৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২১৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২১২১
জানাযার সালাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা পরিচ্ছেদ নাই
জুবায়র ইবনু নুফায়র (রহঃ)
(তিনি বলেন) আমি আউফ ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (ﷺ) এক জানাজায় যে দোয়া পড়লেন, আমি তাঁর সে দোয়া মনে রেখেছি। দোয়ায় তিনি এ কথাগুলো বলেছিলেন, “আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুযুলাহু ওয়া ওয়াসসি‘ মুদখালাহু ওয়াগসিলহু বিলমা-য়ি ওয়াসসালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহী মিনাল খাতাইয়া- কামা- নাক্কাইতাস সাওবাল আবিয়াতা মিনাদদানাসি ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ‘ইযহু মিন আজাবিল ক্ববরি আও মিন আজাবিন্নার” (অর্থাৎ- হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও ও তার প্রতি দয়া কর। তাকে নিরাপদে রাখ ও তার ত্রুটি মার্জনা কর। তাকে উত্তম সামগ্রী দান কর ও তার প্রবেশ পথকে প্রশস্ত করে দাও। তাকে পানি, বরফ ও শিলাবৃষ্টি দ্বারা মুছে দাও এবং পাপ থেকে এরূপভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দাও যেরূপ সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়। তাকে তার ঘরের বদলে উত্তম ঘর দান কর, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান কর, তার স্ত্রীর তুলনায় উত্তম স্ত্রী দান কর। তাকে জান্নাতে প্রবেশ করাও এবং কবরের আজাব ও জাহান্নামের আজাব থেকে বাঁচাও।) বর্ণনাকারী আউফ ইবন মালিক (রাঃ) বলেন, তাঁর মূল্যবান দোয়া শুনে আমার মনে আকাঙ্ক্ষা জাগল, আমি যদি সে মৃত ব্যক্তি হতাম।
২১২২
জানাযার সালাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা পরিচ্ছেদ নাই
‘আওফ ইবনু মালিক (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অত্র হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
২১২৩
জানাযার সালাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা পরিচ্ছেদ নাই
মু‘আবিয়াহ্ ইবনু সালিহ (রহঃ)
উভয় সনদে ইবন ওয়াহবের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
২১২৪
জানাযার সালাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা পরিচ্ছেদ নাই
আওফ ইবনু মালিক আল আশজা‘ঈ (রাঃ)
আউফ ইবনু মালিক (রাঃ) বলেন, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে জানাজার সালাতে এভাবে দোয়া করতে শুনেছি: “আল্লাহুম্মাগফির্লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু ওয়া'আফিহি ওয়া আকরিম নুযুলাহু ওয়াস্সি' মুদখালাহু ওয়াগসিলহু বিমাইয়িন ওয়া সালজিন ওয়া বারাদিন ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস্ সাওবুল আবইয়াযু মিনাদ্দানাসি ওয়া আব্দিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াক্বিহি ফিতনাতিল ক্ববরি ওয়া'আযাবিন নার”- (অর্থাৎ- “হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও ও তার প্রতি দয়া কর। তার ত্রুটি মার্জনা কর ও তাকে বিপদ মুক্ত কর। তার উত্তম আপ্যায়নের ব্যবস্থা কর ও তার আশ্রয়স্থলকে প্রশস্ত করে দাও। তাকে পানি, বরফ ও বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে দাও। তাকে পাপরাশি থেকে এভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে তার বর্তমান ঘরের পরিবর্তে আরও উত্তম ঘর দান কর, তার পরিবার থেকে উত্তম পরিবার দান কর, বর্তমান স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান কর এবং তাকে কবর আজাব ও জাহান্নামের আজাব থেকে বাঁচাও।”) ঐ মৃত ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ (ﷺ)-এর এরূপ দোয়া দেখে মনে আকাঙ্ক্ষা জাগল যে, আমি যদি এ মৃত ব্যক্তি হতাম।
