৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৩৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৩৬১
সৃষ্টি ও চরিত্রগত দিক দিয়ে খারিজী সম্প্রদায় সবচেয়ে নিকৃষ্ট পরিচ্ছেদ নাই
সুলায়মান আশ্ শায়বানী (রহঃ)
এ সনদে হাদীস বর্ণনা করেছেন। এ উম্মতের থেকে কতিপয় সম্প্রদায় আবির্ভূত হবে।
২৩৬২
সৃষ্টি ও চরিত্রগত দিক দিয়ে খারিজী সম্প্রদায় সবচেয়ে নিকৃষ্ট পরিচ্ছেদ নাই
সাহল ইবনু হুনায়ফ (রাঃ)
নবী (ﷺ) বলেন, “মাথা নেড়া এক সম্প্রদায় (খারিজি) পূর্ব দিক থেকে বেরুবে।”
২৩৬৩
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
হাসান ইবন আলী (রাঃ) যাকাতের খেজুর থেকে একটি খেজুর তুলে মুখে দিলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “থু থু করে ফেলে দাও। তুমি কি জান না আমরা সদাকা বা যাকাত খাই না”।
২৩৬৪
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
শু’বাহ্ (রহঃ)
এ সনদে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এতে আছে, “আমাদের জন্য সাদাকা-যাকাতের মাল হালাল নয়”।
২৩৬৫
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
শু’বাহ্ (রহঃ)
এ সূত্রেও ইবন মু’আয বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছেঃ “আমরা সাদাকা-যাকাত ইত্যাদি খাই না”।
২৩৬৬
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি ঘরে ফিরে গিয়ে (কখনো কখনো) আমার বিছানার উপর খেজুর পড়ে থাকতে দেখি। আমি তা খাওয়ার জন্য তুলি। কিন্তু পরক্ষণেই সদাকার খেজুর হতে পারে এই আশঙ্কায় তা ফেলে দেই (এবং খাওয়া থেকে বিরত থাকি)।
২৩৬৭
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) আল্লাহর রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর কিছু সংখ্যক হাদিস বর্ণনা করেন। তার মধ্যে একটি হাদিস নিম্নরূপঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আল্লাহর শপথ! আমি ঘরে ফিরে আমার বিছানায় অথবা (তিনি বলেছেন) আমার ঘরের মধ্যে খেজুর পড়ে থাকতে পাই। আমি তা খাওয়ার জন্য হাতে তুলে নেই। পরক্ষণেই আমার সন্দেহ হয়, এটা সাদাকার খেজুর হতে পারে। তাই আমি তা ফেলে দেই।”
২৩৬৮
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) রাস্তায় একটি খেজুর পেয়ে বললেন, যদি এটা সদাকার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকত তাহলে আমি এটা খেয়ে নিতাম।
২৩৬৯
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাস্তার উপর একটি খেজুর দেখতে পেলেন। “এটি যদি সাদাকার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকত, তাহলে আমি এটা তুলে খেয়ে নিতাম (নষ্ট হতে দিতাম না)।”
২৩৭০
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশ পরিবারের জন্য সদাক্বাহ্ যাকাত খাওয়া হারাম, এরা হচ্ছে বনূ হাশিম ও বানী মুত্ত্বালিব; এরা ছাড়া অন্য কারো জন্য যাকাত-সদাক্বাহ্ খাওয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) একটি খেজুর দেখতে পেয়ে বললেন, ‘‘এটা যদি সদাকার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকত তাহলে আমি এটা তুলে খেয়ে নিতাম। (এভাবে নষ্ট হতে দিতাম না)।’’