৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৭২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৭১১
বাহনে আরোহণ করার স্থান থেকে তালবিয়াহ্ পাঠ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
তিনি বর্ণনা করতেন যে, নবী (ﷺ)-এর উষ্ট্রী যখন তাঁকে নিয়ে সোজা হয়ে রওনা হতো, তখন তিনি ‘লাব্বায়কা’ ধ্বনি উচ্চারণ করতেন।
২৭১২
বাহনে আরোহণ করার স্থান থেকে তালবিয়াহ্ পাঠ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলাইফা নামক স্থানে তাঁর বাহনে আরোহণ করলেন, অতঃপর তা যখন তাঁকে নিয়ে সোজা হয়ে দাঁড়াল, তখন তিনি ‘লাব্বায়কা’ ধ্বনি উচ্চারণ করলেন।
২৭১৩
মসজিদে যুল হুলায়ফাতে সালাত আদায় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
হজ্জের অনুষ্ঠানাদি শুরু করার প্রারম্ভে রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলাইফায় রাত যাপন করেন এবং এখানকার মসজিদে সালাত আদায় করেন।
২৭১৪
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রfসূলুল্লাহ (ﷺ)-এর ইহরাম বাঁধার সময় এবং (হজ্জ সমাপনান্তে) ইহরামমুক্ত হবার পর বায়তুল্লাহ তাওয়াফের পূর্বেও আমি তাঁকে সুগন্ধি মেখে দিয়েছি।
২৭১৫
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী ‘আয়িশাহ্ (রাঃ)
আমি নিজ হাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইহরাম বাঁধার প্রাক্কালে এবং ইহরামমুক্ত হবার পর কিন্তু বায়তুল্লাহ তাওয়াফের পূর্বে তাঁকে সুগন্ধি মেখে দিয়েছি।
২৭১৬
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম বাঁধার জন্য ইহরামের পোশাক পরিধান করার পূর্বে এবং ইহরামমুক্ত হবার পর বায়তুল্লাহ তাওয়াফের পূর্বে আমি তাঁকে সুগন্ধি মেখে দিতাম।
২৭১৭
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর ইহরাম বাঁধার সময় এবং ইহরাম মুক্ত হওয়ার পর আমি তাঁকে সুগন্ধি মেখে দিয়েছি।
২৭১৮
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি বিদায় হজ্জের সময় নিজ হাতে রাসূলুল্লাহ (ﷺ)-কে যারীরাহ (ভারতীয় সুগন্ধি) মেখে দিয়েছি—ইহরাম মুক্ত হবার সময় এবং ইহরাম বাঁধার সময়।
২৭১৯
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
উসমান ইবনু ‘উরওয়াহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে
আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি রসূলুল্লাহ (ﷺ)-এর ইহরাম বাঁধার সময় তাঁকে কী জিনিস দিয়ে সুগন্ধিযুক্ত করেছিলেন? তিনি বললেন, সর্বোৎকৃষ্ট সুগন্ধি দ্রব্যের (কস্তুরীর) সাহায্যে।
২৭২০
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
যতদূর সম্ভব সর্বোত্তম সুগন্ধির সাহায্যে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ইহরাম বাঁধার পূর্বে সুগন্ধিযুক্ত করতাম, অতঃপর তিনি ইহরাম বাঁধতেন।