৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৭৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৭৮১
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
এক ব্যক্তি তার উটের পিঠ থেকে পড়ে গেল। ফলে তার ঘাড় ভেঙে গেল এবং মারা গেল। নবী (ﷺ) বললেন, “তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার দু’ কাপড়েই কাফন দাও এবং তার মাথা অনাবৃত রাখ। কারণ আল্লাহ তিনি কেয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন।”
২৭৮২
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
একদা এক ব্যক্তি আরাফার ময়দানে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উকূফরত ছিল। হঠাৎ সে তার বাহন থেকে নিচে পড়ে গেল। এতে তার ঘাড় মটকে গেল এবং সে মারা গেল। নবী (ﷺ)-কে তা অবহিত করা হলে তিনি বললেন, তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার দুই কাপড় দিয়েই তার কাফনের ব্যবস্থা কর, তাকে সুগন্ধি লাগিও না এবং তার মাথাও আবৃত করো না। (রাবী আইয়ুব বললেন) কারণ আল্লাহ তা'আলা কেয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। আমর (রহঃ) অনুরূপ বলেছেন।
২৭৮৩
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (আরাফাতে) অবস্থান করছিল। হাদীসের অবশিষ্ট বর্ণনা হাম্মাদ-এর সূত্রে আইয়ূবের অনুরূপ বর্ণিত।
২৭৮৪
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি ইহরাম অবস্থায় নবী (ﷺ)-এর সঙ্গে এসেছিল। সে উট থেকে পড়ে গেল এবং তার ঘাড় মটকে গেল। ফলে সে মারা গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও এবং তার পরনের দুই কাপড়ে তাকে কাফন দাও এবং তার মাথার চুল আবৃত করো না। কারণ সে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উপস্থিত হবে।
২৭৮৫
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এসেছিল ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ। তবে এ বর্ণনায় আছে, “তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।” এতে আরও আছে, কোথায় সে উটের পিঠ থেকে পড়ে গেল তা সাঈদ ইবন জুবাইর (রহঃ) উল্লেখ করেননি।
২৭৮৬
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
একজন ব্যক্তি ইহরাম অবস্থায় তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও, তার পরিধেয় বস্ত্র দুইটি দিয়ে তার কাফন দাও, কিন্তু তার মুখমণ্ডল ও মাথা অনাবৃত রাখ। কারণ তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।”
২৭৮৭
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিল। তার উট তার ঘাড় ভেঙ্গে দিল, ফলে সে মারা গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও, তার পরিধেয় বস্ত্র দুই খানা দিয়ে তাকে কাফন পরাও, কিন্তু তার দেহে সুগন্ধি মাখিও না এবং তার মাথাও আবৃত করো না। কারণ, তাকে কেয়ামতের দিন মাথার চুল জমাট করা অবস্থায় উঠানো হবে।”
২৭৮৮
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তিকে তার উট নিচে ফেলে দিলে তার ঘাড় ভেঙ্গে যায় (এবং সে মারা যায়)। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ইহরাম অবস্থায় ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাতে, সুগন্ধি না লাগাতে এবং মাথা অনাবৃত রাখতে নির্দেশ দেন। কারণ কেয়ামতের দিন তাকে মাথার চুল জট পাকানো অবস্থায় পুনরুত্থিত করা হবে।
২৭৮৯
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু জুবায়র (রহঃ)
তিনি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে বর্ণনা করতে শুনেছেন, এক ব্যক্তি ইহরাম অবস্থায় নবী (ﷺ)-এর নিকট এসে উপস্থিত হল, হঠাৎ সে তার উষ্ট্রীর পিঠ থেকে পড়ে গেল এবং ঘাড় মটকে যাওয়ার ফলে মারা গেল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাতে, তার পরিধেয় দু’খণ্ড বস্ত্রে কাফন দিতে, সুগন্ধি না লাগাতে এবং মাথা কাফনের বাইরে রাখতে নির্দেশ দিলেন। শু‘বাহ্ (রহঃ) বলেন, অতঃপর আবূ বিশ্র আমাকে এভাবে বললেন, তাকে এভাবে কাফন পরাও যাতে তার মাথা ও মুখমণ্ডল বাইরে থাকে। কারণ তাকে কিয়ামতের দিন মাথার চুল জমাট করা অবস্থায় উঠানো হবে।
২৭৯০
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু জুবায়র (রহঃ)
ইবন আব্বাস (রাঃ) বলেছেন, এক ব্যক্তিকে তার বাহন নিচে ফেলে দিলে ঘাড় মটকে সে মারা যায়। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিল। রাসূলুল্লাহ (ﷺ) উপস্থিত লোকদেরকে নির্দেশ দিলেন তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাতে এবং তার মুখমণ্ডল খুলে রাখতে। রাবী বলেন, আমি মনে করি যে, তার মাথা অনাবৃত রেখে কাফন পরাতে নির্দেশ দিলেন। কারণ তাকে তালবিয়া পাঠরত অবস্থায় পুনরুত্থিত করা হবে।