম। আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ "সহানুভূতির সাথে এর পিঠে আরোহণ কর- যতক্ষণ না অন্য কোন সওয়ারী পাও"।
৩১০৭
কুরবানীর পশু পথিমধ্যে অচল হয়ে পড়লে কী করতে হবে? পরিচ্ছেদ নাই
মূসা ইবনু সালামাহ্ আল হুযালী (রহঃ)
আমি সিনান ইবন সালামা ওমরাহ পালনের জন্য রওনা হলাম। সিনানের একটি কুরবানির উট ছিল। সে পশুটি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পশুটি অচল হয়ে পড়লে এ ব্যাপারে সে অসহায় ও চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এবং (মনে মনে বলল) এ যদি সামনে অগ্রসর হতে না পারে, তবে এটাকে কি করে গন্তব্যস্থলে নেয়া যাবে? সে বলল, যদি মক্কা পর্যন্ত পৌঁছাতে পারতাম তবে এ সম্পর্কে ভালরূপে মাসআলা জেনে নিতাম। রাবী বলেন, আমরা দিনের প্রথমভাগে আবার চলতে শুরু করলাম এবং বাতহা নামক স্থানে যাত্রা বিরতি করলাম। সিনান বলল, চল আমরা ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে (বিষয়টি) আলোচনা করি। রাবী বলেন, সিনান তার নিকটে নিজের উটের কথা বর্ণনা করল।ইবন আব্বাস (রাঃ) বললেন, তুমি উত্তমরূপে অবহিত ব্যক্তির নিকটই বিষয়টি বর্ণনা করেছ। রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির মাধ্যমে ষোলটি উট (মক্কার হারামে) পাঠালেন এবং তাকে এগুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করলেন। রাবী বলেন, সে রওনা হয়ে গেল এবং পুনরায় ফিরে এসে বলল, হে আল্লাহর রাসূল! যদি এর মধ্যকার কোন পশু চলচ্ছক্তিহীন হয়ে পড়ে, তবে কি করব? তিনি বললেনঃ তা যবেহ কর এবং এর (গলায় বাঁধা) জুতা জোড়া রক্তে রঞ্জিত করে এর কুঁজের উপর রেখে দাও। এর গোশত তুমি খাবে না, তোমার সঙ্গীদের কেউও খাবে না।
৩১০৮
কুরবানীর পশু পথিমধ্যে অচল হয়ে পড়লে কী করতে হবে? পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির তত্ত্বাবধানে আঠারোটি উট (কুরবানির জন্য মক্কার হারামে) পাঠালেন। .... অবশিষ্ট আবদুল ওয়ারিসের হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এ সনদে হাদিসের প্রথমাংশের (সিনানের সাথে সংশ্লিষ্ট) ঘটনা উল্লেখ নেই।
৩১০৯
কুরবানীর পশু পথিমধ্যে অচল হয়ে পড়লে কী করতে হবে? পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
তাঁর নিকট যুওয়াইব আবু ক্ববীসাহ (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে কুরবানির উটসহ (মক্কায়) পাঠাতেন এবং বলে দিতেনঃ “এগুলোর মধ্যকার কোন উট দুর্বল হয়ে চলতে অক্ষম হয়ে পড়লে এবং তুমি এর মৃত্যুর আশঙ্কা করলে তা যবেহ করে দিও। অতঃপর এর (গলায় বাঁধা) জুতা জোড়া রক্ত রঞ্জিত করে এর কুঁজে ছাপ মেরে দিও। তুমি এবং তোমার সঙ্গীদের কেউই গোশত খাবে না।”
৩১১০
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
লোকেরা বিভিন্ন পথ দিয়ে প্রত্যাবর্তন করছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “কেউ যেন শেষবারের মতো বায়তুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত প্রত্যাবর্তন না করে।” যুহায়ের বর্ণনায় في (মাঝে) অব্যয়টি উল্লেখিত হয়নি।