৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০৯১
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
উম্মুল মু’মিনীন (রাঃ)
আমি রঙিন পশমের সূতা যা আমাদের কাছে ছিল, তা দিয়ে এ সব মালা তৈরি করেছি। অতঃপর তিনি ভোরবেলা ইহরামবিহীন অবস্থায় উপনীত হন এবং আমাদের কাছে আসেন, ইহরামবিহীন ব্যক্তি নিজ স্ত্রীর সাথে যা করে, তিনিও তাই করেছেন; কিংবা তিনি বলেন, লোকে তার স্ত্রীর কাছে যেভাবে এসে থাকে, তিনিও সেভাবে আসেন।
৩০৯২
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি যেন নিজেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির মেষের জন্য মালা তৈরি করতে দেখছি। তিনি তা হারামে পাঠিয়ে দেন এবং আমাদের মাঝে অবস্থান করেন ইহরামবিহীন ব্যক্তির মতো।
৩০৯৩
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির পশুর জন্য মালা তৈরি করে দিতাম এবং তিনি তা নিজের কুরবানির পশুর গলায় পরিয়ে দিতেন, এরপর তা (মক্কায়) পাঠিয়ে দিতেন। অতঃপর তিনি (মদিনায়) অবস্থান করতেন এবং এমন কিছু থেকে বিরত থাকতেন না- যা থেকে ইহরামবিহীন ব্যক্তি বিরত থাকে।
৩০৯৪
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
একবার রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লাহর হারামে (কুরবানির উদ্দেশে) ছাগল পাঠান এবং এর গলায় মালা বাঁধেন।
৩০৯৫
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমরা বকরীর গলায় মালা পরিয়ে তা (কুরবানির উদ্দেশ্যে বায়তুল্লাহয়) পাঠিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) ইহরামবিহীন অবস্থায় ছিলেন এবং কোন জিনিস তাঁর জন্য হারাম ছিল না (যা মুহরিমের জন্য হারাম)।
৩০৯৬
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আম্রাহ্ বিনতু ‘আবদূর রহমান (রহঃ)
ইবনু জিয়াদ (রহঃ) আয়িশা (রাঃ)-এর কাছে লিখেন যে, আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বলেন: “যে ব্যক্তি (মক্কার হারামে) কুরবানির পশু পাঠায়, হাজীদের জন্য যা করা হারাম তার জন্যও তা করা হারাম যতক্ষণ না ঐ পশু কুরবানি করা হয়। আমি কুরবানির পশু (হারামে) পাঠিয়েছি। এ ব্যাপারে আপনার অভিমত আমাকে লিখে জানাবেন।”আমরা (রহঃ) বলেন, আয়িশা (রাঃ) বললেন, “ইবন আব্বাস (রাঃ) যেভাবে বলেছেন, ব্যাপারটি তা নয়। আমি নিজ হাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির পশুর (গলায় বাঁধার) জন্য মালা তৈরি করে দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে তা পশুর গলায় বেঁধেছেন, অতঃপর আমার পিতার মাধ্যমে তা (হারাম শরীফে) পাঠিয়েছেন। কিন্তু এর ফলে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর এমন কোন জিনিস হারাম হয়নি- যা আল্লাহ তা‘আলা তাঁর জন্য হালাল করেছেন। অতঃপর পশু কুরবানি করা হয়েছে।”
৩০৯৭
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
মাসরূক্ব (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে পর্দার আড়াল থেকে হাত তালি দিয়ে বলতে শুনেছিঃ আমি নিজ হাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির পশুর জন্য মালা তৈরি করে দিতাম। অতঃপর তিনি (তাঁর) কুরবানি পশু (মক্কায়) পাঠিয়ে দিতেন। কিন্তু পশু কুরবানি হওয়ার সময় পর্যন্ত তিনি এমন কোনো জিনিস থেকে বিরত থাকতেন না যা থেকে সাধারণত ইহরামধারী ব্যক্তিগণ বিরত থাকে।
৩০৯৮
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
৩০৯৯
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে একটি উট টেনে নিয়ে যেতে দেখলেন। তিনি বললেনঃ এর পিঠে সওয়ার হও। সে বলল, হে আল্লাহর রাসুল, এটা কুরবানির উট। তিনি দ্বিতীয় অথবা তৃতীয়বারে বললেনঃ তোমার জন্য আফসোস! এর পিঠে আরোহণ কর।
৩১০০
প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয পরিচ্ছেদ নাই
আবূ যিনাদ (রহঃ)
এ সূত্রে পূর্বোক্ত হাদিস বর্ণিত হয়েছে। রাবি বলেন, একদা এক ব্যক্তি গলায় মালা পরিহিত একটি কুরবানির উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল।