৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৮৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৮৫১
ইহরাম থেকে হালাল হওয়া রহিতকরণ এবং তা পূর্ণ করার নির্দেশ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
তিনি তামাত্তু হজ্জের অনুকূলে ফাতাওয়া দিতেন। এক ব্যক্তি তাঁকে বলল, “আপনি আপনার ফাতাওয়া স্থগিত রাখুন। আপনি হয়তো জানেন না, আপনার পরে আমীরুল মুমিনীন হজ্জের ব্যাপারে কী বিধান প্রবর্তন করেছেন।” পরে তিনি (আবূ মূসা) তাঁর সাথে সাক্ষাৎ করলেন এবং (এ ব্যাপারে) তাঁকে জিজ্ঞেস করলেন।উমর (রাঃ) বললেন, “আমি অবশ্যই জানি রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ (তামাত্তু) করেছেন। কিন্তু আমি এটা পছন্দ করি না যে, বিবাহিত লোকেরা গাছের ছায়ায় স্ত্রীদের সাথে যৌন সঙ্গম করবে, অতঃপর এমন অবস্থায় হজ্জের জন্য রওনা হবে যে, তাদের মাথার চুল দিয়ে পানি টপকে পড়ছে।”
২৮৫২
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রহঃ)
আবদুল্লাহ ইবন শাকীক (রহঃ) বলেছেন, উসমান (রাঃ) তামাত্তু হজ্জ করতে নিষেধ করতেন। আর আলী (রাঃ) তামাত্তু হজ্জ করার নির্দেশ দিতেন।অতএব উসমান (রাঃ) আলী (রাঃ)-এর সঙ্গে কথা বললেন। অতঃপর আলী (রাঃ) বললেন, আপনি অবশ্যই জানেন, আমরা নিশ্চিত রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তামাত্তু হজ্জ করেছি। উসমান (রাঃ) বললেন, হ্যাঁ; কিন্তু আমরা তখন আতঙ্কিত ছিলাম।
২৮৫৩
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
শু’বাহ্‌ (রহঃ)
এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
২৮৫৪
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ)
আলী (রাঃ) ও উসমান (রাঃ) 'উসফান' নামক স্থানে একত্রে হলেন। উসমান (রাঃ) তামাত্তু ও উমরা করতে নিষেধ করতেন। আলী (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যে কাজ করেছেন, আপনি তা নিষেধ করেছেন- এতে আপনার উদ্দেশ্য কী? উসমান (রাঃ) বললেন, আপনি আমাকে আপনার কথা থেকে রেহাই দিন। আলী (রাঃ) বললেন, আমি আপনাকে ছাড়তে পারি না। আলী (রাঃ) যখন এ অবস্থা দেখলেন, তিনি একত্রে হজ্জ ও উমরা উভয়ের ইহরাম বাঁধলেন।
২৮৫৫
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
তামাত্তু হজ মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীদের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট ছিল।
২৮৫৬
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
তামাত্তু হজ আমাদের জন্য একটি বিশেষ সুবিধা হিসেবে অনুমোদিত ছিল।
২৮৫৭
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
দুইটি মুত‘আ কেবল আমাদের যুগের জন্য নির্দিষ্ট ছিল। অর্থাৎ মুত‘আ বিবাহ ও তামাত্তু হজ।
২৮৫৮
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু আবূ শা’সা (রহঃ)
আমি ইব্রাহীম নাখাঈ ও ইব্রাহীম তায়মী নিকট এলাম এবং বললাম, আমি এ বছর উমরা ও হজ একত্রে করতে চাই। ইব্রাহীম নাখাঈ বললেন, কিন্তু তোমার পিতা তো এরূপ সংকল্প করেননি।কুতাইবাহ (রহঃ) ... ইব্রাহীম তায়মী তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি (পিতা) 'রাবাযা' নামক স্থানে আবূ যার (রাঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার সামনে এ প্রসঙ্গ উপস্থাপন করলেন। আবূ যার (রাঃ) বললেন, তা আমাদের জন্য (একটা সুবিধা স্বরূপ) নির্দিষ্ট ছিল, তোমাদের জন্য নয়।
২৮৫৯
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
গুনায়ম ইবনু ক্বায়স (রহঃ)
আমি সা’দ ইবন আবু ওয়াক্কাস (রাঃ)-কে মুতআ হজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমরা উমরা আদায় করেছি। এটা সে সময়কার কথা যখন তিনি (আমীর মু’আবিয়া) কাফির ছিলেন এবং মক্কার বাড়িতে বসবাস করতেন।
২৮৬০
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
সুলায়মান আত্‌ তায়মী (রহঃ)
উক্ত সনদে বর্ণনা করেন। তিনি এ রিওয়ায়াতে মু'আবিয়া (রাঃ)-এর নাম উল্লেখ করেছেন।