৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০৫১
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জ (রহঃ)
মুহাম্মাদ ইবন বাকর-এর বর্ণনা ‘ঈসার বর্ণনার অনুরূপ। তবে তার বর্ণনায় “ঐ তিন কাজ” কথাটুকু উল্লেখ নেই। ইয়াহিয়া আল উমাউইর বর্ণনায় আছে: “আমি কুরবানি করার পূর্বে মাথা মুণ্ডন করেছি, পাথর নিক্ষেপের পূর্বে কুরবানি করেছি ইত্যাদি।”
৩০৫২
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)–এর নিকট এসে বলল, আমি যবাহ করার পূর্বে মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেন, কোন দোষ নেই, এখন যবাহ কর। (অতঃপর একজন) বলল, আমি পাথর নিক্ষেপের পূর্বে কুরবানি করেছি। তিনি বললেনঃ কোন ক্ষতি নেই, তুমি এখন পাথর নিক্ষেপ কর।
৩০৫৩
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিনায় তাঁর উষ্ট্রীর উপর অবস্থানরত দেখেছি। এ সময় এক ব্যক্তি তাঁর নিকট এলো… উপরোক্ত হাদীসের অনুরূপ।
৩০৫৪
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিন জামরাতুল আকাবার নিকট অবস্থানরত ছিলেন। আমি এক ব্যক্তিকে তাঁর নিকট এসে বলতে শুনলাম, হে আল্লাহর রাসূল! আমি পাথর নিক্ষেপের পূর্বে মাথা কামিয়ে নিয়েছি। তিনি বললেন, “কোনো অসুবিধা নেই, পাথর নিক্ষেপ করে নাও।” আরেক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, “আমি পাথর নিক্ষেপের পূর্বে কুরবানি করে ফেলেছি।” তিনি বললেন, “কোনো দোষ নেই, পাথর নিক্ষেপ করে নাও।” অপর এক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, “আমি পাথর নিক্ষেপের পূর্বে বাইতুল্লাহ তাওয়াফ করে ফেলেছি।” তিনি বললেন, “পাথর নিক্ষেপ কর, তাতে কোনো অসুবিধা নেই।” রাবী বলেন, আমি লক্ষ্য করেছি, সেদিন যে সম্পর্কেই (আগে-পিছে করার ক্ষেত্রে) তাঁর নিকট জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেনঃ “কোনো দোষ নেই, এখন করে নাও।”
৩০৫৫
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট কুরবানি, মাথা মুণ্ডন, পাথর নিক্ষেপ, আগের অনুষ্ঠান পরে, এবং পরের অনুষ্ঠান আগে হয়ে যাওয়া ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ কোন দোষ নেই।
৩০৫৬
কুরবানীর দিন ত্বওয়াফুল ইফাযাহ্ সম্পন্ন করা উত্তম পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিন তাওয়াফুল ইফাযা সম্পন্ন করেন, অতঃপর মিনায় ফিরে এসে যুহরের সালাত আদায় করেন। নাফি বলেন, ইবনু উমর (রাঃ)-ও কুরবানির দিন তাওয়াফুল ইফাযা সম্পন্ন করতেন, অতঃপর ফিরে এসে মিনায় যুহরের সালাত আদায় করতেন এবং বলতেন, নবী (ﷺ) এরূপ করেছেন।
৩০৫৭
কুরবানীর দিন ত্বওয়াফুল ইফাযাহ্ সম্পন্ন করা উত্তম পরিচ্ছেদ নাই
আবদুল ‘আযীয ইবনু রুফাই‘(রহঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম, আপনার যা স্মরণ আছে সে সম্পর্কে আমাকে অবহিত করুন যে, রাসূলুল্লাহ (ﷺ) তারবিয়ার দিন (৮ই জিলহজ্জ) যুহরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, মিনায়। আমি বললাম (হজ্জ সমাপনান্তে) বিদায়ের দিন তিনি আসরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, আবত্বাহ উপত্যকায়। অতঃপর তিনি বললেন, তোমরা প্রশাসকগণ যা করেন, তদ্রূপ কর।
৩০৫৮
বিদায়ের দিন আল-মুহাস্সাবে অবতরণ এবং সেখানে যুহর ও পরের ওয়াক্তের সালাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ), আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) আবত্বাহ নামক স্থানে অবতরণ করতেন।
৩০৫৯
বিদায়ের দিন আল-মুহাস্সাবে অবতরণ এবং সেখানে যুহর ও পরের ওয়াক্তের সালাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
নাফি‘ (রাঃ)
ইবন উমর (রাঃ) মুহাসসাবে যাত্রা বিরতি সুন্নত মনে করতেন। তিনি বিদায়ের দিন (১২ অথবা ১৩ই যিলহাজ্জ) সেখানে যুহরের সালাত আদায় করতেন। নাফি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাসসাবে যাত্রা বিরতি করেছেন এবং তাঁর পরে খলীফাগণও।
৩০৬০
বিদায়ের দিন আল-মুহাস্সাবে অবতরণ এবং সেখানে যুহর ও পরের ওয়াক্তের সালাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আবতাহে অবতরণ করা সুন্নত নয়। রাসূলুল্লাহ (ﷺ) কেবল এজন্য সেখানে যাত্রা বিরতি করেছিলেন যে, সেখান থেকে তার জন্য যাত্রা করা সহজতর ছিল।