৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০৭১
কুরবানীর গোশ্ত, চামড়া ও উটের পিঠে ব্যবহৃত ঝুলদান- খয়রাত করা এবং এসব দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ না করা পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর কুরবানির উটগুলোর নিকট দাঁড়াতে এবং এগুলোর গোশ্ত, চামড়া ও ঝুল দান-খয়রাত করে দিতে নির্দেশ দিলেন এবং তা দিয়ে কসাইয়ের মজুরি দিতে নিষেধ করলেন এবং বললেনঃ আমাদের নিজেদের পক্ষ থেকে তার মজুরি পরিশোধ করে দেব।
৩০৭২
কুরবানীর গোশ্ত, চামড়া ও উটের পিঠে ব্যবহৃত ঝুলদান- খয়রাত করা এবং এসব দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ না করা পরিচ্ছেদ নাই
আবদুল কারীম আল জাযারী (রহঃ)
এ সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৩০৭৩
কুরবানীর গোশ্ত, চামড়া ও উটের পিঠে ব্যবহৃত ঝুলদান- খয়রাত করা এবং এসব দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ না করা পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
এ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ বর্ণনায় কসাইয়ের মজুরির কথা উল্লেখ নেই।
৩০৭৪
কুরবানীর গোশ্ত, চামড়া ও উটের পিঠে ব্যবহৃত ঝুলদান- খয়রাত করা এবং এসব দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ না করা পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ)
নবী (ﷺ) তাঁকে তাঁর কুরবানিকৃত উটগুলোর নিকট অবস্থানের নির্দেশ দিলেন। তিনি তাঁকে উটের সমস্ত গোশত, চামড়া ও ঝুল মিসকিনদের মধ্যে বিতরণ করারও নির্দেশ দিলেন এবং তা থেকে কসাইকে মজুরি স্বরূপ কিছু দিতে নিষেধ করলেন।
৩০৭৫
কুরবানীর গোশ্ত, চামড়া ও উটের পিঠে ব্যবহৃত ঝুলদান- খয়রাত করা এবং এসব দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ না করা পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ)
নবী (ﷺ) তাঁকে নির্দেশ দিলেন ... উপরোক্ত হাদিসের অনুরূপ।
৩০৭৬
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
হুদায়বিয়ার বছর (৬ষ্ঠ হিজরী) আমরা রাসূলুল্লাহ (ﷺ)–এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি।
৩০৭৭
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু সাতজনে মিলে কুরবানি করার নির্দেশ দিলেন।
৩০৭৮
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হজ্জ সমাপন করি। আমরা সাত শরীকে একটি করে উট বা গরু কুরবানি করেছি।
৩০৭৯
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
হজ্জ ও উমরা পালনকালে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাতজনে মিলে একটি উট কুরবানি করেছি। এক ব্যক্তি জাবির (রাঃ)-কে জিজ্ঞেস করল, ‘জাযূর’-এ যে ক’জন শরীক হতে পারে- ‘বাদানাহ’-তেও কি অনুরূপ শরীক হওয়া যায়? তখন তিনি বললেন, উভয় তো একই। জাবির (রাঃ) হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। আমরা ঐদিন ৭০টি উট কুরবানি করেছি। প্রতিটি উটেই ৭ জন শরীক ছিলাম।
৩০৮০
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
আবূ যুবায়র (রহঃ)
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে নবী (ﷺ)-এর বিদায় হজ্জ সম্পর্কে আলোচনা করতে শুনেছেন। তিনি [জাবির (রাঃ)] বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ইহরাম খোলার সময় কয়েকজন শরীক হয়ে একটি পশু কুরবানি করার নির্দেশ দেন। এটা সে সময়ের কথা যখন তিনি তাদেরকে (উমরাহ আদায়ের পর) হজ্জের ইহরাম ভঙ্গ করার নির্দেশ দিয়েছিলেন।