৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২১৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২১৫১
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাতার কবর যিয়ারাতের জন্য আল্লাহর নিকট অনুমতি চাওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু বুরায়দাহ্ (রহঃ) তাঁর পিতা থেকে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্র হতে
তারা সবাই এ হাদীস আবু সিনান-এর বর্ণিত হাদীসের অনুরূপ অর্থে বর্ণনা করেছেন।
২১৫২
আত্মহত্যাকারীর জানাযার সালাত পরিত্যাগ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তির লাশ উপস্থিত করা হল। সে চেপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছে। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তার জানাজার সালাত আদায় করেননি।
২১৫৩
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
নবী (ﷺ) বলেন, পাঁচ ওসাকের কম পরিমাণ শস্যে কোন যাকাত নেই, পাঁচ উটের কম সংখ্যায় কোন যাকাত নেই এবং পাঁচ উকিয়ার কমে (রৌপ্যের জন্য/পণ্যদ্রব্যের জন্য) যাকাত নেই।
২১৫৪
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
আম্‌র ইবনু ইয়াহ্ইয়া
আমর ইবনু ইয়াহিয়া এ সানাদের মাধ্যমে উপরের হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
২১৫৫
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর হাতের পাঁচ আঙুল দিয়ে ইশারা করে বলতে শুনেছি। ..... উপরে বর্ণিত ইবন উয়াইনা হাদিসের অনুরূপ।
২১৫৬
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পাঁচ ওসাক-এর কম পরিমাণ শস্যের কোন যাকাত ধার্য হয় না। পাঁচ উটের কম সংখ্যক হলে কোন যাকাত ধার্য হয় না এবং পাঁচ উকিয়ার কমে (রৌপ্যের) কোন যাকাত নেই।
২১৫৭
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : খেজুর ও শস্য পাঁচ ওসাকের কম হলে তাতে যাকাত ধার্য হয় না।
২১৫৮
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: শস্য ও খেজুর পূর্ণ পাঁচ ওয়াসাক না হলে তাতে কোন যাকাত নেই, উটের সংখ্যা পাঁচের কম হলে তাতে যাকাত নেই এবং পাঁচ উকিয়ার (বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের) কমে কোন যাকাত নেই।
২১৫৯
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র পরিচ্ছেদ নাই
ইসমা’ঈল ইবনু উমাইয়্যাহ্‌ (রহঃ)
ইসমাঈল ইবন উমাইয়া (রহঃ) থেকে এ সনদে আবদুর রহমান ইবন মাহদি (রহঃ)-এর অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
২১৬০
যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র ইসমাঈল ইবন উমাইয়া (রহঃ) এর সূত্রে এ সানাদে আবদুর রহমান ইবন মাহদী ও ইয়াহিয়া ইবন আদাম (রহঃ) এর অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে তিনি ‘খেজুরের’ পরিবর্তে ‘ফল’ উল্লেখ করেছেন।
ইসমা’ঈল ইবনু উমাইয়্যাহ (রহঃ)
ইসমাঈল ইবন উমাইয়া (রহঃ) এর সূত্রে এ সনদে আবদুর রহমান ইবন মাহদী ও ইয়াহিয়া ইবন আদাম (রহঃ) এর অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে তিনি ‘খেজুরের’ পরিবর্তে ‘ফল’ উল্লেখ করেছেন।