৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০৮১
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তামাত্তু হজ্জ করেছি। আমরা সাত জন শরীক মিলে একটি গরু কুরবানি করেছি।
৩০৮২
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শরীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিন আয়িশা (রাঃ)-এর পক্ষ থেকে একটি গরু কুরবানি করেন।
৩০৮৩
ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শরীক হওয়া যায় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সহধর্মিণীদের পক্ষ থেকে একটি কুরবানি করেছেন। কিন্তু ইবনু বকর (রহঃ) কর্তৃক আয়িশা (রাঃ) থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে, তিনি তাঁর হজ্জ উদযাপনকালে একটি গাভী কুরবানি করেন।
৩০৮৪
উটকে দণ্ডায়মান অবস্থায় কুরবানী করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
যিয়াদ ইবনু জুবায়র (রহঃ)
ইবন উমর (রাঃ) এক ব্যক্তির কাছে এলেন। সে তার উটকে বসিয়ে কুরবানি করার প্রস্তুতি নিচ্ছিল। তিনি বললেন, এটাকে দাঁড় করিয়ে কুরবানি কর। এটাই তোমাদের নবী (ﷺ)-এর সুন্নত।
৩০৮৫
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
উরওয়াহ্ ইবনু যুবায়র ও ‘আমরাহ্ বিনতু ‘আবদুর রহমান (রহঃ)
আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদিনা থেকে তাঁর কুরবানির পশু (মক্কার হারামে) পাঠাতেন। আমি তাঁর কুরবানির পশুর (গলায় বাঁধার জন্য) মালা তৈরি করে দিতাম। এরপর তিনি এমন কোন জিনিস থেকে বিরত থাকতেন না—যা থেকে ইহরামধারীরা বিরত থাকতে হয়।
৩০৮৬
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
এ সনদে (উপরোক্ত হাদিসের) অনুরূপ বর্ণিত হয়েছে।
৩০৮৭
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমার চোখে সে দৃশ্য ভাসছে- আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির পশুর (গলায় পরানোর জন্য) মালা তৈরি করে দিচ্ছি। ..... অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
৩০৮৮
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি আমার হাত দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির পশুর মালা বানিয়ে দিতাম। এরপর তিনি কোনো জিনিস থেকে বিরত থাকতেন না এবং তা পরিহার করতেন না (যা হজ্জের ইহরামধারীকে পরিহার করতে হয়)।
৩০৮৯
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি নিজ হাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরবানির পশুর মালা বানিয়ে দিয়েছি। এরপর তিনি কুরবানির পশুকে চিহ্নিত করেন ও গলায় মালা বেঁধে দেন। এরপর তিনি বায়তুল্লাহ পাঠিয়ে দেন এবং মদিনায় অবস্থান করেন। ফলে তাঁর উপর এমন কোনো জিনিস হারাম হয়নি যা তাঁর জন্য হালাল ছিল।
৩০৯০
যে নিজে (মাক্কাতে) যেতে ইচ্ছা রাখে না, তার পক্ষে কুরবানীর পশু হারামে পাঠানো ও গলায় মালা পরানো এবং মালা পাকানো মুস্তাহাব, আর (প্রেরক) ইহরামকারীর অনুরূপ হবে না এবং এ কারণে তার উপর (ইহরামধারীদের মতো) কোন কিছু হারাম হবে না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কুরবানির পশু (মক্কায়) পাঠিয়ে দিতেন। আমি নিজ হাতে এর মালা তৈরি করে দিতাম। অতঃপর তিনি এমন কোন জিনিস থেকে বিরত থাকতেন না—যা থেকে কোন ইহরামবিহীন ব্যক্তি বিরত থাকে না।