৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩১২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩১১১
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
লোকদেরকে (প্রত্যাবর্তনকালে) শেষবারের মত বায়তুল্লাহ তাওয়াফের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু ঋতুমতী মহিলাদেরকে তা থেকে রেহাই দেয়া হয়েছে।
৩১১২
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
ত্বাউস (রহঃ)
তিনি বললেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর সঙ্গে ছিলাম। যায়দ ইবন সাবিত (রাঃ) ইবন আব্বাস (রাঃ)-কে বললেন, আপনি কি এ ফাতওয়া দিচ্ছেন যে, হায়জগ্রস্ত মহিলা বিদায়ী তাওয়াফ না করেই প্রস্থান করতে পারবে? ইবন আব্বাস (রাঃ) তাকে বললেন, যদি আপনি আশ্বস্ত না হতে পারেন, তবে অমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করুন যে, রাসূলুল্লাহ (ﷺ) কি তাকে এরূপ নির্দেশ দিয়েছিলেন? ত্বাওস বলেন, যায়দ ইবন সাবিত (রাঃ) হাসতে হাসতে ইবন আব্বাস (রাঃ)-এর নিকট ফিরে এসে বললেন, আমি মনে করি আপনি সত্য কথাই বলেছেন।
৩১১৩
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্ ও ‘উরওয়াহ্ (রহঃ)
আয়েশা (রাঃ) বলেন, উম্মুল মুমিনীন সফিয়া বিনত হুয়াই (রাঃ) তওয়াফে ইফাজা করার পর হায়েজগ্রস্ত হয়ে পড়লেন। আয়েশা (রাঃ) আরও বলেন, আমি তাঁর হায়েজের কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উল্লেখ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে কি আমাদেরকে আটকিয়ে রাখবে? আয়েশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তওয়াফে ইফাজা করার পর হায়েজগ্রস্ত হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে সে রওনা হতে পারে।
৩১১৪
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
‘আয়িশা (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর স্ত্রী সফিয়্যা বিনত হুয়াই বিদায় হজ্জকালে পবিত্র অবস্থায় তওয়াফে ইফাযা করার পর হায়েজগ্রস্ত হন।...অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত লাইসের হাদিসের অনুরূপ।
৩১১৫
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উল্লেখ করলেন যে, সফিয়া (রাঃ)-এর হায়জ হয়েছে। অবশিষ্ট যুহরীর হাদিসের অনুরূপ।
৩১১৬
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমরা আশঙ্কা করছিলাম যে, সফিয়্যা (রাঃ) তাওয়াফে ইফাযা করার পূর্বেই হায়েজগ্রস্ত হয়ে পড়বেন। আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এলেন এবং বললেনঃ “সফিয়্যা আমাদের আটকে রাখবে হয়ত।” আমরা বললাম, তিনি তাওয়াফে ইফাযা করেছেন। তিনি বললেনঃ “তাহলে আটকে পড়ার কোন কারণ নেই।”
৩১১৭
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, হে আল্লাহর রাসূল! সফিয়া বিনত হুয়াই (রাঃ) হায়েজগ্রস্ত হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হয়ত সে আমাদের আটকে রাখবে। সে কি তোমাদের সঙ্গে বায়তুল্লাহ তাওয়াফ করেনি? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তবে তোমরা চল।
৩১১৮
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
যে কাজ একজন পুরুষ সাধারণত তার স্ত্রীর সাথে করে থাকেন, রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাঃ)-এর সাথেও তাই করার ইচ্ছা প্রকাশ করলেন। তারা বলল, হে আল্লাহর রাসূল! তিনি হায়েজগ্রস্ত। তিনি বললেন, তাহলে সে তো আমাদের এখানে অবস্থান করতে বাধ্য করবে। তারা বলল, হে আল্লাহর রাসূল! তিনি কুরবানির দিন (বায়তুল্লাহর) জিয়ারত করেছেন। তিনি বললেন, তাহলে সে তোমাদের সঙ্গে যাত্রা করুক।
৩১১৯
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) যখন রওনা করার ইচ্ছা করলেন, তখন সাফিয়া তাঁর তাঁবুর দরজায় চিন্তিত ও অবসাদগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি বললেনঃ বন্ধ্যা নারী! তুমি আমাদের (এখানে) আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেনঃ তুমি কি কুরবানির দিন (বায়তুল্লাহ) জিয়ারত করেছ? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে রওনা হও।
৩১২০
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
এ সূত্রে উপরোক্ত হাকামের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে ‘চিন্তিতা’ ও ‘অবসাদগ্রস্তা’ শব্দদ্বয়ের উল্লেখ নেই।