৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২১৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২১৬১
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : রৌপ্যের পরিমাণ পাঁচ উকিয়ার কম হলে তাতে কোন যাকাত নেই, উটের সংখ্যা পাঁচের কম হলে তাতে কোন যাকাত নেই, আর খেজুর পাঁচ ওয়াসাকের কম হলে তাতেও যাকাত নেই।
২১৬২
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, যে জমি নদী-নালা ও বর্ষার পানিতে সিক্ত হয় তাতে উশর (উৎপাদিত শস্যের দশ ভাগের এক ভাগ যাকাত) ধার্য হয়। আর যে জমিতে উটের সাহায্যে পানি সরবরাহ করা হয় তাতে অর্ধেক উশর (বিশ ভাগের এক ভাগ যাকাত) ধার্য হবে।
২১৬৩
মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই।
২১৬৪
মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেন: মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন সদাকা ধার্য হয় না।
২১৬৫
মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ) এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
২১৬৬
মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ) এর সূত্রে রসূলুলাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
গোলামের উপর (মনিবের) কোন যাকাত নেই, তবে সদাকাতুল ফিতর রয়েছে।
২১৬৭
যাকাত দেয়া এবং যাকাত দেয়া হতে নিবৃত থাকা সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উমর (রাঃ)-কে যাকাত আদায়ের জন্য পাঠালেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-কে বলা হলো, ইবনু জামিল, খালিদ ইবনু ওয়ালিদ ও রাসূলুল্লাহ (ﷺ)-এর চাচা আব্বাস (রাঃ) যাকাত দিতে অস্বীকার করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইবনু জামিল দরিদ্র ছিল, আল্লাহ তাকে ধনী করে দিয়েছেন, সে প্রতিশোধ নিচ্ছে। আর খালিদ ইবনু ওয়ালিদের কাছে তোমরা যাকাত চেয়ে অবিচার করেছ, কারণ সে তার বর্ম এবং সম্পদ আল্লাহর পথে ওয়াক্‌ফ করে রেখেছে। আমার চাচা আব্বাস, তার এ বছরের যাকাত ও তার সমপরিমাণ আরও আমার জিম্মায়। অতঃপর তিনি বললেন, হে উমর! তুমি কি উপলব্ধি করছ না যে, কোন ব্যক্তির চাচা তার পিতার সমতুল্য?
২১৬৮
সদাক্বাতুল ফিত্‌র বা ফিত্‌রার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুসলিম দাস-দাসী এবং স্বাধীন পুরুষ ও নারী সকলের উপর এক সা' হিসেবে খেজুর অথবা এক সা' যব প্রত্যেক রমজান মাসে যাকাতুল ফিতর নির্ধারণ করেছেন।
২১৬৯
সদাক্বাতুল ফিত্‌র বা ফিত্‌রার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক স্বাধীন বা ক্রীতদাস ব্যক্তি, সে প্রাপ্তবয়স্ক হোক বা অপ্রাপ্তবয়স্ক- সকলের উপরই এক সা’ খেজুর বা এক সা’ যব যাকাতুল ফিতর নির্ধারণ করেছেন।
২১৭০
সদাক্বাতুল ফিত্‌র বা ফিত্‌রার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
নবী (ﷺ) আজাদ, গোলাম, পুরুষ, নারী সবার উপর রমজান মাসের ফিতরা ফরজ করে দিয়েছেন। রাবী বলেন, এরপর কতক লোক অর্ধ সা’ গমকে এর সমান করে নিয়েছে।