৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৩১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৩০১
পার্থিব লোভ লালসার প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ দুইটি জিনিসের ভালবাসায় বৃদ্ধের অন্তর চির যৌবনের অধিকারী— দীর্ঘ জীবন এবং ধন-সম্পদের মোহ।
২৩০২
পার্থিব লোভ লালসার প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদম সন্তানের বার্ধক্যে পৌঁছে যায়, কিন্তু দুইটি ব্যাপারে তার আকাঙ্ক্ষা যৌবনে বিরাজ করে- সম্পদের লালসা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
২৩০৩
পার্থিব লোভ লালসার প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) বলেন ....... উপরের হাদীসের অনুরূপ।
২৩০৪
পার্থিব লোভ লালসার প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
একই হাদিস বর্ণনা করেছেন।
২৩০৫
আদাম সন্তানের যদিও সম্পদের দু’টি উপত্যকা থাকে তবু সে তৃতীয়টি অনুসন্ধান করবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদম সন্তান যদি দুইটি মাঠ ভর্তি সম্পদের অধিকারী হয়ে যায় তাহলে সে তৃতীয় মাঠ ভর্তি সম্পদ খুঁজে বেড়াবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছুই ভরাতে পারে না। যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তার তাওবা কবূল করেন।
২৩০৬
আদাম সন্তানের যদিও সম্পদের দু’টি উপত্যকা থাকে তবু সে তৃতীয়টি অনুসন্ধান করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: রাবী বলেন, তবে আমি সঠিক বলতে পারব না যে, তাঁর উপর এ কথাগুলো অবতীর্ণ হয়েছিল, না তিনি নিজের পক্ষ থেকে বলেছিলেন। এ সূত্রে বর্ণিত হাদিস উপরোল্লিখিত আবূ আওয়ানার বর্ণিত হাদিসের অনুরূপ।
২৩০৭
আদাম সন্তানের যদিও সম্পদের দু’টি উপত্যকা থাকে তবু সে তৃতীয়টি অনুসন্ধান করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যদি কোন আদম সন্তানের একটি স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায় তাহলে সে এরূপ আরেকটি উপত্যকা পেতে আকাঙ্ক্ষা করে। মাটি ছাড়া আর কিছুই তার পেট ভরাতে পারে না। আর যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন।
২৩০৮
আদাম সন্তানের যদিও সম্পদের দু’টি উপত্যকা থাকে তবু সে তৃতীয়টি অনুসন্ধান করবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যদি কোন আদম সন্তানের পূর্ণ এক উদ্যান সম্পদ থাকে তাহলে সে অনুরূপ আরও সম্পদ পেতে চাইবে। মাটি ছাড়া কোন কিছুতেই আদম সন্তানের পেট ভরে না। যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, এটা কুরআনের আয়াত কিনা আমি জানি না। যুহাইরের বর্ণনায় আছে - এটা কুরআনের আয়াত কিনা আমি তা জানি না। এখানে তিনি ইবন আব্বাসের নাম উল্লেখ করেন।
২৩০৯
আদাম সন্তানের যদিও সম্পদের দু’টি উপত্যকা থাকে তবু সে তৃতীয়টি অনুসন্ধান করবে পরিচ্ছেদ নাই
আবূল আসওয়াদ (রহঃ)
আবু মূসা আল আশ’আরী (রাঃ) একবার বসরার কারীদের (আলিমদের) ডেকে পাঠালেন। অতঃপর সেখানকার তিনশ ক্বারী তাঁর কাছে আসলেন এবং কুরআন পাঠ করলেন। তিনি (তাদের উদ্দেশে) বললেন, আপনারা বসরার মধ্যে উত্তম লোক এবং সেখানকার কারী। সুতরাং আপনারা অনবরত কুরআন পাঠ করতে থাকুন। অলসতায় দীর্ঘ সময় যেন কেটে না যায়। তাহলে আপনাদের অন্তর কঠিন হয়ে যেতে পারে যেমন আপনাদের পূর্ববর্তী একদল লোকের অন্তর কঠিন হয়ে গিয়েছিল।আমরা একটি সূরা পাঠ করতাম যা দীর্ঘ এবং কঠোর ভীতি প্রদর্শনের দিক থেকে সূরা বারাআতের সমতুল্য। পরে তা আমি ভুলে গেছি। তবে তার এতটুকু মনে রেখেছি – “যদি কোন আদম সন্তান দুই উপত্যকা সম্পদের মালিক হয়ে যায় তাহলে সে তৃতীয় আরও একটি উপত্যকা ভর্তি সম্পদ পেতে চাইবে। মাটি ছাড়া আর কোন কিছুতেই আদম সন্তানের পেট ভরে না।”আমি আরও একটি সূরা পাঠ করতাম যা মুসাব্বিহাত (গুণগানপূর্ণ) সূরাগুলোর সমতুল্য। তাও আমি ভুলে গেছি, শুধু তা থেকে এ আয়াতটি মনে আছে – “হে ঈমানদারগণ! তোমরা কেন এমন কথা বল যা করো না” - (সূরা সফ ৬১ : ২)। আর যে কথা তোমরা শুধু মুখে আওড়াও অথচ করো না তা তোমরা তোমাদের ঘাড়ে সাক্ষী হিসেবে লিখে রাখা হয়। কেয়ামতের দিন তোমাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
২৩১০
সম্পদের আধিক্যের কারণে ধনী বলে বিবেচিত নয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ধন-সম্পদ ও পার্থিব সাজ-সরঞ্জামের প্রাচুর্য ও আধিক্য প্রকৃত ঐশ্বর্য নয়, বরং মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য।