৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৭৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৭২১
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
যতদূর সম্ভব সর্বোৎকৃষ্ট সুগন্ধি দ্রব্যের সাহায্যে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ইহরাম বাঁধার প্রাক্কালে এবং ইহরামমুক্ত হবার পর কিন্তু তওয়াফে ইফাযা করার পূর্বে সুগন্ধিযুক্ত করেছি।
২৭২২
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথার সিঁথিতে কস্তুরীর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, অথচ তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন। রাবী খালাফের বর্ণনায়, ‘তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন’ কথার উল্লেখ নেই। তবে তাঁর বর্ণনায় আছে, “এটা তাঁর ইহরামের সময়কার সুগন্ধি।”
২৭২৩
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথার সিঁথিতে কস্তুরীর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, তিনি তখন তালবিয়া পাঠ করছিলেন।
২৭২৪
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথার সিঁথিতে সুগন্ধির ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, তিনি তখন তালবিয়া পাঠ করছিলেন।
২৭২৫
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি যেন দেখতে পাচ্ছি... ওয়াকী (রহঃ)-এর হাদীসের অনুরূপ।
২৭২৬
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথার সিঁথিতে তাঁর ইহরামের অবস্থায় সুগন্ধির ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি।
২৭২৭
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর সিঁথিতে তাঁর ইহরামের অবস্থায় সুগন্ধির ঔজ্জ্বল্য দেখেছি।
২৭২৮
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন ইহরাম বাঁধার সংকল্প করতেন তখন তিনি যথাসাধ্য সর্বোত্তম সুগন্ধি ব্যবহার করতেন। অতঃপর আমি তাঁর মাথায় ও দাড়িতে তৈলের চাকচিক্য দেখেছি।
২৭২৯
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর সিঁথিতে তাঁর ইহরামের অবস্থায় কস্তুরীর চাকচিক্য দেখতে পাচ্ছি।
২৭৩০
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
হাসান ইবনু ‘উবায়দুল্লাহ (রহঃ)
পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।