৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৮৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৮৬১
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
সুলায়মান আত্‌ তায়মী (রহঃ)
উক্ত সূত্রে উভয়ের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে এবং সুফিয়ানের হাদিসে তামাত্তু হজের উল্লেখ রয়েছে।
২৮৬২
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
মুত্বাররিফ (রহঃ)
ইমরান ইবন হুসাইন (রাঃ) আমাকে বললেন, আমি আজ তোমাকে একটি হাদিস বলব, পরবর্তী সময়ে আল্লাহ তা’আলা এর দ্বারা তোমাকে উপকৃত করবেন। জেনে রাখ, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে যিলহাজ্জ মাসের দশ তারিখের মধ্যে উমরা করিয়েছিলেন। এটা রহিত করে কোন আয়াত নাজিল হয়নি এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ইন্তেকাল পর্যন্ত তা করতে নিষেধ করেননি। পরে লোকেরা নিজ নিজ ইচ্ছানুযায়ী মত পোষণ করে।
২৮৬৩
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
আল জুরায়রী (রহঃ)
উক্ত সূত্রে বর্ণনা করেছেন। তবে হাতিম তার রিওয়ায়াতে বলেছেন, "এক ব্যক্তি অর্থাৎ উমর (রাঃ) তাঁর নিজ ইচ্ছানুযায়ী মত পোষণ করেন।"
২৮৬৪
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
মুত্বাররিফ (রহঃ )
ইমরান ইবন হুসাইন (রাঃ) আমাকে বললেন, আমি তোমাকে একটি হাদিস শুনাব। আশা করি, আল্লাহ তোমাকে এর দ্বারা উপকৃত করবেন। রাসুলুল্লাহ (ﷺ) হজ ও উমরা একত্রে আদায় করেছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত এরূপ করতে নিষেধ করেননি এবং তা হারাম বলে কুরআনের কোন আয়াতও নাজিল হয়নি।(রোগের কারণে) তপ্ত লোহার দাগ গ্রহণ করার পূর্ব পর্যন্ত আমাকে (ফেরেশতাগণ কর্তৃক) সালাম দেয়া অব্যাহত ছিল। আমি দাগ গ্রহণ করলে সালাম দেয়া বন্ধ হয়ে যায়। আবার যখন দাগ দেয়া বন্ধ করলাম, পুনরায় সালাম দেয়া শুরু হয়।
২৮৬৫
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
মুত্বাররিফ (রহঃ)
ইমরান ইবন হুসাইন (রাঃ) আমাকে বললেন.. পরবর্তী অংশ উপরোক্ত মু‘আয বর্ণিত হাদিসের অনুরূপ।
২৮৬৬
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
মুত্বাররিফ (রহঃ)
ইমরান ইবনু হুসাইন (রাঃ) মৃত্যুকালীন রোগে আমাকে ডেকে পাঠান। তিনি বললেন, আমি তোমাকে কয়েকটি হাদিস বলব, আশা করি আল্লাহ তা’আলা আমার পরে তোমাকে এর দ্বারা উপকৃত করবেন। আমি বেঁচে থাকলে তুমি আমার সূত্রে বর্ণনা করা গোপন রাখবে। আর আমি মারা গেলে তুমি চাইলে তা বর্ণনা করতে পার। আমাকে সালাম করা হতো। জেনে রাখ, আল্লাহর নবী (ﷺ) হজ ও উমরা একত্রে আদায় করেছেন। অতঃপর এ বিষয়ে কোন আয়াতও নাযিল হয়নি এবং নবী (ﷺ)-ও তা নিষিদ্ধ করেননি। এক ব্যক্তি (উমর) এ বিষয়ে যা ইচ্ছা করলেন, তা বললেন।
২৮৬৭
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
জেনে রাখ, রাসূলুল্লাহ (ﷺ) হজ ও উমরা একত্রে (একই ইহরামে) আদায় করেছেন। এরপর এ বিষয়ে কোন আয়াত নাজিল হয়নি এবং রাসূলুল্লাহ (ﷺ)-ও অনুরূপ করতে আমাদেরকে নিষেধ করেননি। এরপর এক ব্যক্তি এ বিষয়ে নিজ ইচ্ছামত যা বলার, তা বললেন।
২৮৬৮
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তামাত্তু হজ করেছি। এ বিষয়ে কুরআনে কোন আয়াত নাজিল হয়নি। এক ব্যক্তি ইচ্ছামত যা বলার, তাই বললেন।
২৮৬৯
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
নবী (ﷺ) তামাত্তু হজ আদায় করেছেন এবং আমরাও তাঁর সঙ্গে তামাত্তু হজ করেছি।
২৮৭০
তামাত্তু’ হাজ্জের বৈধতা পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
আল্লাহর কিতাবে মুত‘আ তথা তামাত্তু’ হজ্জ সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের তা করার নির্দেশ দিয়েছেন। অতঃপর তামাত্তু’ হজ্জ সম্পর্কিত আয়াত রহিতকারী কোন আয়াত নাযিল হয়নি এবং রাসূলুল্লাহ (ﷺ)-ও ইন্তিকালের পূর্ব পর্যন্ত তা করতে নিষেধ করেননি। পরবর্তীকালে এক ব্যক্তি নিজ ইচ্ছামত যা বলার, তাই বলেছেন।