৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০৪১
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
ইয়াহ্‌ইয়া ইবনু হুসায়ন (রহঃ)
তিনি (দাদী) বিদায় হজ্জকালে নবী (ﷺ)-কে মাথা মুণ্ডনকারীদের জন্য তিনবার এবং চুল খাটোকারীদের জন্য একবার দোয়া করতে শুনেছেন। ওয়াকী’র বর্ণনায় ‘বিদায় হজ্জ’ কথাটুকু উল্লেখিত হয়নি।
৩০৪২
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জকালে নিজের মাথার চুল মুণ্ডন করেছেন।
৩০৪৩
কুরবানীর দিন সুন্নাত সম্মত নিয়ম এই যে, প্রথমে (জামরায়) কঙ্কর নিক্ষেপ করতে হবে, অতঃপর কুরবানী করতে হবে, অতঃপর মাথা মুণ্ডন করতে হবে এবং তা ডান পাশ থেকে শুরু করতে হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মিনায় এলেন, অতঃপর জামরায় এসে পাথর নিক্ষেপ করলেন। অতঃপর তিনি মিনায় নিজ স্থানে ফিরে এলেন এবং কুরবানি করলেন। অতঃপর হাজ্জাম (ক্ষৌরকার)-কে ইশারায় বললেনঃ মাথার ডান পাশ থেকে শুরু কর, অতঃপর বাম পাশ। অতঃপর তিনি লোকদেরকে নিজের চুল দান করলেন।
৩০৪৪
কুরবানীর দিন সুন্নাত সম্মত নিয়ম এই যে, প্রথমে (জামরায়) কঙ্কর নিক্ষেপ করতে হবে, অতঃপর কুরবানী করতে হবে, অতঃপর মাথা মুণ্ডন করতে হবে এবং তা ডান পাশ থেকে শুরু করতে হবে পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
এ সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আবূ বকর (রহঃ) তাঁর বর্ণনায় উল্লেখ করেছেন যে, নবী (ﷺ) হাতের ইশারা দিয়ে হাজ্জামকে মাথার ডান পাশ থেকে শুরু করতে বললেন। অতঃপর তিনি কাছের লোকদের মাঝে নিজের চুল দান (বণ্টন) করলেন। রাবী বলেন, অতঃপর তিনি হাজ্জামকে মাথার বাম পাশের চুল কাটার ইঙ্গিত করলেন। সে তাই করল। এ চুলগুলো তিনি উম্মু সুলাইম (রাঃ)-কে দান করলেন। আর আবূ কুরায়েবের বর্ণনায় আছে: হাজ্জাম ডান পাশ থেকে ক্ষৌরকার্য শুরু করল। তিনি লোকদের একটি দুইটি করে চুল দিলেন। অতঃপর বাঁ পাশের চুল কাটার নির্দেশ দিলেন এবং সে তাই (মাথা মুণ্ডন) করল। অতঃপর তিনি বললেন: আবূ তালহা! এখানে আসো। অতএব তিনি এবারের চুলগুলো তাকে দান করলেন।
৩০৪৫
কুরবানীর দিন সুন্নাত সম্মত নিয়ম এই যে, প্রথমে (জামরায়) কঙ্কর নিক্ষেপ করতে হবে, অতঃপর কুরবানী করতে হবে, অতঃপর মাথা মুণ্ডন করতে হবে এবং তা ডান পাশ থেকে শুরু করতে হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করলেন, অতঃপর কুরবানির উটের নিকট ফিরে এসে তা যবেহ করলেন। হাজ্জাম নিকটেই বসা ছিল। তিনি মাথার দিকে হাতের ইশারা করলেন এবং সে তাঁর মাথার ডান পাশের চুল কামিয়ে দিল। তিনি তা নিকটস্থ লোকদের মধ্যে বণ্টন করলেন। অতঃপর তিনি বললেন, মাথার অপরাংশ কামাও। তিনি বললেন, আবু তালহা কোথায়? তখন তিনি সেগুলো তাকেই দান করলেন।
৩০৪৬
