৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৫৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৫৪১
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আলক্বামাহ্‌ (রহঃ)
আশআস ইবন কায়স (রাঃ) ইবন মাসঊদ (রাঃ)-এর নিকট গেলেন। সেটা আশূরার দিন ছিল। তখন তিনি খানা খাচ্ছিলেন। এ দেখে আশআস (রাঃ) বললেন, হে আবদুর রহমানের পিতা! আজ তো আশূরার দিন। তিনি বললেন, রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এ দিনে সিয়াম পালন করা হতো। কিন্তু রমাজানের সিয়াম ফরজ হলে এ দিনের সিয়াম পালন ছেড়ে দেয়া হয়। এখন তুমি যদি সাওম না রেখে থাক তবে খাও।
২৫৪২
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আশুরার দিন আমাদেরকে সাওম পালনের নির্দেশ দিতেন। তিনি এ ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করতেন এবং এ বিষয়ে তিনি আমাদের খোঁজখবর নিতেন। কিন্তু যখন রমজানের সাওম ফরজ হল তখন তিনি আমাদেরকে আদেশও করেননি, বাধ্যও করেননি এবং কোনো খোঁজখবর আর নেননি।
২৫৪৩
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
হুমায়দ ইবনু ‘আবদুর রহমান (রহঃ)
তিনি একদিন মু’আবিয়া ইবন আবু সুফিয়ান (রাঃ)-কে মদিনায় খুতবায় বলতে শুনলেন—অর্থাৎ যখন তিনি মদিনায় এসেছিলেন, তখন আশূরা দিবসে তিনি তাঁদের উদ্দেশে খুতবাহ্ দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, “হে মদিনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়?আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ দিন সম্পর্কে বলতে শুনেছি যে, এ হল আশূরা দিবস। আল্লাহ তোমাদের উপর এ দিনের সাওম ফরজ করেননি। তবে আমি সাওম পালন করছি। তাই তোমাদের মধ্যে যে সাওম পালন করতে পছন্দ করে, সে পালন করবে আর যে পছন্দ করেনি, সে করবে না।
২৫৪৪
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
২৫৪৫
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
এ সনদে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ)-কে এ দিন সম্পর্কে বলতে শুনেছেন যে, “আমি সাওম পালনকারী। যে সাওম পালনের ইচ্ছা করে, সে যেন সাওম পালন করে।” অতঃপর তিনি মালিক এবং ইউনুস বর্ণিত হাদিসের অবশিষ্ট অংশ উল্লেখ করেননি।
২৫৪৬
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (হিজরত করে) মদীনায় এলেন এবং তিনি ইহুদীদেরকে আশুরার দিন সিয়াম পালন করতে দেখতে পেলেন। এরপর তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করার পর তারা বলল, এ সে দিন যে দিন আল্লাহ মূসা (আঃ) ও বনী ইসরাঈলকে ফিরআউনের উপর বিজয়ী করেছেন। তাঁর সম্মানার্থে আমরা সাওম পালন করে থাকি। তখন নবী (ﷺ) বললেন, আমরা তোমাদের চেয়েও মূসা (আঃ)-এর অধিক নিকটবর্তী। এরপর তিনি এ দিনে সাওম পালন করার নির্দেশ দিলেন।
২৫৪৭
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আবূ বিশর (রহঃ)
এ সনদে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে হাদীসে فَسُئِلُوا عَنْ ذَلِكَ এ স্থলে فَسَأَلَهُمْ বাক্যটি বর্ণিত আছে।
২৫৪৮
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় হিজরত করে ইয়াহুদীদেরকে আশুরার দিন সাওম পালনরত দেখতে পেলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, “তোমরা কোন দিনের সাওম পালন করছ?”তারা বলল, “মহান দিনে আল্লাহ তা’আলা মূসা (আঃ) ও তাঁর সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এরপর মূসা (আঃ) কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে এ দিনে সাওম পালন করেছেন। তাই আমরাও এ দিনে সাওম পালন করছি।”তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আমরা তো তোমাদের থেকে মূসা (আঃ)-এর অধিক নিকটবর্তী এবং হকদার।” অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সাওম পালন করলেন এবং সাওম পালন করার জন্য সকলকে নির্দেশ দিলেন।
২৫৪৯
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আইয়ূব (রহঃ)
এ সনদের সাথে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, ইবন সাঈদ ইবন জুবাইর (রহঃ) এ হাদীস সরাসরি নবী (ﷺ) থেকে শুনেননি।
২৫৫০
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
ইয়াহুদি সম্প্রদায় আশুরা দিবসের সম্মান প্রদর্শন করত এবং তারা এ দিনকে ঈদ বলে গণ্য করত। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরাও এ দিনে সাওম পালন কর।