৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩০০১
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুযদালিফায় মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেন।
৩০০২
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
তার পিতা বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মুযদালিফায় মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছেন। তিনি এ দুই সালাতের মধ্যে অন্য কোন সালাত (সুন্নত বা নফল) আদায় করেননি। তিনি মাগরিব তিন রাকাত এবং ইশা দুই রাকাত আদায় করেছেন। আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-ও (মুযদালিফায়) অনুরূপভাবে সালাত আদায় করতেন এবং এ অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
৩০০৩
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যুবায়র (রাঃ)
তিনি (মুযদালিফায়) মাগরিব ও ‘ইশার সালাত এক ইকামতে একই সাথে আদায় করেছেন। এরপর তিনি ইবন উমর (রাঃ) সম্পর্কে বলেছেন যে, তিনিও অনুরূপভাবে সালাত আদায় করেছেন। আর ইবন উমর (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ করেছেন।
৩০০৪
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
শু‘বাহ্‌ (রহঃ)
এ সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এতে উল্লেখ আছে, “তিনি একই ইকামতে দুই ওয়াক্তের সালাত আদায় করেছেন।”
৩০০৫
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (মুযদালিফায়) মাগরিব ও ইশার সালাত একত্রে (একই সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন নিয়তে) আদায় করেছেন। তিনি এক ইকামাতেই মাগরিবের সালাত তিন রাকাত এবং ইশার সালাত দুই রাকাত আদায় করেছেন।
৩০০৬
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু জুবায়র (রহঃ)
আমরা ইবনু উমর (রাঃ)-এর সাথে (‘আরাফাহ্‌ থেকে মুযদালিফায়) এলাম। তিনি আমাদের সাথে মাগরিব ও ইশার সালাত এক ইকামাতে আদায় করেন। সালাত শেষ করে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ স্থানে আমাদের নিয়ে এভাবে সালাত আদায় করেছেন।
৩০০৭
কুরবানীর দিন, মুযদালিফায় ওয়াক্ত হওয়ার সাথে সাথেই ফজরের সালাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে নির্ধারিত ওয়াক্তেই সালাত আদায় করতে দেখেছি। তবে মুযদালিফায় মাগরিব ও ইশা সালাত আদায় করেছেন এবং রাতের ভোরে ফজরের সালাত নির্ধারিত সময়ের পূর্বে অর্থাৎ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করেছেন।
৩০০৮
কুরবানীর দিন, মুযদালিফায় ওয়াক্ত হওয়ার সাথে সাথেই ফজরের সালাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
উক্ত সনদে হাদিস বর্ণনা করেছেন। এ বর্ণনার শেষাংশ নিম্নরূপঃ “ওয়াক্ত হবার আগে অন্ধকারে তা আদায় করেছেন।”
৩০০৯
দুর্বল ও বৃদ্ধদের, বিশেষতঃ মহিলাদের ভোর রাতে রাস্তায় ভিড় হবার পূর্বেই মুযদালিফাহ্ থেকে মিনায় পাঠানো এবং অন্যদের ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
সাওদা (রাঃ) মুযদালিফার রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর আগেই এবং রাস্তায় জনতার ভিড় হবার পূর্বেই মিনার উদ্দেশে যাত্রার জন্য তাঁর নিকট অনুমতি প্রার্থনা করেন। তিনি ছিলেন স্থূলদেহী। (অধঃস্তন রাবী) আল-কাসিম বলেন, الثَّبِطَةُ শব্দের অর্থ الثَّقِيلَةُ (ভারী)। আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। অতএব তিনি তাঁর আগেই রওনা হয়ে গেলেন এবং আমরা ফজর পর্যন্ত সেখানে অবস্থান করলাম। তারপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওনা হলাম। আমিও যদি সাওদা (রাঃ)-এর মতো রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অনুমতি নিয়ে আগে ভাগে চলে যেতাম, তবে তা আরও আনন্দদায়ক হতো— যে আনন্দ এখন আমি অনুভব করছি, তার তুলনায়।
৩০১০
দুর্বল ও বৃদ্ধদের, বিশেষতঃ মহিলাদের ভোর রাতে রাস্তায় ভিড় হবার পূর্বেই মুযদালিফাহ্ থেকে মিনায় পাঠানো এবং অন্যদের ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
সাওদা (রাঃ) ছিলেন ভারী ও স্থূলদেহী। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট মুযদালিফা থেকে রাত থাকতেই প্রস্থান করার অনুমতি চাইলেন এবং তিনি তাকে অনুমতি দিলেন। আয়িশা (রাঃ) আরও বলেন, হায়! যদি সাওদা (রাঃ)-এর মতো রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আমিও অনুমতি প্রার্থনা করতাম! আয়িশা (রাঃ) ইমামের সাথে মুযদালিফা হতে রওনা হতেন।