৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২১৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২১৩১
কবরে চাদর বিছিয়ে দেয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরে লাল বর্ণের একটা চাদর বিছিয়ে দেয়া হয়েছে। ইমাম মুসলিম বলেন, আবূ জামরাহ-এর নাম হচ্ছে নাসর ইবনু ‘ইমরান ও আবূ তায়্যাহ-এর প্রকৃত নাম ইয়াযীদ ইবনু হুমায়দ; উভয়ে ‘সারাখস’-এ ইন্তেকাল করেছেন।
২১৩২
কবর সমান করার নির্দেশ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
সুমামাহ্‌ ইবনু শুফাই (রহঃ)
আমরা একবার রোম সাম্রাজ্যের 'রুদিস' নামক দ্বীপে ফুযালাহ ইবন উবাইদ-এর সঙ্গে ছিলাম। আমাদের একজন সঙ্গী মারা গেলে ফুযালাহ তাকে কবরস্থ করতে আদেশ দিলেন। অতঃপর তাঁর কবরকে সমান করে তৈরি করা হল। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি, তিনি (ﷺ) কবরকে সমতল করে তৈরি করতে আদেশ করেছেন।
২১৩৩
কবর সমান করার নির্দেশ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবুল হাইয়্যাজ আল আসাদী (রহঃ)
আলী (রাঃ) বলেন, আমি কি তোমাকে এমনভাবে পাঠাব না, যে কাজে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে কোন (জীবের) প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ-বিচূর্ণ করে দেবে এবং কোন উঁচু কবর দেখলে তা ভেঙ্গে দেবে।
২১৩৪
কবর সমান করার নির্দেশ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
হাবীব (রহঃ)
একই সনদে বর্ণিত। মূর্তি বিলুপ্ত এবং ছবি ধ্বংস করে দিবে।
২১৩৫
কবরে চুনকাম করা এবং এর উপর অট্টালিকা নির্মাণ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন।
২১৩৬
কবরে চুনকাম করা এবং এর উপর অট্টালিকা নির্মাণ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবুয্ যুবায়র (রহঃ)
তিনি জানিয়েছেন যে, তিনি জাবির ইবন আবদুল্লাহকে বলতে শুনেছেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি ..... উপরের হাদিসের অনুরূপ।
২১৩৭
কবরে চুনকাম করা এবং এর উপর অট্টালিকা নির্মাণ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কবর কেটে বিশেষ আকৃতি দিতে নিষেধ করেছেন।
২১৩৮
কবরের উপর বসা এবং সালাত আদায় করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো জলন্ত অঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভূত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম।
২১৩৯
কবরের উপর বসা এবং সালাত আদায় করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
কুতায়বাহ্ ইবনু সা‘ঈদ, ‘আমর আন্ নাক্বিদ (রহঃ).... উভয়েই সুহায়ল (রহঃ)
সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
২১৪০
কবরের উপর বসা এবং সালাত আদায় করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবু মারসাদ আল গানাবি (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না।