৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০৩১
জামরায় নিক্ষিপ্ত পাথর ক্ষুদ্র হওয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি নবী (ﷺ)-কে জামরায় ক্ষুদ্র পাথর নুড়ি নিক্ষেপ করতে দেখেছি।
৩০৩২
পাথর নিক্ষেপের জন্য মুস্তাহাব সময় পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিন সূর্য কিছুটা উপরে উঠলে জামরায় পাথর নিক্ষেপ করেন, পুনরায় দ্বিপ্রহরের পরে।
৩০৩৩
পাথর নিক্ষেপের জন্য মুস্তাহাব সময় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) ... পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
৩০৩৪
জামরায় প্রতিবার সাতটি করে নুড়ি পাথর নিক্ষেপ করবে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইস্তিঞ্জায় ব্যবহৃত ঢিলার সংখ্যা বেজোড়, জামরায় নিক্ষিপ্ত পাথরের সংখ্যা বেজোড়, সাফা-মারওয়ার মাঝে সাঈর সংখ্যা বেজোড় এবং তাওয়াফও বেজোড়। অতএব তোমাদের যে কেউ যখন ইস্তিঞ্জায় ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোড় সংখ্যক ব্যবহার করে।
৩০৩৫
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (ইবনু ‘উমার) (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মাথা মুণ্ডন করলেন। তাঁর কিছু সংখ্যক সাহাবীও মাথা মুণ্ডন করলেন আর কিছু সংখ্যক চুল খাটো করলেন। আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক অথবা দু’বার বললেনঃ যারা মাথা মুণ্ডন করেছে, আল্লাহ তাদের উপর অনুগ্রহ করুন। অতঃপর তিনি বললেনঃ যারা চুল খাটো করেছে, তাদের উপরও।
৩০৩৬
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের প্রতি দয়া করুন।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল! চুল খাটোকারীদের প্রতিও।” তিনি বললেন, “হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের প্রতি দয়া করুন।” তারা বললেন, “চুল খাটোকারীদের জন্যও (দোয়া করুন) হে আল্লাহর রসূল!” তিনি বললেন, “এবং চুল খাটোকারীদের প্রতিও।” ইমাম মুসলিম (রহঃ) বলেন, আবু ইসহাক ইব্রাহীম ইবনু মুহাম্মাদ ইবনু সুফইয়ান এ হাদীসটি মুসলিম ইবনু হাজ্জাজ-এর সূত্রে আমার নিকট বর্ণনা করেন।
৩০৩৭
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “মাথা মুন্ডনকারীদের প্রতি আল্লাহ অনুগ্রহ করুন!” তারা বললেন, “হে আল্লাহর রসূল! চুল ছোটকারীদের জন্য দোয়া করুন।” তিনি বললেন, “মাথা মুন্ডনকারীদেরকে আল্লাহ রহম করুন।” তারা বললেন, “হে আল্লাহর রাসূল! চুল ছোটকারীদের জন্যও।” তিনি বললেন, “মাথা মুন্ডনকারীদের প্রতি আল্লাহ দয়া করুন।” তারা বললেন, “হে আল্লাহর রাসূল! চুল ছোটকারীদের প্রতিও।” তিনি বললেন, “চুল ছোটকারীদের প্রতিও।”
৩০৩৮
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ (রহঃ)
উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তাঁর বর্ণনায় আছে, “চতুর্থবারে তিনি বললেনঃ চুল খাটোকারীদের উপরও (রহম করুন)।”
৩০৩৯
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদেরকে ক্ষমা করুন।” তারা বললেনঃ “হে আল্লাহর রাসূল! চুল খাটোকারীদের (ক্ষমার জন্য দোয়া করুন)।” তিনি বললেনঃ “হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের ক্ষমা করুন।” তারা বললেন, “হে আল্লাহর রাসূল! চুল খাটোকারীদেরও।” তিনি বললেনঃ “হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের গুনাহ মাফ করুন।” তারা বললেন, “হে আল্লাহর রাসূল! চুল খাটোকারীদেরও।” তিনি বললেনঃ “চুল খাটোকারীদেরও (গুনাহ ক্ষমা করুন)।”
৩০৪০
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয পরিচ্ছেদ নাই
আবু হুরায়রাহ্‌ (রাঃ)
এ সনদ সূত্রেও নবী (ﷺ)-এর উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।