২১২৫
জানাযার সালাতে ইমাম মাইয়্যিতের কোন্‌ বরাবর দাঁড়াবে পরিচ্ছেদ নাই
সামুরাহ্‌ ইবনু জুনদুব (রাঃ)
আমি নবী (ﷺ)-এর পিছনে জানাজার সালাত আদায় করতাম। তিনি উম্মু কাব-এর জানাজা আদায় করছিলেন। তিনি নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জানাজা আদায়কালে তাঁর মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।
২১২৬
জানাযার সালাতে ইমাম মাইয়্যিতের কোন্‌ বরাবর দাঁড়াবে পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু শায়বাহ্, ‘আলী ইবনু হুজর (রহঃ) ..... সকলেই হুসায়ন (রহঃ)
অবশ্য তারা উম্মু কা‘ব-এর কথা উল্লেখ করেননি।
২১২৭
জানাযার সালাতে ইমাম মাইয়্যিতের কোন্‌ বরাবর দাঁড়াবে পরিচ্ছেদ নাই
সামুরাহ্‌ ইবনু জুনদুব (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় তরুণ বালক ছিলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা মনে রাখতে পারতাম। তবে একমাত্র এ কারণে আলোচনা করতে আমার বিবেক আমাকে বাধা দিত যে, তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ লোক উপস্থিত থাকত। আমি তাঁর পিছনে এক মহিলার জানাজা আদায় করলাম। সে নিফাস অবস্থায় মারা গিয়েছিল। তার জানাজা আদায়কালে রাসূলুল্লাহ (ﷺ) তার মাঝ বরাবর দাঁড়িয়েছেন। ইবনুল মুসান্না-এর রিওয়ায়াতে এরূপ বর্ণিত হয়েছে : আমাকে আবদুল্লাহ ইবনু বুরায়দা (রাঃ) শুনিয়েছেন এবং বলেছেন, তিনি (ﷺ) তাঁর সালাত আদায়কালে তার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।
২১২৮
জানাযাহ্‌ থেকে প্রত্যাবর্তনের সময় জানাযাহ্‌ গমনকারীর সাওয়াব প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট রশিবিহীন একটি ঘোড়া হাজির করা হলো। তিনি ইবন দাহদাহ-এর জানাজা শেষ করে এর পিঠে আরোহণ করলেন। আর আমরা তাঁর চার পাশে হেঁটে চলছিলাম।
২১২৯
জানাযাহ্‌ থেকে প্রত্যাবর্তনের সময় জানাযাহ্‌ গমনকারীর সাওয়াব প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
ইবন দাহদাহ (মারা গেলে) রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জানাজা আদায় করলেন। এরপর তাঁর কাছে একটা লাগামবিহীন ঘোড়া হাজির করা হল। জনৈক ব্যক্তি তা রশি দিয়ে বাঁধল। তিনি (ﷺ) এর পিঠে আরোহণ করলেন। ঘোড়াটি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিয়ে লাফিয়ে চলতে লাগল। আর আমরা তাঁর পিছনে দৌড়ে অনুসরণ করলাম। জাবির বলেন, অতঃপর কাফিলার মধ্যে জনৈক ব্যক্তি বলল, নবী (ﷺ) বলেছেন, বহু সংখ্যক খেজুরের ছড়া ইবন দাহদাহ-এর জন্য জান্নাতে ঝুলে রয়েছে। শুবাহর বর্ণনায় আবু দাহদাহ উল্লেখ আছে।
২১৩০
লাহ্‌দ ক্ববর তৈরি এবং ক্ববরের উপর ইট স্থাপন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আমির ইবনু সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রহঃ)
সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ) তাঁর মৃত্যুকালীন পীড়ার সময় বলেছেন, তোমরা আমার জন্য একটি লাহদ কবর ঠিক করে রাখ এবং আমার কবরের উপর এভাবে ইট স্থাপন কর যেভাবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কবরে করা হয়েছে।