৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৫৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৫৩১
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
কুরাইশরা জাহিলী যুগে আশুরার দিন সাওম পালন করত। রমজানের সাওম ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যার ইচ্ছা সে এদিন সাওম পালন করবে, আর যার ইচ্ছা, সে তা ছেড়ে দিবে।
২৫৩২
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
জাহিলী যুগে লোকেরা আশুরার দিন সিয়াম পালন করত। রমযানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) ও এদিন সিয়াম পালন করেছেন এবং মুসলিমগণও। যখন রমযানের সিয়াম ফরজ হল তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আশুরার দিন আল্লাহর দিনসমূহের একটি দিন। সুতরাং যার ইচ্ছা সে এ দিন সিয়াম পালন করবে, আর যার ইচ্ছা সে তা ছেড়ে দিবে।
২৫৩৩
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ (রাঃ)
এ সনদে হাদিস বর্ণনা করেছেন।
২৫৩৪
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আশূরার দিন সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আলোচনা করা হলে তিনি বললেন, এ দিনে জাহিলী যুগে লোকেরা সিয়াম পালন করত। তোমাদের মধ্যে যে এ দিনে সিয়াম পালন করতে আগ্রহী, সে এ দিনে সিয়াম পালন করতে পারে। আর যে অপছন্দ করে, সে ছেড়ে দিতে পারে।
২৫৩৫
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
তিনি আশুরার দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছেন যে, জাহিলী যুগে এ দিনে লোকেরা সাওম সাধনা করত। যদি কেউ এ দিনে সাওম পালন করতে চায়, সে এ দিনে সাওম পালন করবে। আর কেউ যদি এ দিনে সাওম পালন করতে না চায়, সে সাওম পালন করবে না। আবদুল্লাহ (রাঃ) তাঁর অভ্যস্ত দিনে না হলে আশুরার সাওম পালন করতেন না।
২৫৩৬
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট আশুরার দিনের সাওম সম্পর্কে কথা তোলা হল। তারপর তিনি লায়স ইবনু সা’দ (রাঃ)-এর অনুরূপই বর্ণনা করেছেন।
২৫৩৭
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আশুরার দিবস সম্পর্কে কথা তোলা হলে তিনি বললেন, এ দিনে জাহিলী যুগে লোকেরা সাওম পালন করত। যার ইচ্ছা সে এ দিনে সাওম পালন করবে, আর যার ইচ্ছা সে এ দিনে সাওম পালন করবে না।
২৫৩৮
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
বদুর রহমান ইবনু ইয়াযীদ (রাঃ)
আশআস ইবন কায়স (রাঃ) আব্দুল্লাহ (রাঃ)-এর নিকট গেলেন। তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। তিনি বললেন, হে আবু মুহাম্মাদ! তুমি খাওয়ার জন্য কাছে এসো। তিনি বললেন, আজ কি আশুরার দিন নয়? তিনি বললেন, তুমি কি জান আশুরা দিন কী? আশআস (রাঃ) বললেন, সে আবার কী? তিনি বললেন, রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এ দিন রসূলুল্লাহ (ﷺ) সাওম পালন করতেন। যখন রমজানের সাওম ফরজ হল তখন তা ছেড়ে দেয়া হল। রাবী আবু কুরায়ব (রাঃ) تُرِكَ এর স্থলে تَرَكَهُ বলেছেন।
২৫৩৯
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
আ’মাশ (রাঃ)
এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাঁরা বলেছেন, “যখন রমজানের বিধান নাজিল হল তখন তা ছেড়ে দেয়া হয়।”
২৫৪০
আশুরা দিবসে সিয়াম পালন করা পরিচ্ছেদ নাই
ক্বায়স ইবনু সাকান
আশুরার দিন আশআথ ইবন কাইস (রাঃ) আবদুল্লাহ (রাঃ)-এর কাছে এলেন। এ সময় তিনি আহার করছিলেন। তিনি আশআথকে লক্ষ্য করে বললেন, হে আবু মুহাম্মাদ! নিকটে আসো, খানা খাও। তিনি বললেন, আমি তো সাওম পালন করছি। এ কথা শুনে আবদুল্লাহ (রাঃ) বললেন, আমরা এ সাওম পালন করতাম। পরে তা ছেড়ে দেয়া হয়েছে।