৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৫১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৫০১
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
জা’ফার (রহঃ)
এ সনদে হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, অতঃপর তাঁকে বলা হল, মানুষের সাওম পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আপনি কী করেন, তারা সেদিকে তাকিয়ে আছে। এ কথা শুনে তিনি ‘আসরের পর এক পাত্র পানি চাইলেন।
২৫০২
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সফরে ছিলেন। এ সময় তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন, লোকেরা তার কাছে জটলা করে আছে এবং তাকে ছায়া করে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তার কী হয়েছে? তারা বললেন, লোকটি সাওম পালনকারী। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সফরে তোমাদের সাওম পালন করা কোন নেকীর কাজ নয়।
২৫০৩
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে দেখলেন। এরপর তিনি অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
২৫০৪
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
শু’বাহ (রাঃ)
এ সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। শু’আবাহ বলেন, এ সানাদে ইয়াহিয়া ইবনু আবু কাসীরের মাধ্যমে অতিরিক্ত এ কথাও আমার নিকট পৌঁছেছে যে, তিনি বলেছেন, “আল্লাহ তা’আলা তোমাদেরকে যে সুবিধা দিয়েছেন তা গ্রহণ করা তোমাদের জন্য অপরিহার্য।” আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তখন সে মুখস্থ বলতে পারেনি।
২৫০৫
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রমজানের ষোল দিন অতিবাহিত হবার পর আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এ সময় আমাদের কেউ সিয়াম পালন করছিলেন, আবার কেউ তা ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু এতে সাওম পালনকারী সাওম ভঙ্গকারীকে কোন দোষারোপ করেনি এবং সাওম ভঙ্গকারীও সাওম পালনকারীকে কোন প্রকার দোষারোপ করেনি।
২৫০৬
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রহঃ)
এ সনদে হাম্মামের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে আত তায়মি, উমর ইবন আমির ও হিশামের বর্ণনায় রমজানের আঠারো দিন অতিবাহিত হয়েছে কথাটি বর্ণিত আছে। সাঈদের বর্ণনায় বারোই রমজান এবং শু'বাহর বর্ণনায় সতেরো অথবা উনিশ রমজানের কথা উল্লেখ রয়েছে।
২৫০৭
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রমজান মাসে সফর করতাম; কিন্তু সাওম পালনকারীকে তার সাওমের কারণে দোষারোপ করা হতো না এবং সাওম ভঙ্গকারীকেও তার সাওম ভঙ্গের কারণে দোষারোপ করা হতো না।
২৫০৮
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ (রাঃ)
রমজান মাসে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম। এই সময় আমাদের কেউ সিয়াম পালন করেছেন, আবার কেউ সিয়াম ভেঙে দিয়েছেন। কিন্তু সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীকে খারাপ মনে করতেন না এবং সিয়াম ভঙ্গকারীও সিয়াম পালনকারীকে খারাপ মনে করতেন না। তারা মনে করতেন যার সামর্থ্য আছে সে-ই সিয়াম পালন করছে, এটা তার জন্য উত্তম। আর যে দুর্বল সে সিয়াম ভেঙে দিয়েছে, এটা তার জন্য উত্তম।
২৫০৯
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) ও জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ)
তাঁরা উভয়ে বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফর করেছি। এমতাবস্থায় সাওম পালনকারী সাওম পালন করেছেন এবং সাওম যারা ছাড়তে চেয়েছেন, তারা ছেড়ে দিয়েছেন কিন্তু এতে কেউ একে অন্যের প্রতি দোষারোপ করেননি।
২৫১০
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম পরিচ্ছেদ নাই
হুমায়দ (রহঃ)
রমজান মাসে সফরকালে সাওমের বিধান কী? এ সম্বন্ধে আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, রমজান মাসে আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সফর করেছি। এ সময় সাওম পালনকারী ব্যক্তি সাওম ভঙ্গকারী ব্যক্তির কোন নিন্দা করেনি এবং সাওম ভঙ্গকারী ব্যক্তিও সাওম পালনকারীর কোন নিন্দা করেনি।