কুরবানীর দিন সুন্নাত সম্মত নিয়ম এই যে, প্রথমে (জামরায়) কঙ্কর নিক্ষেপ করতে হবে, অতঃপর কুরবানী করতে হবে, অতঃপর মাথা মুণ্ডন করতে হবে এবং তা ডান পাশ থেকে শুরু করতে হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) জামরায় পাথর নিক্ষেপ করলেন। অতঃপর কুরবানি করলেন, অতঃপর মাথা কামালেন, তিনি ক্ষৌরকারের প্রতি মাথার ডান পাশ এগিয়ে দিলেন এবং সে তা চেঁছে দিল। অতঃপর তিনি আবু তালহা আল আনসারি (রাঃ)-কে ডাকলেন এবং তাঁকে (নিজের) চুল দান করলেন। অতঃপর তিনি মাথার বাম পাশ এগিয়ে দিলেন এবং বললেন, কামিয়ে দাও। (অতএব ক্ষৌরকার) তা কামিয়ে দিল। তিনি চুলগুলো আবু তালহা (রাঃ)-কে দিয়ে বললেন, এগুলো লোকদের মধ্যে বণ্টন কর।
৩০৪৭
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাঃ)
বিদায় হজ্জকালে রাসূলুল্লাহ (ﷺ) লোকদের সঙ্গে মিনায় অবস্থান করলেন—যাতে তারা প্রয়োজনীয় বিষয় তাঁর কাছ থেকে জেনে নিতে পারে। এ সময় এক ব্যক্তি এসে বলল, ‘হে আল্লাহর রাসূল! না জানার কারণে আমি কুরবানি করার পূর্বে মাথা কামিয়ে ফেলেছি।’ তিনি বললেন: ‘কোন দোষ নেই, তুমি কুরবানি কর।’ অতঃপর এক ব্যক্তি তাঁর নিকট উপস্থিত হয়ে বলল, ‘হে আল্লাহর রাসূল! আমি জানতাম না, ফলে পাথর নিক্ষেপের পূর্বে কুরবানি করে ফেলেছি।’ তিনি বললেন: ‘অসুবিধা নেই, তুমি পাথর নিক্ষেপ কর।’ রাবি বলেন, অজ্ঞতাবশত কাজ আগে অথবা পরে করা সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)–এর নিকট জিজ্ঞেস করা হলেই তিনি বলেন, ‘তুমি এখন করে নাও, তাতে কোন দোষ নেই।’
৩০৪৮
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
ঈসা ইবনু ত্বলহাহ্ আত্ তামীমী (রহঃ)
আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাওয়ারীর উপর অবস্থান করলেন। লোকেরা তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে থাকল। তাদের কেউ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমি জানতাম না যে, কুরবানির পূর্বে পাথর নিক্ষেপ করতে হয়। তাই আমি পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করে ফেলেছি।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ পাথর নিক্ষেপ কর, এতে কোন দোষ হবে না। অপর ব্যক্তি এসে বলল, আমি জানতাম না যে, মাথা কামানোর পূর্বে কুরবানী করতে হবে। অতএব আমি কুরবানির পূর্বে মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেনঃ কোন দোষ নেই, তুমি কুরবানী কর।রাবী বলেন, মানুষ অজ্ঞতাবশত যেসব কাজের ক্ষেত্রে পরেরটি আগে করে ফেলেছে, এ সম্পর্কে বা এ জাতীয় বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)–কে জিজ্ঞেস করা হলেই আমি তাঁকে বলতে শুনেছি: তোমরা তা করে নাও, এতে কোন দোষ হবে না।
৩০৪৯
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
এ সূত্রে উপরোক্ত হাদিস বর্ণিত হয়েছে।
৩০৫০
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাঃ)
নবী (ﷺ) কুরবানির দিন ভাষণ দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁর সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি জানতাম না যে, এ কাজ অমুক অমুক কাজের পূর্বে করতে হয়। এরপর আর এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি মনে করেছিলাম এ কাজ অমুক অমুক তিনটি (পাথর নিক্ষেপ, কুরবানী, মাথা কামানো) কাজের পূর্বে করতে হয়। তিনি বললেন: করে নাও, কোনো অসুবিধা নেই।