৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩০০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৯৯১
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ)
আরাফাত থেকে প্রত্যাবর্তনের পথে রাসূলুল্লাহ (ﷺ) প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য কোন এক গিরিপথে গেলেন। এরপর আমি তাঁর ওজুর পানি ঢেলে দিলাম, এরপর বললাম, সালাত আদায় করবেন কি? তিনি বললেন, সামনে এগিয়ে সালাত আদায় করব।
২৯৯২
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)–এর আযাদকৃত গোলাম কুরায়ব (রহঃ)
আমি উসামা ইবন যায়দ (রাঃ)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (ﷺ) আরাফাত থেকে প্রত্যাবর্তন করলেন। তিনি গিরিপথের নিকটে পৌঁছে বাহন থেকে নেমে পেশাব করলেন। উসামা এ কথা বলেননি যে, তিনি পানি ঢেলে দিয়েছেন। বরং বলেছেন, তিনি পানি চাইলেন এবং হালকাভাবে ওজু করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি সালাত আদায় করবেন? তিনি (ﷺ) বললেন, সালাত তো তোমার সম্মুখে রয়েছে। রাবী বলেন, এরপর তিনি (ﷺ) চলতে থাকলেন এবং মুযদালিফায় পৌঁছলেন। এরপর মাগরিব ও ইশার সালাত আদায় করলেন।
২৯৯৩
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
কুরায়ব (রহঃ)
উসামা ইবনু যায়দ (রাঃ)-কে তিনি জিজ্ঞেস করলেন, আপনি যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর বাহনে আরোহণ করলেন, তখন আরাফা দিবসের সন্ধ্যায় আপনারা কী করেছিলেন? তিনি বললেন, যে উপত্যকায় লোকেরা মাগরিবের সময় নিজের উটকে (বিশ্রামের জন্য) বসায়, সেখানে এলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উষ্ট্রী বসালেন এবং পেশাব করলেন। উসামা (রাঃ) পানি ঢেলে দেয়ার কথা বলেননি। নবী (ﷺ) ওজুর পানি চেয়ে আনলেন এবং হালকাভাবে ওজু করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি সালাত আদায় করবেন? তিনি বললেন, সালাত তোমার সম্মুখে।এরপর তিনি সওয়ার হয়ে রওনা করলেন। অবশেষে আমরা মুযদালিফায় আসলাম। মাগরিবের সালাত আদায় করলেন। লোকেরা নিজ নিজ স্থানে উট বসাল কিন্তু মাল-সামান খুলল না, এমনকি ইশার সালাতে দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন। এরপর লোকেরা মাল-সামান নামাল। আমি (কুরাইব) বললাম, ভোর হওয়ার পর আপনারা কী করলেন? তিনি (উসামাহ) বললেন, ফাজল ইবনু আব্বাস (রাঃ) তাঁর বাহনে (তাঁর পিছনে) সওয়ার হলেন এবং আমি কুরাইশদের অগ্রভাগে পদব্রজে রওনা হলাম।
২৯৯৪
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ)
যে উপত্যকায় মক্কার সম্মানিত লোকেরা অবতরণ করত, রাসূলুল্লাহ (ﷺ) সেখানে অবতরণ করে পেশাব করলেন। তিনি পানি ঢেলে দেয়ার কথা উল্লেখ করেননি। এরপর রসূলুল্লাহ (ﷺ) ওজুর পানি চাইলেন এবং হালকা ওজু করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সালাত। তিনি বললেন, সালাত সামনে এগিয়ে আদায় করা হবে।
২৯৯৫
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
উসামাহ্ ইবনু যায়দ (রহঃ)
আরাফা থেকে প্রত্যাবর্তনের সময় তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাওয়ারীতে পিছনে উপবিষ্ট ছিলেন। উপত্যকায় পৌঁছে তিনি তাঁর উটনী বসালেন, এরপর প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য গেলেন। তিনি ফিরে এলেন। আমি পাত্র থেকে পানি ঢেলে দিলাম এবং তিনি ওজু করলেন, এরপর সাওয়ার হলেন এবং মুযদালিফায় পৌঁছে তিনি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করলেন।
২৯৯৬
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আরাফা থেকে প্রত্যাবর্তনের জন্য রওনা হলেন। উসামা (রাঃ) তাঁর পিছনে উপবিষ্ট ছিলেন। উসামা (রাঃ) বলেন, তিনি মুযদালিফায় পৌঁছা পর্যন্ত অনবরত চলতে থাকলেন।
২৯৯৭
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ) থেকে তার পিতার সূত্র হতে
তিনি (উরওয়াহ) বলেন, উসামা (রাঃ)-কে আমার উপস্থিতিতে জিজ্ঞেস করা হল অথবা (অধঃস্তন রাবীর সন্দেহ) আমি উসামা ইবন যায়দ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁকে তাঁর সাওয়ারীর পিছনে বসিয়ে ছিলেন, তখন তিনি কিভাবে চলেছিলেন? তিনি বললেন, তিনি ধীর গতিতে সাওয়ারী চালালেন, যখন খোলা জায়গা পেলেন, তখন দ্রুতগতিতে হাঁকালেন।
২৯৯৮
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু ‘উরওয়াহ (রহঃ)
অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। হুমায়দের রিওয়ায়াতে আছে, রাবী হিশাম (রহঃ) বলেন, عَنَق এর চেয়ে আরও দ্রুত গতিতে চলাকে نَصٌّ বলা হয়।
২৯৯৯
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ আইয়ূব (রাঃ)
তিনি বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মুযদালিফায় মাগরিব ও ইশা সালাত আদায় করেছেন।
৩০০০
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইয়াহ্‌ইয়া ইবনু সা‘ঈদ (রহঃ)
উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। ইবনু রুমহ তার বর্ণনায় আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আল খাতমীর সূত্রে উল্লেখ করেছেন যে, আবু আইয়ুব আল আনসারী (রাঃ) আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ)-এর খিলাফতকালে কুফার আমীর ছিলেন।