৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৪৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৪৬১
সওমে বিশাল বা বিরতিহীনভাবে সওম পালন করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রমজান মাসের প্রথমাংশে রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বিসাল আরম্ভ করলেন। এ দেখে মুসলিমদের কতিপয় লোক সাওমে বিসাল আরম্ভ করে দিলেন। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পৌঁছার পর তিনি বললেন, “যদি আমাদের জন্য মাস দীর্ঘায়িত করে দেয়া হতো তবে আমি এমনভাবে সাওমে বিসাল করতাম যাতে সীমালঙ্ঘনকারীরা সীমালঙ্ঘন করা ছেড়ে দিত।” এরপর তিনি বললেন, “তোমরা তো আমার মতো নও” অথবা বললেন, “আমি তো তোমাদের মতো নই। কারণ আমার প্রতিপালক তো আমাকে পানাহার করান।”
২৪৬২
সওমে বিশাল বা বিরতিহীনভাবে সওম পালন করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) দয়াবশত সবাইকে সাওমে বিসাল করতে নিষেধ করেছেন। সাহাবীগণ বললেন, আপনি তো সাওমে বিসাল করেন। তিনি বললেন, আমি তো তোমাদের মতো নই। আমাকে তো আমার প্রতিপালক পানাহার করান।
২৪৬৩
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সাওমের অবস্থায় তাঁর কোন কোন স্ত্রীকে চুমু দিতেন। তারপর তিনি হেসে দিলেন।
২৪৬৪
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
সুফ্‌ইয়ান (রহঃ)
আমি আবদুর রহমান ইবনুল কাসিম (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, তুমি কি তোমার আবাকে আয়েশা (রাঃ) থেকে এ কথা বর্ণনা করতে শুনেছ যে, নবী (ﷺ) সওমের অবস্থায় তাঁকে চুমু দিতেন? তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ, শুনেছি।
২৪৬৫
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সাওমের অবস্থায় আমাকে চুমু দিতেন। তোমাদের মধ্যে কে এমন আছে যে, নিজের কামোদ্দীপনাকে আয়ত্তে রাখতে পারে, যেমন আয়ত্তে রাখতে সক্ষম ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কামোদ্দীপনাকে।
২৪৬৬
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সাওমের অবস্থায় (স্ত্রীদেরকে) চুম্বন ও স্পর্শ করতেন। তবে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখায় তোমাদের সবার চেয়ে তিনি অধিকতর শক্তিশালী ছিলেন।
২৪৬৭
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সাওমের অবস্থায় চুমু দিতেন। তিনি তাঁর প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখতে তোমাদের সকলের চেয়ে অধিকতর ক্ষমতাবান ছিলেন।
২৪৬৮
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সাওমের অবস্থায় (স্ত্রীদেরকে) স্পর্শ করতেন।
২৪৬৯
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আসওয়াদ (রহঃ)
আমি ও মাসরূক (রহঃ) আয়েশা (রাঃ)-এর নিকট গেলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম যে, সাওমের অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) কি তাঁর স্ত্রীদেরকে স্পর্শ করতেন? তিনি বললেন, হ্যাঁ, করতেন। তবে তিনি তাঁর প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তোমাদের সকলের চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন ছিলেন অথবা বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে, যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম? এ ব্যাপারে আবু আসিম সন্দেহ প্রকাশ করেছেন।
২৪৭০
কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় পরিচ্ছেদ নাই
আসওয়াদ এবং মাসরূক (রহঃ)
একদিন তারা দুইজন এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য আয়েশা (রাঃ)-এর নিকট গমন করলেন। এরপর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।